বাংলা সংবাদ ডেস্ক
৬ মে ২০২৬, ২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) হত্যাকাণ্ডের শিকার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন নাহিদা ব্রিস্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তন অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হবে।

 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত অনুষ্ঠিতব্য সমাবর্তন অনুষ্ঠানে প্রায় ৮ হাজার শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হবে। এর মধ্যেই থাকবেন নাহিদা ও জামিল, যারা উভয়েই ২৭ বছর বয়সী ডক্টরাল শিক্ষার্থী ছিলেন।

 

প্রতিটি সমাবর্তন অনুষ্ঠানের শুরুতে তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে। এছাড়া শুক্রবার সকালে অনুষ্ঠিত ডক্টরাল ডিগ্রি প্রদান অনুষ্ঠানে তাদের সম্মানে বিশেষভাবে দুটি খালি চেয়ার রাখা হবে, যেখানে একাডেমিক পোশাকও সাজানো থাকবে।

 

ইউএসএফ জানায়, চলতি বছর মোট ৩৫৩ জন শিক্ষার্থী ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন। এর মধ্যে নাহিদা ব্রিস্টি ও জামিল লিমনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে সম্মানসূচকভাবে। গত ১৬ এপ্রিল শেষবারের মতো তাদের জীবিত দেখা যায়। পরবর্তী দুই দিনের মধ্যে তারা নিখোঁজ হিসেবে রিপোর্ট করা হয়। প্রায় এক সপ্তাহ পর হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতুর কাছে ভারী ব্যাগের ভেতর থেকে জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়।

 

এর দুই দিন পর একই এলাকার ম্যানগ্রোভ জঙ্গলের মধ্যে থেকে এক কায়াকার মানবদেহের অবশিষ্টাংশ খুঁজে পান। পরে হিলসবোরো কাউন্টির শেরিফ চ্যাড ক্রোনিস্টার নিশ্চিত করেন, সেটি নাহিদা ব্রিস্টির মরদেহ।এই হত্যাকাণ্ডে অভিযুক্ত ২৬ বছর বয়সী হিশাম আবুগারবিয়াহর বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে। তাকে হিলসবোরো কাউন্টি কারাগারে জামিন ছাড়াই আটক রাখা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

মিশিগানে বাংলা প্রেস ক্লাব ইউএস এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে পারিবারিক মিলনমেলা

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১০

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১১

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১২

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৩

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

১৪

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

১৫

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

১৬

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

১৭

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১৮

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১৯

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

২০