বাংলা সংবাদ ডেস্ক
১০ মার্চ ২০২৬, ৩:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিটি মেয়র জোহরান মামদানি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সাম্প্রতিক এক বৈঠকে নিউইয়র্ক শহরের আবাসন সংকট মোকাবিলায় একটি বৃহৎ প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। কুইন্সের সানিসাইড ইয়ার্ড এলাকাকে ঘিরে প্রায় ২১ বিলিয়ন ডলারের ফেডারেল অনুদানে একটি বিশাল আবাসন ও অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব তুলে ধরেন মেয়র মামদানি।

 

মেয়রের দপ্তর জানিয়েছে, উত্তর আমেরিকার অন্যতম ব্যস্ত রেলইয়ার্ড সানিসাইড ইয়ার্ডের ওপর বিশ্বের বৃহত্তম ডেক নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই ডেকের ওপর গড়ে তোলা হবে প্রায় ১২ হাজার নতুন সাশ্রয়ী আবাসন ইউনিট, যার মধ্যে ছয় হাজার ইউনিট হবে মিচেল-লামা ধাঁচের দীর্ঘমেয়াদি সাশ্রয়ী বাসস্থান।

 

পরিকল্পনা অনুযায়ী, প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ৩০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি এলাকায় নতুন পার্ক, স্কুল ও স্বাস্থ্যসেবা কেন্দ্র নির্মাণের কথাও রয়েছে। সংশ্লিষ্টদের মতে, এটি বাস্তবায়িত হলে গত ৫০ বছরের মধ্যে নিউইয়র্ক সিটির সবচেয়ে বড় আবাসন ও অবকাঠামো বিনিয়োগ হিসেবে বিবেচিত হবে।

 

গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বৈঠকে মেয়র মামদানি বলেন, নিউইয়র্ক সিটি বর্তমানে দীর্ঘদিনের ব্যয়-সংকটের মুখে রয়েছে এবং অনেক পরিশ্রমী পরিবার ক্রমেই নিজ নিজ পাড়া থেকে সরে যেতে বাধ্য হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় সাহসী বিনিয়োগ ও দ্রুত পদক্ষেপ গ্রহণে ফেডারেল সরকারের সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। এই উদ্যোগ বাস্তবায়িত হলে আবাসন খাতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

২

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

৩

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

৪

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৫

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৬

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৭

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৮

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৯

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

১০

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

২০