বাংলা সংবাদ ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৪:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভা ও এডভোকেট ই ইউ শহিদুল ইসলাম শাহিনকে সংবর্ধনা

বাংলাদেশ ইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগানইউএসএ সাধারণ সভা সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট ইউ শহিদুল ইসলাম শাহিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ১৩ সেপ্টেম্বর ২০২৬ রোববার সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এডভোকেট আব্দুর রহমান চৌধুরী।

 

সাধারণ সভার শুরুতে গত ২২ আগস্ট অনুষ্ঠিত সংগঠনের ফ্যামিলি ডিনারের আয়ব্যয়ের হিসাব উপস্থাপন করেন এডভোকেট কায়সার হাসান শিমন এডভোকেট সফিউল আজম মাসুম। পরে বিভিন্ন সাংগঠনিক বিষয়ে বক্তব্য দেন সংগঠনের আইনজীবীরা।

 

সভায় এডভোকেট মহব্বত খান, এডভোকেট মোহাম্মদ লালা, এডভোকেট আব্দুর রহিম, এডভোকেট আব্দুর রশিদ লাল মিয়া, এডভোকেট রাধাপদ দেব সজল, এডভোকেট নাসিরুজ্জামান নাজিম, এডভোকেট মহসিন আহমদ চৌধুরী, এডভোকেট নুরুল ইসলাম মইনুল, এডভোকেট দীপক চৌধুরী, এডভোকেট হারান কান্তি সেন, এডভোকেট এটিএম সামসুল হাসান বাবর, এডভোকেট বজলুর রহমান এডভোকেট অশোক আচার্য্যসহ অনেকে বক্তব্য রাখেন।

 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সিলেট জজ কোর্টের সাবেক পিপি, সিলেট স্টেশন ক্লাবের সাবেক সভাপতি এবং সিলেটের সামাজিক রাজনৈতিক ব্যক্তিত্ব এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিনের মিশিগান সফর উপলক্ষে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন এডভোকেট মোহাম্মদ লালা এবং অনুষ্ঠান পরিচালনা করেন এডভোকেট সফিউল আজম মাসুম।

 

 

অনুষ্ঠানের শুরুতে সিনিয়র আইনজীবীরা ফুল দিয়ে সংবর্ধিত অতিথিকে বরণ করেন। পরে এডভোকেট শাহিনকে নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন এডভোকেট আব্দুর রহিম, এডভোকেট আব্দুর রশিদ লাল মিয়া, এডভোকেট মহব্বত খান, এডভোকেট আব্দুর রহমান চৌধুরী, এডভোকেট রাধাপদ দেব সজল, এডভোকেট নাসিরুজ্জামান নাজিম, এডভোকেট কায়ছার হাসান শিমন, এডভোকেট রোকসানা বেগম শাহনাজ, এডভোকেট কয়ছর আহমদ চৌধুরী, এডভোকেট মহসীন আহমদ চৌধুরী, এডভোকেট নুরুল ইসলাম ময়নুল, এডভোকেট মইন উদ্দিন আহমদ, এডভোকেট দীপক চৌধুরী, এডভোকেট হারান কান্তি সেন, এডভোকেট হোসেইন আহমদ, এডভোকেট এটি এম সামছুল হাসান বাবর এডভোকেট অশোক আচার্য্যসহ অনেকে।

 

সংবর্ধনার জবাবে সিনিয়র এডভোকেট ইউ শহিদুল ইসলাম শাহিন বলেন, প্রবাসে ইয়ার্স অ্যাসোসিয়েশন গঠন করা একটি যুগান্তকারী উদ্যোগ। তিনি তাঁর বক্তব্যে সিলেট বারের ঐতিহ্য তুলে ধরেন। প্রবাসেও আইনজীবীদের ফোরামকে সিলেট বারের মতো ননপলিটিক্যাল রাখায় তিনি সংগঠনের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তিনি সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেন।

 

সভাপতির বক্তব্যে এডভোকেট মোহাম্মদ লালা বলেন, এডভোকেট ইউ শহিদুল ইসলাম শাহিন এমন একজন মানুষ, যিনি সমাজের সব স্তরের মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখে চলেছেন। প্রেস ক্লাব থেকে জেলা ক্রীড়া সংস্থা পর্যন্ত বিভিন্ন সামাজিক ফোরামে তাঁর উপস্থিতি প্রমাণ করে, কল্যাণকর রাষ্ট্রের জন্য এমন একজন মানুষের প্রয়োজন রয়েছে। অনুষ্ঠানের শেষ পর্বে সংবর্ধিত অতিথি উপস্থিত সবাইকে ডিনারে আপ্যায়িত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভা ও এডভোকেট ই ইউ শহিদুল ইসলাম শাহিনকে সংবর্ধনা

গ্রিন কার্ডের পথে নতুন বাধা, ভিসা নম্বর ও পাবলিক চার্জে অনিশ্চয়তা

যুক্তরাষ্ট্রে কিছু অভিবাসীদের ফেডারেল মেডিকেইড হারানোর ঝুঁকিতে

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার পর কাজের অনুমতিতে লাগবে ১ লাখ ডলারের ফি

ডাবলিনে পর্তুগিজ বাংলাদেশি কমিউনিটি ইন আয়ারল্যান্ডের উদ্যোগে জমকালো মিলনমেলা 2026 অনুষ্ঠিত

আয়ারল্যান্ড একীভূত হওয়ার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ লন্ডন

যুক্তরাষ্ট্রের এইচ-২বি ভিসার কোটা পূর্ণ, বাংলাদেশিদের এখনও বিকল্প পথ খোলা

যুক্তরাষ্ট্রের হাতে কি সত্যিই আর ১৪ দিনের তেল মজুত আছে?

আগামী ২৫ সেপ্টেম্বর ডেট্রয়েটে শুরু হচ্ছে ‘আবিয়া বাইেনিয়াল কনভেনশন ২০২৬’

১০

বড়লেখা সীমান্তে বিদেশি অস্ত্র ও মাদকসহ ভারতীয় নাগরিক আটক

১১

নাগরিকত্ব আবেদনকারীদের বিষয়ে প্রতিবেশী ও কর্মস্থলে তদন্ত করতে পারবে USCIS

১২

১৮ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে কার্যকর হচ্ছে নতুন ‘পাবলিক চার্জ’ নিয়ম

১৩

লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নতুন সিদ্ধান্ত

১৪

যুক্তরাষ্ট্রের শুল্কের জবাবে ৫০ শতাংশ পালটা শুল্ক কানাডার

১৫

কিশোরদের সোশ্যাল মিডিয়া আসক্তির মামলা, ১৭ বিলিয়ন ডলারের সমঝোতা মেটার

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে প্রায় ৫০ হাজার গ্রেপ্তার

১৭

২০২৭ সালে সোশ্যাল সিকিউরিটি ভাতা বাড়তে পারে ৩ দশমিক ৫ শতাংশ

১৮

মিশিগানে হবিগঞ্জ বৃন্দাবন কলেজের সাবেক ভিপি নজমুল আজিজকে সংবর্ধনা

১৯

বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রম বন্ধ করল যুক্তরাষ্ট্র

২০