১ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশে গুম, বিচারবহির্ভূত হত্যা বন্ধ হোক

বাংলাদেশে সম্প্রতি সফর করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশেলেত। চার দিনের বাংলাদেশ সফরের সময় তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তিনি গুম, বিচারবহির্ভূত হত্যা, মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়া, বিরোধীদের ওপর দমন-পীড়নসহ নানা ক্ষেত্রে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এ বিষয়ে দেশের ও বিদেশের মানবাধিকার সংগঠনগুলো ধারাবাহিকভাবে উদ্বেগ প্রকাশ করে এলেও সরকার বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। অথচ গুম, বিচারবহির্ভূত হত্যা এবং নির্যাতনের এই অভিযোগগুলো সরকারের অস্বীকারের সুযোগ নেই।

মিশেল ব্যাশেলেত সরকারের কাছে তাঁর গভীর উদ্বেগের কথা বলেছেন এবং মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগগুলো সুরাহার স্বার্থে স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত সংস্থা গঠনের প্রস্তাব দিয়েছেন। জাতিসংঘের কোনো সদস্যদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ দীর্ঘদিন উপেক্ষিত থাকলে সাধারণত স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের বিষয়টি নিয়ে কথা বলে থাকে এই সংস্থা।

এটা মেনে নিতেই হবে বেশকিছু আলোচিত হত্যাকাণ্ডের বিচার হয়নি, বিরোধী রাজনৈতিক দলগুলোকে দমনে মামলা একটি হাতিয়ার হিসেবে বিবেচিত হচ্ছে। একইভাবে ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে দেশের সংবাদমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করা হয়েছে যা মিশেল ব্যাশেলেতের বিবৃতিতে উঠে এসেছে। মতপ্রকাশের স্বাধীনতাকে উন্মুক্ত করা প্রয়োজন, গণতন্ত্র রক্ষায় এটি অপরিহার্য একটি বিষয়। মানবাধিকার লঙ্ঘন প্রশ্নে বাংলাদেশের সরকার অস্বীকারের সংস্কৃতি থেকে বের হয়ে আসবে এটাই প্রত্যাশা করি। সেইসাথে আশাকরি সকল প্রকার গুম, বিচারবহির্ভূত হত্যা বন্ধ হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাউজিং ভাউচার তহবিল কমায় নিউইয়র্কে বাড়ছে আবাসন সংকটের শঙ্কা

কমলগঞ্জে চা শ্রমিকদের মানববন্ধন ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে

তাইওয়ানের স্বাধীনতা ঘোষণার বিরুদ্ধে ট্রাম্পের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রে শেষকৃত্যের ব্যয় বেড়ে চরম চাপে প্রবাসী মুসলিম পরিবার

জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান

গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল ইবে

আইসের ‘নো-বন্ড’ নীতি বাতিল, জামিনে মুক্তির সুযোগ পাচ্ছেন অভিবাসীরা

মৌলভীবাজার শহরে ছয় তলা ভবন থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি সেবায় কাটছাঁট নয়, ১২৪.৭ বিলিয়ন ডলারের বাজেট আনলো নিউইয়র্ক সিটি

কোভিডকালে ট্যাক্স ফাইলিংয়ে জরিমানা দেওয়া ব্যক্তিদের রিফান্ডের সম্ভাবনা

১০

ফেন্টানাইল চক্রে জড়িত অভিযোগ, ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনকে নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

১১

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক করা হচ্ছে ‘কিউআর কোড’

১২

ইরান সংঘাতের ব্যাখ্যা দিতে গিয়ে কংগ্রেসে তোপের মুখে পেন্টাগন প্রধান

১৩

পাকিস্তানের বিপক্ষে ধারাবাহিক সাফল্য, নাহিদের নৈপুণ্যে মিরপুরে রেকর্ডের দিন

১৪

সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে চমক দিল বসনিয়া

১৫

‘লাইফ সাপোর্টে’ চলছে ইরান যুদ্ধবিরতি, দাবি ট্রাম্পের

১৬

জর্জিয়ায় শেখ রহমানের পুনর্নির্বাচনী প্রচারণায় বাংলাদেশি কমিউনিটির ব্যাপক সাড়া

১৭

স্বস্তি পেতে পারেন লাখো চালক, নিউইয়র্কে অটো বিমা খাতে বড় পরিবর্তন

১৮

বাংলা সাহিত‍্য পরিষদের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান স্বাধিনতা দিবস উদযাপন

১৯

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ বাড়ছে

২০