বাংলা সংবাদ ডেস্ক
১৮ মার্চ ২০২৬, ৯:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

২০২৫ আফ্রিকান কাপ অব নেশনস ফাইনালের ফল বাতিল করে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে আফ্রিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (কাফ)। গত ১৮ জানুয়ারি রাবাতে অনুষ্ঠিত সেই ফাইনালে মরক্কোকে ১-০ গোলে হারায় সেনেগাল।

 

 

তবে সেই ফাইনালের শেষ দিকে রেফারির পেনাল্টি দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সাময়িকভাবে মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন সেনেগালের বেশির ভাগ খেলোয়াড়। বিতর্কিত এই ওয়াক-অফের জেরে সেনেগালের কাছ থেকে শিরোপা কেড়ে নেওয়া হলো।

 

 

 

গোলশূন্য ম্যাচে যোগ করা সময়ে স্বাগতিক মরক্কোকে পেনাল্টি দেওয়ায় প্রতিবাদে খেলতে অস্বীকৃতি জানান সেনেগালের খেলোয়াড়েরা। প্রায় ১৭ মিনিট পর সেনেগালের সব খেলোয়াড় মাঠে ফেরেন। এরপর মরক্কোর ব্রাহিম দিয়াজের পেনাল্টি ঠেকান সেনেগালের গোলরক্ষক। অতিরিক্ত সময়ে পাপে গেইয়ের গোলে জয় পায় সেনেগাল।

 

 

 

 

কিন্তু সেই ফল বাতিল করে কাফের বিবৃতিতে বলা হয়, সেনেগালকে ‘ফাইনাল ম্যাচ পরিত্যাগকারী’ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং ‘ম্যাচের ফল ৩–০ ব্যবধানে মরক্কোর পক্ষে নথিভুক্ত করা হয়েছে।’ মরক্কোর ফুটবল ফেডারেশনের (এফআরএমএফ) করা আপিলের পর কাফ এই সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটি জানিয়েছে, আপিলটি ‘প্রক্রিয়াগতভাবে গ্রহণযোগ্য’ এবং তা বহাল রাখা হয়েছে।

 

 

 

আফ্রিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘দলীয় আচরণের মাধ্যমে’ সেনেগাল আফ্রিকান কাপ অব নেশনসের বিধিমালার ৮২ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছে, ফলে ৮৪ নম্বর অনুচ্ছেদ কার্যকর হয়েছে। ৮২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কোনো দল যদি খেলতে অস্বীকৃতি জানায় বা রেফারির অনুমতি ছাড়া নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই মাঠ ত্যাগ করে, তবে সেটি হার বিবেচনা করা হবে এবং প্রতিযোগিতা থেকে দলটিকে বাদ দেওয়া হবে।

 

 

৮৪ নম্বর অনুচ্ছেদে এই বিধানকে আরও স্পষ্ট করে বলা হয়েছে, ৮২ নম্বর অনুচ্ছেদ ভাঙলে সংশ্লিষ্ট দল স্থায়ীভাবে প্রতিযোগিতা থেকে বহিষ্কৃত হবে এবং ম্যাচটি ৩–০ ব্যবধানে হেরে গেছে বলে গণ্য হবে। এফআরএমএফের বিবৃতিতে বলা হয়, ‘ফাইনালের ফলের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্তটি কখনোই দুই দলের ক্রীড়া-নৈপুণ্যকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে নয়; বরং প্রতিযোগিতার বিধিমালা প্রয়োগে’র অনুরোধ হিসেবেই এটি করা হয়েছে।’

 

 

বিবৃতিতে আরও বলা হয়, ‘ফেডারেশন নিয়মের প্রতি শ্রদ্ধা, প্রতিযোগিতার কাঠামোয় স্বচ্ছতা নিশ্চিত করা এবং আফ্রিকান প্রতিযোগিতাগুলোর স্থিতিশীলতা বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।’ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কাফের শৃঙ্খলা বোর্ড মরক্কোর প্রাথমিক প্রতিবাদ খারিজ করেছিল, কিন্তু আপিল বোর্ড তাদের পক্ষে রায় দেয় এবং সেই সিদ্ধান্ত মঙ্গলবার রাতে ঘোষণা করা হয়। সেনেগাল জানিয়েছে, তারা বিষয়টি আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) উপস্থাপন করবে এবং কাফের সিদ্ধান্ত বাতিলের চেষ্টা করবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

আনন্দঘরে বিপুল আনন্দ

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১০

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১১

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১২

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৩

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৪

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৫

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৬

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

১৭

যুক্তরাষ্ট্রকে ছাড়ে বাধ্য করতে কোন কৌশলে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াচ্ছে ইরান

১৮

ট্রাম্প অর্গানাইজেশনের হিসাব বন্ধের কারণ জানাল ক্যাপিটাল ওয়ান

১৯

মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরিতে সহযোগিতায় আগ্রহী যুক্তরাষ্ট্র

২০