বাংলা সংবাদ ডেস্ক
২৯ মার্চ ২০২৬, ১:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে বাসন্তী পূজা উদযাপন, ভক্তি ও সম্প্রীতির মিলনমেলা

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন শহরে অবস্থিত শিবমন্দির টেম্পল অব জয়ে ভক্তি উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী বাসন্তী পূজা উদযাপিত হয়েছে। শনিবার অনুষ্ঠিত আয়োজনে প্রবাসী সনাতনী হিন্দু সম্প্রদায়ের অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণ এক প্রাণবন্ত আধ্যাত্মিক মিলনকেন্দ্রে পরিণত হয়।

 

 

 

দুপুরের পর থেকেই মন্দিরে ভক্তদের আগমন বাড়তে থাকে। মন্ত্রোচ্চারণ, ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে চারদিকে ছড়িয়ে পড়ে ধর্মীয় আবহ। পূজার বিভিন্ন পর্বে পুষ্পাঞ্জলি, প্রার্থনা এবং অন্যান্য আচার-অনুষ্ঠানে অংশ নেন উপস্থিত ভক্তরা। দেবী দুর্গার চরণে অঞ্জলি নিবেদনের মাধ্যমে তারা ব্যক্তিগত ও সামষ্টিক কল্যাণ কামনা করেন।

 

 

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা ও পৃষ্ঠপোষকতায় ছিলেন মন্দিরের কো-অর্ডিনেটর কমলেন্দু পাল এবং তাঁর সহধর্মিণী শিল্পী পাল। তাঁদের তত্ত্বাবধানে পুরো আয়োজনটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। দিবাভাগে ভক্তদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়, যেখানে পরিবার-পরিজন নিয়ে অংশ নেন প্রবাসী বাঙালি ও হিন্দু ধর্মাবলম্বীরা। পরে মন্দিরের প্রতিষ্ঠাতা ড. দেবাশীষ মৃধা ও চিনু মৃধার কন্যা অমিতা মৃধার জন্মদিন উপলক্ষে কেক কেটে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়। উপস্থিতরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

 

 

 

 

 

সন্ধ্যায় আবারও ভক্তদের উপস্থিতি বাড়ে এবং তারা পুষ্পাঞ্জলি ও সন্ধ্যা আরতিতে অংশ নেন। আরতি শেষে মন্দিরের প্রিস্ট পূর্ণেন্দু চক্রবর্তী অপু ভক্তদের মধ্যে শান্তি জল বিতরণ করেন। এ সময় মিশিগান কালিবাড়ির প্রেসিডেন্ট শ্যামা বি হালদার সস্ত্রীক উপস্থিত থেকে আয়োজনের প্রশংসা করেন। তিনি বলেন, প্রবাসে এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ ধরে রাখতে সহায়ক ভূমিকা রাখছে।

 

 

আয়োজকদের মতে, এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান প্রবাসী সনাতনী সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক বন্ধন ও আধ্যাত্মিক চেতনাকে আরও দৃঢ় করে। ভবিষ্যতেও এ আয়োজন অব্যাহত রাখার আশা প্রকাশ করেন তারা।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১০

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১১

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১২

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৩

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৪

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৫

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৬

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৭

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৮

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৯

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

২০