বাংলা সংবাদ ডেস্ক
২৫ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগানের ফ্যামিলি ডিনার-২০২৬ অনুষ্ঠিত

বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান ইউএসএ  এর ফ্যামিলি ডিনার- ২০২৬  স্থানীয় অভিজাত আলিফ রেস্টুরেন্টে  এন্ড পার্টি সেন্টারে ২২ আগস্ট শনিবার সন্ধ্যা ৮-টায় বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়।  সংগঠনের আহ্বায়ক ও সিনিয়র অ্যাডভোকেট আব্দুর রহিম সাহেবের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট দীপক চৌধুরী ও অ্যাডভোকেট শফিউল আজম মাসুম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানমালায় প্রথমেই সভাপতির আসন গ্রহণের মধ্য দিয়ে কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন এডভোকেট মোশাররফ হোসেন এবং গীতা পাঠ করেন হারান কান্তি সেন। এডভোকেট শামসুল হাসান বাবর এর ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

 

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ হতে সভাপতিকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন অ্যাডভোকেট নাসিরুজ্জামান নাজিম এবং এডভোকেট মইনুল ইসলাম। বিশেষ অতথি হিসাবে আসন গ্রহণ করেন  সিনিয়র এডভোকেট আব্দুর রশিদ লাল মিয়া (সিলেট বার),  এডভোকেট মোহাম্মদ লালা (সাবেক সভাপতি সিলেট বার) রঞ্জিত ঘোষ (সাবেক সভাপতি মৌলভীবাজার বার)  অ্যাডভোকেট মহাব্বত খান (সিলেট বার), অ্যাডভোকেট রাধাপদ দেব সজল (সাবেক পিপি মৌলভীবাজার বার),  অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরী (সিলেট বার), এডভোকেট গোলাম সরোয়ার মল্লিক (খুলনা বার)।

 

স্বাগত বক্তব্য রাখেন ফ্যামিলি ডিনার-২৬ প্রস্তুতি উপ-কমিটির আহবায়ক অ্যাডভোকেট কায়সার হাসান শিমন। এবং তার মাধ্যমে রেকর্ডকৃত পাঠানো সিলেট জেলা বারের বর্তমান সভাপতি এডভোকেট গোলাম ইয়াহিয়া চৌধুরী সোহেল সাহেবের শুভেচ্ছা বক্তব্য মাইকে  উপস্থাপন করেন। বিশেষ অতিথিদের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে প্রথম পর্বের অনুষ্ঠান সমাপ্ত হয়। অনুষ্ঠানমালার দ্বিতীয় পর্বে পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্য পরিবারবর্গের সবকে স্টেজে ডেকে পরিচয়ের মাধ্যমে সংগঠনের পক্ষে সভাপতি লাল গোলাপ দিয়ে বরণ করেন। নিজ হাতে উত্তোলনকৃত একটি কুপনের মাধ্যমে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

 

পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত সদস্যবৃন্দের নাম: এডভোকেট মাহমুদ রহমান, এডভোকেট বজলুর রহমান, এডভোকেট এটিএম শামসুল হাসান বাবর, এডভোকেট আহমেদ সেলিম, এডভোকেট অশোক আচার্য,এডভোকেট বেগম ফাহমিদা সুলতানা, এডভোকেট মোহাম্মদ জামাল উদ্দিন,এডভোকেট মোশাররফ হোসেন, এডভোকেট মঈনউদ্দিন আহমেদ,এডভোকেট সাইদুর রহমান জায়গীরদার, এডভোকেট মোহাম্মদ শফিউল আযম মাছুম, এডভোকেট দীপক চৌধুরী, এডভোকেট মোঃ আজিব উদ্দিন,এডভোকেট কয়ছর আহমদ চৌধুরী, এডভোকেট ইয়াকুতুল বাসিত শাহীন, এডভোকেট নুরুল ইসলাম মইনুল,এডভোকেট হারান কান্তি সেন,এডভোকেট মহসিন আহমেদ চৌধুরী,এডভোকেট কায়সার হাসান সিমন, এডভোকেট নাসিরুজ্জামান নাজিম, এডভোকেট রাধাপদ দেব সজল, এডভোকেট গোলাম সরোয়ার মল্লিক, এডভোকেট মহব্বত খান, এডভোকেট আব্দুর রহমান চৌধুরী,এডভোকেট রঞ্জিত কুমার ঘোষ, এডভোকেট মোহাম্মদ লালা , এডভোকেট আব্দুর রশিদ লাল মিয়া , এডভোকেট আব্দুর রহিম।

 

উল্লেখ্য যে সংগঠনের অন্যতম সদস্য সিলেট জেলা ও দায়রা জজ (সাবেক ) জনাব আব্দুল গফুর সাহেবের পুত্র ইঞ্জিনিয়ার শিবলী সাদিক ও পুত্রবধূ তার পক্ষে ফুল গ্রহণ করেন। সিলেট বারের মরহুম অ্যাডভোকেট সুলতানুজ্জামান সাহেবের পুত্র অ্যাটর্নি রুহুল মোমেন কে ফুল দিয়ে বরণ করা হয়। সর্বশেষ লটারির মাধ্যমে তিনজনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

 

সভাপতির সমাপনী বক্তব্যে অ্যাডভোকেট আব্দুর রহিম বলেন প্রবাসের মাটিতে এরকম একটি সংগঠন করতে পেরে আমরা গৌরবান্বিত এবং  বর্ণময় ফ্যামিলি ডিনার-26 অনুষ্ঠান করতে পেরে আমরা আনন্দিত। সকলের আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে অতিথিদেরকে ডিনারে অংশগ্রহণের আহ্বান জানিয়ে সভার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেন।

 

অনুষ্ঠানমালার সর্বশেষ পর্বে উপস্থিত অতিথিবৃন্দ রকমারি খাবার আয়োজনে অংশগ্রহণ করেন এবং একই সাথে মিশিগানের জনপ্রিয়  কণ্ঠশিল্পী সৈয়দ শাফি এবং সংগঠনের শিল্পী  এডভোকেট সরোয়ার মল্লিক ও এডভোকেট বজলুর রহমান এর জাদুকরী কন্ঠের সুরের মূর্ছনায় উপচে পড়া অতিথিদের কিছুক্ষণ মাতিয়ে রাখেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মিশিগানে ছাদিছ ২০২৬ শিক্ষার্থীদের সার্টিফিকেট, পাগড়ি ও বোরকা প্রদান সম্পন্ন

বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগানের ফ্যামিলি ডিনার-২০২৬ অনুষ্ঠিত

নিউইয়র্কে মুনার পার্কচেস্টার চাপ্টারের মনোমুগ্ধকর পারিবারিক মিলনমেলা

জাতিসংঘে ভাষণ দিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাসের নিউইয়র্ক সফর আটকে দেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’

নিউইয়র্কে পিৎজার দোকানে ঢুকে গুলি করে বাংলাদেশিকে হত্যা, আরেকজন আহত

জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা

ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা

টেক্সাসের স্কুলে অভিবাসী শিক্ষক নিয়োগ নিষিদ্ধ চান গভর্নর

১০

আটলান্টিক সিটিতে ‘ব্লক বাই ব্লক’ অনুষ্ঠানে প্রাণের আমেজ

১১

নিউজার্সিতে ডা. নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায়ের স্মরণে সান্ধ্য আসর

১২

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় ৩০ বছরের সবচেয়ে ভয়াবহ বন্যা, নিহত ৫

১৩

গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বুলেটিন

১৪

খানক্বায়ে ইমাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

১৫

যুক্তরাষ্ট্রে ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি ২৫ ডলার করার পথে নতুন বিল

১৬

উৎসবমুখর আয়োজনে বড়লেখা সোসাইটি অব মিশিগানের নতুন নেতৃত্বের অভিষেক

১৭

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

১৮

জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনে ৮ জনের প্রতিদ্বন্দ্বিতা

১৯

যুক্তরাষ্ট্রের ঋণ ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল, মাথাপিছু বোঝা প্রায় ১ লাখ ১৭ হাজার ডলার

২০