তাহমীদ ইশাদ রিপন, সিলেট
১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৫ মন্ত্রণালয়ের দায়িত্বে সিলেটের মুক্তাদির ও আরিফ

 

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় সিলেটের দুই নতুন মুখ খন্দকার আব্দুল মুক্তাদির আরিফুল হক চৌধুরী পেয়েছেন পাঁচ মন্ত্রণালয়। মঙ্গলবার (১৭ ফেব্রয়ারি) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পূর্ণমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারা।

 

 

এর আগে আজ সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন এই দুই সাংসদ। প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন সিলেট-১ আসন থেকে নির্বাচিত খন্দকার আব্দুল মুক্তাদির ও সিলেট-৪ আসনের আরিফুল হক চৌধুরী। সূত্রে জানা গেছে, খন্দকার আব্দুল মুক্তাদির পেয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়। আর আরিফুল হক চৌধুরী পেয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় এবং প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

 

 

সিলেট থেকে মন্ত্রীসভায় স্থান পাওয়া আরিফুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির দুজনেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (সিটি করপোরেশন ও সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে পরাজিত করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন মুক্তাদির।

 

 

এর আগে ২০১৮ সালে তিনি একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের আহমদপুর গ্রামে জন্ম নেওয়া মুক্তাদির রাজনৈতিক ঐতিহ্যবাহী পরিবার থেকে উঠে এসেছেন। তাঁর পিতা প্রয়াত খন্দকার আব্দুল মালিক ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্যদের একজন, তিনবারের সংসদ সদস্য এবং সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা। ২০১৬ সাল থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন খন্দকার আব্দুল মুক্তাদির।

 

 

অন্যদিকে, নতুন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেওয়া আরিফুল হক চৌধুরীও জামায়াতের প্রার্থী জয়নাল আবেদিনকে হারিয়ে বিজয়ী হন। সিলেট সিটি করপোরেশনের দুইবারের সাবেক মেয়র ও ‘ম্যাজিক ম্যান’ খ্যাত এই নেতা নির্বাচনী জয়ের পর প্রথমবারের মন্ত্রীত্ব পেয়েছেন।

 

 

রাজনৈতিক জীবনে তৃণমূল থেকে উঠে আসা আরিফ ২০০৩ সালে সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার হিসেবে যাত্রা শুরু করেন। পরে ২০১৩ ও ২০১৮ সালে টানা দুইবার সিলেট সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। বর্তমানে তিনি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউর সঙ্গে পিসিএ চুক্তির প্রথম ধাপ সম্পন্ন বাংলাদেশের

ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ, বড়লেখা-জুড়ীতে উচ্ছ্বাস

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

ভ্যান্স কি পাকিস্তান যাচ্ছেন? ট্রাম্প ও হোয়াইট হাউসের বিপরীত দাবি

বন্দুক হামলায় কেঁপে উঠল যুক্তরাষ্ট্র, প্রাণ হারাল ৮ শিশু

মিশিগানে ২৪ এপ্রিল CurryFy রেস্টুরেন্টের উদ্বোধন পুরো মেনুতে ৫০ শতাংশ ছাড়

চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা

প্রবাসে বাংলা সংস্কৃতির মিলনমেলা, মিশিগানে বসছে ‘USB বৈশাখী উৎসব’

‘ডনরো ডকট্রিন’ প্রয়োগে ২৬ প্রভাবশালীর মার্কিন ভিসা বাতিল

১০

কমলগঞ্জে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন এমপি মুজিবুর রহমান

১১

বড়লেখায় অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, অতঃপর যা জানা গেল

১২

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

১৩

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

১৪

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

১৫

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

১৬

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

১৭

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

১৯

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

২০