বাংলা সংবাদ ডেস্ক
২ অগাস্ট ২০২৬, ১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৯৬ বছর বয়সে ইনফ্লুয়েন্সার, গড়লেন বিশ্ব রেকর্ড

একটি পুরোনো বাদামি রঙের বাসমতি চালের ব্যাগ। তাতে জিপার বা চেইন লাগিয়ে যত্নে রাখা আছে হাতে লেখা কিছু পুরোনো কাগজের টুকরা। ৯৬ বছর বয়সী আইলিন চিনের কাছে এ কাগজগুলো শুধু রান্নার রেসিপি নয়, বরং তাঁর পরিবারের ইতিহাস আর শত বছরের ঐতিহ্যও।

 

আইলিনের রান্নার যাত্রা শুরু মাত্র পাঁচ বছর বয়সে। পরে ১৯৫০-এর দশকে স্বামীর সঙ্গে জ্যামাইকার সেন্ট মেরি এলাকার হাইগেটে একটি বেকারি প্রতিষ্ঠা করেন। ২০০৮ সালে বেকারিটি বন্ধ হয়ে যায়। এরপর তিনি পরিবারের সঙ্গে থাকতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামিতে চলে আসেন।

 

দেশ বদলে ফ্লোরিডায় এলেও নিজের শিকড়ের স্বাদ ভোলেননি জ্যামাইকান বংশোদ্ভূত এই প্রবীণ নারী। যে রেসিপিগুলো একসময় তাঁর নিজের বেকারিকে জনপ্রিয় করেছিল, নাতি লুকাস ওংয়ের বুদ্ধিতে তিন বছর ধরে সেগুলোই ক্যামেরার সামনে তৈরি করছেন তিনি। আর নাতি সেই রান্নার ভিডিও বানিয়ে ছাড়ছেন ইন্টারনেটে। ব্যস! ওখানেই ম্যাজিক। তিনি হয়ে ওঠেন একজন ইনফ্লুয়েন্সার।

 

কখনো নিখুঁত চকলেট চিপ কুকি, আবার কখনো জ্যামাইকার ঐতিহ্যবাহী সব মুখরোচক খাবার তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছেন এই নারী। সুস্বাদু খাবারে কামড় দিয়ে জ্যামাইকান কথ্য ভাষায় যখন তিনি বলেন, ‘মি রাহটিড!’ (‘আহা, দারুণ!’), তখন স্ক্রিনের ওপাশে থাকা লাখো দর্শকের মুখে হাসি ফোটে।

 

বর্তমানে ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব ও ফেসবুক মিলিয়ে এ দাদি-নাতির অনুসারীর সংখ্যা প্রায় ৩০ লাখ!

 

শুধু কি লাইক-কমেন্ট? ৯৬ বছর ৮৯ দিন বয়সে আইলিন চিন গড়েছেন এক অবিশ্বাস্য বিশ্ব রেকর্ডও। বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত নারী ফুড ইউটিউবার হিসেবে তাঁর নাম উঠেছে ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’-এর পাতায়।

 

রেকর্ড গড়ার পর উচ্ছ্বসিত আইলিন বলেন, ‘পরবর্তী প্রজন্মের কাছে রান্নার এ জ্ঞান পৌঁছে দিতে পারছি, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। মানুষ যখন আমার পারিবারিক রেসিপিগুলো দেখে আনন্দ পায়, তখন আমার বুকটা ভরে যায়।’

 

শুধু কি লাইক-কমেন্ট? ৯৬ বছর ৮৯ দিন বয়সে আইলিন চিন গড়েছেন এক অবিশ্বাস্য বিশ্ব রেকর্ডও। বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত নারী ফুড ইউটিউবার হিসেবে তাঁর নাম উঠেছে ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’-এর পাতায়।

 

রেকর্ড গড়ার পর উচ্ছ্বসিত আইলিন বলেন, ‘পরবর্তী প্রজন্মের কাছে রান্নার এ জ্ঞান পৌঁছে দিতে পারছি, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। মানুষ যখন আমার পারিবারিক রেসিপিগুলো দেখে আনন্দ পায়, তখন আমার বুকটা ভরে যায়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০