বাংলা সংবাদ ডেস্ক
৮ এপ্রিল ২০২৬, ৩:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানকে ঘিরে কূটনৈতিক তৎপরতা, আলোচনায় ভ্যান্স–উইটকফ–কুশনার

পাকিস্তানের ইসলামাবাদে ইরানের সঙ্গে অনুষ্ঠেয় আলোচনার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর বিশেষ প্রতিনিধিদল পাঠাচ্ছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট। বুধবার এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

 

 

এই প্রতিনিধিদলে থাকবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। লেভিট জানান, পাকিস্তানের স্থানীয় সময় শনিবার সকালে এই আলোচনা শুরু হবে। তিনি বলেন, ‘আমরা এই সরাসরি বৈঠকগুলোর দিকে তাকিয়ে আছি।’

 

 

এদিকে নাম না প্রকাশ করার শর্তে পাকিস্তানের দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্স বলেছে, মার্কিন প্রতিনিধি দলটি ইসলামাবাদে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করবেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতিতে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং চীনের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে লেভিট বলেন, ভ্যান্সের ভূমিকা ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’।

 

 

তিনি শুরু থেকেই সব আলোচনায় যুক্ত আছেন এবং আলোচনার জন্য ইসলামাবাদ যাচ্ছেন। চীনের বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র বলেন, দেশটির সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখছে। প্রেসিডেন্ট ট্রাম্প চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করেন বলেও উল্লেখ করেন লেভিট।

 

 

সূত্র: বিবিসি ও আল-জাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

মিশিগানে বাংলা প্রেস ক্লাব ইউএস এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে পারিবারিক মিলনমেলা

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১০

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১১

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১২

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৩

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

১৪

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

১৫

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

১৬

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

১৭

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১৮

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১৯

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

২০