আজাদ স্পোর্টস একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হলো বার্ষিক ‘র্যাপিড র্যালি’ এবং ‘গোল্ডেন লিগ্যাসি ৪০+ ব্যাডমিন্টন টুর্নামেন্ট’। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের প্রাণবন্ত উপস্থিতি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ এবং ক্রীড়াসুলভ আচরণে পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর।
টুর্নামেন্টে বিভিন্ন বিভাগে অংশ নেন অভিজ্ঞ ও নবীন খেলোয়াড়রা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, খেলোয়াড়দের পারফরম্যান্স, শৃঙ্খলা ও পারস্পরিক সম্মান পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। অংশগ্রহণকারী, সমর্থক, স্বেচ্ছাসেবক ও আয়োজকদের সম্মিলিত প্রচেষ্টায় টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়।
ইন্টারমিডিয়েট বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন রায়হান হুসাইন ও নাহিদ হুসাইন জুটি। রানার্সআপ হয়েছেন কামরুজ্জামান শাইল ও জনি। নভিস বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন রুহান হুসাইন ও ইমরান তালুকদার। এ বিভাগের রানার্সআপ হন দেলোয়ার হোসাইন ও রেজাউল।
অন্যদিকে গোল্ডেন লিগ্যাসি ৪০+ সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মাহবুব চৌধুরী (আলাল) ও শেখ সাইদুর। রানার্সআপ হয়েছেন মাহবুব চৌধুরী (লেবু) ও হাসান আহমেদ।
আয়োজকরা জানান, শুধু শিরোপা জয় নয়, ধারাবাহিকতা, পরিশ্রম, বিনয় এবং প্রতিনিয়ত নিজেকে উন্নত করার মানসিকতাই একজন প্রকৃত চ্যাম্পিয়নের পরিচয় বহন করে। স্থানীয় ক্রীড়াবিদদের এগিয়ে নিতে এবং প্রতিভা বিকাশে ভবিষ্যতেও আরও বড় আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেছে আজাদ স্পোর্টস একাডেমি।
মন্তব্য করুন