২৩ অগাস্ট ২০২২, ৭:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কৃষিতে রাসায়নিক ব্যবহার কমাতে সাহায্য করবে রোবট

যুক্তরাষ্ট্রের গ্রীনফিল্ড রোবোটিক্স কৃষকদের কৃষি কাজকে আরও সহজ করার জন্য এক ধরনের বিশেষ রোবট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে।

এটি কৃষি জমির আগাছা অপসারণ এবং ক্ষতিকারক রাসায়নিকের ব্যবহার কমাতে সাহায্য করবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গ্রীনফিল্ড রোবোটিক্সের প্রতিষ্ঠাতা ক্লিন্ট ব্রাউয়ার গণমাধ্যমকে জানান, ‘ ফসল চাষের সময় সাধারণত কৃষকদের ক্ষেতের ভিতরে গিয়ে রাসায়নিক স্প্রে করতে হয়। যা প্রকৃত অর্থে অনেক কষ্টসাধ্য কাজ এবং প্রয়োজনের তুলনায় অনেক বেশি রাসায়নিক ব্যবহারিত হয়।’

‘আমাদের তৈরিকৃত রোবট ফসলের সারির ভিতর দিয়ে যেতে পারবে এবং প্রয়োজনীয়তার বেশি রাসায়নিক ব্যবহার করবে না,’ তিনি বলেন।

এদিকে এই কোম্পানির সাথে দুই বছর কাজ করা কানসাসের কৃষক টরি বল জানান কর্মদক্ষতার ক্ষেত্রে রোবটটি এখন অনেকটাই উন্নতি সাধন করেছে এবং ইতিমধ্যে পরীক্ষণমূলক ভাবে ব্যবহারিত হয়েছে।

যদিও রোবটটি এখনও নিখুঁত ভাবে কাজ করার জন্য প্রস্তুত হয়নি। তবে এটি রাসায়নিক ব্যবহার কমানো এবং আগাছা নিয়ন্ত্রণের জন্য বিকল্প মাধ্যম হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এই রোবট নিয়ে আগ্রহী কৃষকেরা গ্রীনফিল্ড রোবোটিক্স এর ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানতে পারবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্যামট্রামিকের প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ

১

ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে মোদির নাম প্রচারে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

২

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে সম্পর্কের কথা স্বীকার এনভিডিয়া সিইওর, তদন্ত শুরু

৩

মধ্যবর্তী নির্বাচনে হারের কারণ হিসেবে অভিবাসন নীতিকে দায়ী করলেন ট্রাম্প

৪

হোয়াইট হাউসের নেতৃত্বে পরিবর্তন, চিফ অব স্টাফ হলেন স্টিফেন মিলার

৫

যুক্তরাষ্ট্রের নির্বাচনে আইপ্যাকের ব্যয় ৮৪ মিলিয়ন ডলার, ৫৫ মিলিয়নই বিফলে

৬

বৈশ্বিক শেয়ারবাজারে বড় ধস, যুক্তরাষ্ট্রে ক্ষতি ২.৫ ট্রিলিয়ন ডলার

৭

আটক অভিবাসীদের অবস্থান প্রকাশে বাধা, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার সংস্থার মামলা

৮

কংগ্রেসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাম্প কি শুল্ক ও অভিবাসন নীতি ধরে রাখতে পারবেন?

৯

বিজয় ভাষণে জেডি ভ্যান্সকে কেন ‘হাবিবি’ বললেন আবদুল আল-সাঈদ

১০

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক ১৫ নভেম্বর

১১

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ইতিহাস গড়লেন ১০ প্রার্থী

১২

গ্রিনকার্ড ও ওয়ার্ক পারমিটের আবেদনে কঠোর হচ্ছে ইউএসসিআইএস

১৩

স্পিকার পদে কৃষ্ণাঙ্গ নেতৃত্ব, নতুন ইতিহাসের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

১৪

‘ট্রাম্পই এখনো প্রেসিডেন্ট’, সোশ্যাল মিডিয়ায় হোয়াইট হাউস

১৫

মার্কিন কংগ্রেসে নিয়ন্ত্রণ পেয়ে ডেমোক্র্যাটদের সামনে যেসব সুযোগ

১৬

কমলগঞ্জে প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য, ক্ষতি ৩ লাখ টাকা

১৭

সহজে পালনীয় নবীজির ২০টি সুন্নত

১৮

নিত্যজীবনের ১০টি অবহেলিত সুন্নত

১৯

মার্কিনকর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

২০