বাংলা সংবাদ ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সংবাদমাধ্যমের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওয়ার্ল্ড নিউজ ডে’র আয়োজকদের

বিশ্বজুড়ে সংবাদমাধ্যমকে ঘনিষ্ঠভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে। যথার্থ তথ্য তুলে ধরতে হবে। তা না হলে পুরো সমাজই সংকটে পড়বে। এ মন্তব্য করেছেন ওয়ার্ল্ড নিউজ ডে-এর আয়োজকদের একজন। আয়োজকদের ভাষায়, সংবাদশিল্প ‘অস্তিত্বের সংকটে’। এমন সময়ে সোমবার পালিত হচ্ছে ওয়ার্ল্ড নিউজ ডে। একে সমর্থন জানাতে বিশ্বের বিভিন্ন প্রান্তের ১ হাজারের বেশি সংবাদমাধ্যম যুক্ত হয়েছে। সাংবাদিকতার ভূমিকা তুলে ধরাই এই উদ্যোগের লক্ষ্য। অংশগ্রহণকারী সংবাদমাধ্যমগুলোর মধ্যে রয়েছে দ্য নিউইয়র্ক টাইমস, রয়টার্স এবং দ্য কিয়েভ ইন্ডিপেনডেন্ট। এসব প্রতিষ্ঠান ‘বিশ্বস্ত সাংবাদিকতার’ মূল্য তুলে ধরতে সম্পাদকীয়, বিজ্ঞাপন ও কার্টুন প্রকাশ করছে। রয়টার্স ইনস্টিটিউটের সর্বশেষ ডিজিটাল নিউজ রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালে বিশ্বজুড়ে সংবাদমাধ্যমের ওপর মানুষের আস্থা নতুন সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, মানুষ সংবাদ জানার জন্য ক্রমেই সামাজিক যোগাযোগমাধ্যম এবং এআই চ্যাটবটের দিকে ঝুঁকছে। ওয়ার্ল্ড নিউজ ডে’র সহ-আয়োজক ব্রাঙ্কো ব্রকিচ বলেন, একসময় যারা পরস্পরের প্রতিদ্বন্দ্বী ছিল, সেই সংবাদমাধ্যমগুলোকেই এখন একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, আমরা যদি নিয়ম না বদলাই, তাহলে আমরা আর টিকে থাকব না। ২০১৮ সালে যাত্রা শুরুর পর থেকে ওয়ার্ল্ড নিউজ ডে বড় হয়েছে। ‘বিশ্বস্ত সাংবাদিকতা গুরুত্বপূর্ণ’- এই বার্তার মাধ্যমে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো অনুসন্ধান ও ব্যাখ্যা করার ক্ষেত্রে সংবাদমাধ্যমের ভূমিকা তুলে ধরাই এর অন্যতম লক্ষ্য। সম্প্রতি রয়টার্স ইনস্টিটিউটের প্রতিবেদনে বলা হয়েছে, জনগণের মধ্যে সংবাদ নিয়ে ‘উদ্বেগ, অনাগ্রহ ও নৈরাশ্য’ তৈরি হয়েছে।

 

তবে একই সঙ্গে নতুন উৎস ও নতুন ধরনের সংবাদ উপস্থাপনার প্রতি মানুষের আগ্রহ রয়েছে এবং ভালো সাংবাদিকতা কী দিতে পারে, সে বিষয়ে মানুষের আস্থাও এখনো রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর অনলাইনে সংবাদ পাওয়ার প্রধান উৎস হিসেবে সংবাদমাধ্যমগুলোর নিজস্ব ওয়েবসাইট ও অ্যাপকে ছাড়িয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যম ও ভিডিও নেটওয়ার্ক। তবে এসব প্ল্যাটফর্মের ওপর মানুষের আস্থা তুলনামূলকভাবে কম। চলতি মাসের শুরুতে প্রকাশিত আরেক প্রতিবেদনে বৃটেনের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা অফকম জানিয়েছে, মানুষ এখন আরও বিস্তৃত পরিসরের উৎস থেকে সংবাদ সংগ্রহ করছে। এর মধ্যে ইউটিউব ‘দ্রুত বাড়ছে’ এবং ২০ শতাংশ মানুষ সংবাদ জানার জন্য এআই সরঞ্জাম ব্যবহার করছে।

 

অফকম বলেছে, সংবাদ পাওয়ার সুযোগ বাড়লেও এর সঙ্গে মানুষ কোন ব্যক্তি বা কোন তথ্যকে বিশ্বাস করবে, তা নিয়ে অনিশ্চয়তাও বেড়েছে। তবে প্রচলিত সংবাদমাধ্যমগুলোকে এখনো অনলাইন প্ল্যাটফর্মগুলোর তুলনায় বেশি বিশ্বাসযোগ্য, নির্ভুল ও নিরপেক্ষ বলে মনে করা হয়। দক্ষিণ আফ্রিকার ডেইলি ম্যাভেরিক-এর প্রতিষ্ঠাতা ব্রকিচ স্বীকার করেন, সংবাদমাধ্যমের পরিবেশ বদলে গেছে। তার মতে, প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমগুলোকে এই পরিবর্তনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে হবে। তিনি বলেন, পুরোনো দিন আর ফিরে আসবে না। আমাদের নতুন একটি ভারসাম্য তৈরি করতে হবে। আর সেটি করার একমাত্র উপায় হলো আমরা সত্যিকার অর্থে একসঙ্গে কাজ করবো। ব্রকিচ বলেন, আমরা যদি এভাবেই চলতে থাকি, তাহলে আমরা দুর্বল, বিচ্ছিন্ন খেলোয়াড়ে পরিণত হব। আমরা যদি খুব মৌলিক ও জরুরি কোনো পরিবর্তন না আনি, তাহলে আমরা শুধু পথে পড়ে থাকা ধ্বংসাবশেষে পরিণত হব। ব্রকিচ বলেন, মূলধারার সংবাদমাধ্যম ‘ভুল করেছে’। তবে পেশাদার ও নির্ভরযোগ্য সাংবাদিকরা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বলেন, আমাদের দর্শক-পাঠকদের সঙ্গে কথা বলতে হবে এবং তাদের বোঝাতে হবে- সত্য ও বিশ্বাসযোগ্যতাকে বেছে নিতে হবে।

 

তিনি আরও বলেন, সত্য নামে একটি বিষয় ছাড়া, তথ্য ছাড়া আমরা কার্যকরভাবে কাজ করতে পারি না। তবে ‘সত্য’-এর সংজ্ঞা নিয়ে প্রায়ই মতবিরোধ দেখা যায়। এর উদাহরণ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি যে দীর্ঘদিন ধরে ‘ফেক নিউজ মিডিয়া’ বা ‘ভুয়া সংবাদমাধ্যম’ বলে অভিহিত করেন, সেই সংবাদমাধ্যমগুলোর বিরোধের কথা বলা যায়। ব্রকিচ আরও বলেন, এটি তথ্যনির্ভর সমাজ। সেই তথ্যনির্ভর সমাজের অবকাঠামো আমরা। আর আমাদের ছাড়া সেই সমাজ আসলে বড় ধরনের সংকটে পড়ে যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেট্রয়েটে আবিয়ার দ্বিবার্ষিক সম্মেলন, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে সমাপ্তি

১

সংবাদমাধ্যমের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওয়ার্ল্ড নিউজ ডে’র আয়োজকদের

২

ডিয়ারবর্নে শিশু যৌন নিপীড়নমূলক উপাদান সংক্রান্ত মামলায় ১৯ বছর বয়সী যুবক গ্রেপ্তার

৩

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

৪

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

৫

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

৬

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

৭

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৮

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৯

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

১০

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

১১

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

১২

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১৩

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১৪

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৫

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১৬

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১৭

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৮

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৯

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

২০