২৯ নভেম্বর ২০২২, ৪:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ন্যাটোকে তার ভৌগলিক আওতায় কাজ করার আহ্বান চীনের

ন্যাটোকে তার ভৌগলিক আওতায় কাজ করার আহ্বান চীনের

ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গের চীন সম্পর্কিত এক সাম্প্রতিক মন্তব্যের ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান।

বুধবার বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ সংক্রান্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেন চীনের এ মুখপাত্র।

চীনা মুখপাত্র বলেন, আর্থ-বাণিজ্যিক সহযোগিতাকে রাজনৈতিক মতাদর্শের সঙ্গে মেলানো আন্তর্জাতিক যৌথ স্বার্থের জন্য প্রতিকূল। এটি নিজের পায়ে নিজে কুড়াল মারার শামিল।

জানা গেছে, সম্প্রতি ন্যাটো মহাসচিব বলেছে যে পশ্চিমা দেশগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ, সরবরাহ চেইন এবং গুরুত্বপূর্ণ শিল্প বিভাগের ওপর নিয়ন্ত্রণ আরোপের অপচেষ্টা করছে চীন।

এই সম্পর্কে চীনা মুখপাত্র বলেন, স্নায়ুযুদ্ধের পর ন্যাটোর সম্প্রসারণের উচ্চাকাঙ্ক্ষা অধিক থেকে অধিকতর গুরুতর হয়ে উঠেছে। ন্যাটো জাতিসংঘ ও বিশেষ আন্তর্জাতিক সংস্থার সাইবার স্পেসের কাজে হস্তক্ষেপ করতে চেয়েছিল। জলবায়ু পরিবর্তন, অবকাঠামো নির্মাণ, প্রযুক্তির ক্ষেত্রে উদ্ভাবন, সরবরাহ চেইন, স্বাস্থ্য ও জ্বালানিসহ বেসামরিক ক্ষেত্রেও হস্তক্ষেপ করেছে ন্যাটো।

তিনি বলেন, আঞ্চলিক সংস্থা হিসেবে ন্যাটোর উচিত নিজের ভৌগলিক আওতায় কাজ করা, এবং নিয়ম লঙ্ঘনের অপচেষ্টা চালানো থেকে বিরত থাকা।

(ওয়াং হাইমান ঊর্মি, সাংবাদিক, বাংলা বিভাগ, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং, চীন।)

আরও পড়ুনঃ চীন-থাইল্যান্ড সম্পর্ক জোরদারে একমত দুই দেশ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১০

আনন্দঘরে বিপুল আনন্দ

১১

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৪

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৫

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৬

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৭

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৮

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৯

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

২০