মাহমুদুল হক লিটু
২৭ এপ্রিল ২০২৬, ৩:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বর্নিল আয়োজনে মিশিগানে বৈশাখী উৎসব উদযাপন

প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশর সংস্কৃতিকে পরিচয় করিয়ে দিতে প্রথম বারের মত USB 24 NEWS আয়োজন করে বৈশাখী উৎসব। উৎসব মুখর পরিবেশে আনন্দ, ঐতিহ্য আর ভালোবাসার রঙে রঙিত হয়ে উঠা এই উৎসব উদযাপন দেখে মনে হচ্ছিল এ যেন এক টুকরো বাংলাদেশ।

 

দর্শনার্থীদের বিভিন্ন সাজে সজ্জিত হাজারো প্রাণের এই মহা মিলন এক নান্দনিক ক‍্যানভাসে রুপ ধারণ করে। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ট্রয় সিটির আমেরিকান পলিশ কালচারাল সেন্টারে গত ২৬ এপ্রিল বাঙালিয়ানা সাজে সজ্জিত করা হয় পুরো মিলনায়তন। দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত চলা এই উৎসবে ছিল বাঙালিয়ানার পূর্ণ আমেজ।

 

শারমিন তানিম ও রিতশ্রী গুপ্তার যৌথ সঞ্চালনায় এ উৎসবে বাংলাদেশীদের পাশাপাশি বিদেশি অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা যায়। আগত অতিথিদের জন্য রাখা হয় পান্তা-ইলিশসহ নানা ঐতিহ্যবাহী বাংলা খাবারের আয়োজন। পাশাপাশি মেলায় স্থান পায় দেশীয় পণ্যের হরেক রকম ষ্টল যেখানে ছিল বিভিন্ন স্বাদের খাবার, কাপড়, ঘর সাজানোর সামগ্রী ও কুটির শিল্পের পণ্য।

 

উৎসবের প্রধান আকর্ষণ ছিল দেশ-বিদেশ থেকে আগত প্রথিতযশা শিল্পীদের পরিবেশনা। জনপ্রিয় কণ্ঠশিল্পী বিন্দু কনার সুমধুর কণ্ঠে গান পরিবেশনা শ্রোতাদের মুগ্ধ করে তোলে। সবশেষে ছিল দর্শনার্থীদের আকৃষ্ট করতে র‍্যাফেল ড্র অনুষ্ঠান।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ইউএসবি নিউজের চেয়ারম্যান ফ​য়ছল​ আহমেদ মুন্না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবাদ অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১০

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১১

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১২

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৩

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৪

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৫

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৬

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৭

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৮

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৯

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

২০