বাংলা সংবাদ ডেস্ক
৫ অগাস্ট ২০২৬, ৪:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

ধনকুবের ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের একটি রকেট আজ বুধবার রাতে চাঁদের বুকে আছড়ে পড়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। রকেটটি পরিত্যক্ত ছিল। এটিকে একটি বিরল ঘটনা হিসেবে উল্লেখ করেছেন বিজ্ঞানীরা।

 

ওই রকেটের নাম ফ্যালকন ৯। সেটি ২০২৫ সালে উৎক্ষেপণ করা হয়েছিল। সাধারণত উৎক্ষেপণের পর রকেটের ব্যবহৃত অংশ পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে আসে। কিন্তু ২০২৫ সালের ওই অভিযানে বেশি শক্তির প্রয়োজন হওয়ায় রকেটের দ্বিতীয় ধাপটি পৃথিবীতে ফিরে আসেনি। এটি মহাকাশে দীর্ঘদিন ধরে ভেসে বেড়াচ্ছিল।

 

ফ্যালকন ৯–এর ওই অংশের ওজন ৪ হাজার কেজি। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, চাঁদের বুকে রকেটটি আছড়ে পড়ায় পৃথিবীর কোনো ঝুঁকি নেই। তবে চাঁদে প্রায় ১৮ মিটার চওড়া ও ৪ মিটার গভীর একটি গর্ত তৈরি হওয়ার কথা। এ ছাড়া এ সংঘর্ষের ফলে চাঁদের বুকে ধুলাবালুর বিশাল মেঘ সৃষ্টি হবে।

 

রকেটের অংশটি যে চাঁদের দিকে যাচ্ছে, তা এ বছরের শুরুতে নিশ্চিত হন জ্যোতির্বিজ্ঞানীরা। স্পেসএক্সের কর্মকর্তা জুলিয়ানা শেইম্যান বলেন, সৌরশক্তি ও মহাকর্ষীয় শক্তির সম্মিলিত প্রভাবে রকেটটি চাঁদের দিকে চলে গেছে। আর জ্যোতির্বিজ্ঞান–সংক্রান্ত একটি সফটওয়্যারের নির্মাতা বিল গ্রে বলেন, এ ঘটনা থেকে কিছু বৈজ্ঞানিক তথ্য পাওয়া যেতে পারে।

 

চাঁদে রকেট আছড়ে পড়ার ঘটনা খুবই বিরল। ২০২২ সালে একটি চীনা রকেটের অংশ চাঁদে আঘাত করেছিল। এর আগে ২০০৯ সালে নাসা গবেষণার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে একটি রকেটের অংশ চাঁদে ফেলেছিল। এ ছাড়া চাঁদে অবতরণের চেষ্টা করতে গিয়ে কয়েকটি মহাকাশযানও বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে রাশিয়ার লুনা-২৫ (২০২৩), ভারতের চন্দ্রযান-২ ল্যান্ডার (২০১৯) এবং ইসরায়েলের বেরেশিট (২০১৯)।

 

সূত্র: দ্য গার্ডিয়ান

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০