৯ নভেম্বর ২০২২, ১০:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উন্নত দেশগুলোর উচিত ১০০ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করা: সিয়ে চেন হুয়া

সিয়ে চেন হুয়া

চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ প্রতিনিধি এবং চীনের জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ দূত সিয়ে চেন হুয়া মঙ্গলবার বলেছেন, উন্নত দেশগুলোর উচিত যত তাড়াতাড়ি সম্ভব ১০০ বিলিয়ন মার্কিন ডলার প্রদানের প্রতিশ্রুতি পূরণ করা এবং অর্থ দ্বিগুণ করার রোডম্যাপ উত্থাপন করা, যাতে উত্তর-দক্ষিণ পারস্পরিক আস্থা জোরদার করা যায়।

‘জাতিসংঘ জলবায়ু পরিবর্তন কাঠামোগত কনভেশন’-এর ২৭তম স্বাক্ষরকারী সম্মেলন (সিওপি২৭)-এ সিয়ে চেন হুয়া এ কথা বলেন।

তিনি বলেন, চলতি বছর চরম আবহাওয়া বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। এসব দেশ ও অঞ্চলে জ্বালানি ও খাদ্যের সংকট গুরুতর আকার ধারণ করেছে। এর মূল কারণ জলবায়ু পরিবর্তন।

তিনি বলেন, চলতি বছর জলবায়ু কনভেশন স্বাক্ষরের ৩০তম বার্ষিকী। ‘প্যারিস চুক্তি’ ইতোমধ্যেই সার্বিকভাবে বাস্তবায়নের পর্যায়ে প্রবেশ করেছে। সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

তিনি আরও বলেন, চীন জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাস্তব পদক্ষেপ গ্রহণ করেছে ও অবিরত কাজ করে যাচ্ছে। সম্প্রতি চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র বিংশ জাতীয় কংগ্রেসে সবুজ উন্নয়নের পথে চলার দৃঢ়প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত হয়েছে। এ ক্ষেত্রে চীনের অবস্থানে কোনো পরিবর্তন ঘটবে না।

(ওয়াং হাইমান ঊর্মি, সাংবাদিক, বাংলা বিভাগ, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং, চীন।)

আরও পড়ুনঃ ল্যাটিন আমেরিকার সঙ্গে চীনের বাণিজ্য ৪৫০ বিলিয়ন ডলারে পৌঁছেছে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা এসোসিয়েশনের ইফতার মাহফিল সম্পন্ন।

MBCH এর আয়োজনে মিশিগানের লার্জেস্ট ইফতার মাহফিলে লুটনেনট গভর্নর গার্লিন গিলক্রিস্ট।

নাজিফা তুষির জাদু ‘প্রেশার কুকার’-এ রায়হান রাফীর নতুন প্রযোজনা

ট্রাম্পকে হত্যার চেষ্টা, ইরানের দিকে আঙুল মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

স্টুডেন্ট ভিসায় কড়াকড়ি, চার দেশের আবেদন গ্রহণ বন্ধ যুক্তরাজ্যের

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিজার্ভ বনে সড়ক সংস্কার থামাল বন বিভাগ

ড্রোন হামলায় নিহত: ভাইদের সাথে শেষ যে কথা বলেছিলেন বড়লেখার সালেহ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, নাগরিকদের দ্রুত সরে যেতে বলল যুক্তরাষ্ট্র

রুদ্ধশ্বাস ম্যাচে চীনের কাছে হার, লড়াইয়ে নজর কাড়ল বাংলাদেশ

১০

ইরানে হামলার ঘটনায় সামরিক ঘাঁটি ব্যবহারে স্পেনের অস্বীকৃতি

১১

মিশিগানে জালালাবাদ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন।

১২

মিশিগানে মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্রের ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৩

যুদ্ধে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, অনিশ্চয়তায় বিশ্বকাপ ও ফিনালিসিমা

১৪

হরমুজ প্রণালি অচল হলে বিশ্ব অর্থনীতিতে প্রভাব হবে মারাত্মক

১৫

ইরানের ক্ষেপণাস্ত্রের হামলায় আমিরাতে বড়লেখার সালেখ উদ্দিনের মৃত্যু

১৬

উপসাগরীয় অঞ্চলে আতঙ্ক, হামলায় চাপে নিরাপত্তা ভাবমূর্তি নিয়ে নতুন শঙ্কা

১৭

বাংলাদেশ এসোসিয়েশন অফ মিশিগান BAM এর ইফতার ডিনার অনুষ্ঠিত

১৮

ইরানে সামরিক অভিযান ‘আইনবহির্ভূত’, দাবি এডওয়ার্ড মার্কির

১৯

মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ছে, প্রবাসী বাংলাদেশিদের নিয়ে দুশ্চিন্তা

২০