২২ আগস্ট ২০২৬, শনিবার সন্ধ্যায় আল ইসলাহ ইসলামিক সেন্টারে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের মিশিগান শাখার সর্বোচ্চ জামাত ছাদিছের ২০২৬ সালের শিক্ষার্থীদের সার্টিফিকেট ও পাগড়ি প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন এবং পাগড়ি পরিয়ে দেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মুহতারাম সভাপতি হযরত আল্লামা হুসামুদ্দীন চৌধুরী ফুলতলী। মহিলা শিক্ষার্থীদের সার্টিফিকেট ও বোরকা তাঁদের অভিভাবকদের কাছে প্রদান করা হয়।
এ সময় হযরত আল্লামা হুসামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, দারুল কিরাতের খিদমত আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। প্রায় পাঁচ লাখ শিক্ষার্থী বিভিন্ন দেশে দারুল কিরাতের কার্যক্রমে অংশগ্রহণ করেছে। তিনি আরও বলেন, বাংলাদেশ ছাড়িয়ে ইউরোপের বিভিন্ন দেশ, ভারত, আফ্রিকা, আমেরিকা ও কানাডায় দারুল কিরাতের কেন্দ্র দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
পাগড়ি প্রদান শেষে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন এবং তাঁদের জন্য বিশেষ দোয়া করেন। দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের যুক্তরাষ্ট্র ও কানাডার কান্ট্রি রিপ্রেজেনটেটিভ হুজায়ফা আহমদ চৌধুরীর পরিচালনা করেন অনুষ্ঠানটি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফুলতলী ইসলামিক সেন্টার, নিউইয়র্কের ইমাম ও খতিব হযরত আল্লামা সৈয়দ সাজিদুল হক সাহেব, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুর রহমান নিজামী (লন্ডন), আনজুমানে আল ইসলাহ ইউএসএ স্ট্যান্ডিং কমিটির সভাপতি হযরত মাওলানা মুঈনউদ্দীন, আনজুমানে আল ইসলাহ মিশিগানের সভাপতি মাওলানা শিহাব উদ্দিন খান, আল ইসলাহ ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব মাওলানা আবু নসর মুহাম্মদ কুতুবুজ্জামান তাপাদার, উক্ত সেন্টারের পরিচালক আব্দুল মুতলিবসহ স্থানীয় আল ইসলাহ নেতৃবৃন্দ।
মন্তব্য করুন