admin
১১ ফেব্রুয়ারী ২০২৬, ৫:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জীবন রক্ষাকারী স্টেথোস্কোপ আবিষ্কারের কাহিনি

১৮১৬ সালের এক কুয়াশাচ্ছন্ন সকাল। ফ্রান্সের প্যারিসে নেকার হাসপাতালে কাজ করছিলেন তরুণ ফরাসি চিকিৎসক রেনে লেনেক। তাঁর কাছে এক অল্প বয়সী নারী রোগী এলেন হৃদরোগের সমস্যা নিয়ে। সেই যুগে চিকিৎসকদের জন্য রোগীর হৃৎপিণ্ডের স্পন্দন শোনার উপায় ছিল রোগীর বুকে সরাসরি কান পাতা। একে বলা হতো ডিরেক্ট অসকাল্টেশন। চিকিৎসক লেনেক ছিলেন অত্যন্ত লাজুক স্বভাবের মানুষ। ওই নারী রোগীর বুকে কান পেতে পরীক্ষা করতে তিনি প্রচণ্ড অস্বস্তি বোধ করছিলেন। তিনি ভাবছিলেন, কীভাবে স্পর্শ না করেই হৃৎস্পন্দন স্পষ্টভাবে শোনা যায়।

 

১৮১৯ সালে লেনেক লিখেছিলেন, ‘হঠাৎ করেই আমার মনে পড়ল শব্দবিদ্যার একটি সহজ ও সুপরিচিত বিষয়। কাঠের টুকরার এক প্রান্তে কান লাগালে অন্য প্রান্তে পিনের আঁচড়ের শব্দ বেশ স্পষ্টভাবে শুনতে পাই আমরা। আমি এক টুকরা কাগজ একধরনের সিলিন্ডারে পেচিয়ে তার এক প্রান্ত হৃৎপিণ্ডের অংশে এবং অন্য প্রান্তটি আমার কানে লাগাই। আমি হৃৎপিণ্ডের ক্রিয়াকে এমনভাবে উপলব্ধি করতে পারছিলাম, তা ছিল অনেক বেশি স্পষ্ট ও স্বতন্ত্র।’

 

লেনেক কাগজের গুটিয়ে রাখা পদ্ধতি পরিবর্তন করে একটি কাঠের সিলিন্ডার তৈরি করেন, যার মাপ ছিল ২৫ সেন্টিমিটার ী ২.৫ সেন্টিমিটার। তিনি এই যন্ত্রের নাম দেন স্টেথোস্কোপ। প্রাচীন গ্রিক স্টেথোস অর্থ বুক আর স্কোপিন অর্থ দেখা। লেনেকের চিকিৎসাব্যাগে স্টেথোস্কোপ একটি অপরিহার্য জিনিস হয়ে ওঠে। তিনি রোগীদের হৃৎপিণ্ড ও ফুসফুস উভয়ের শব্দ শোনার জন্য এটি ব্যবহার করতেন।

 

চিকিৎসক লেনেক ছিলেন একজন ফরাসি সংগীতজ্ঞ। নিজের কাঠের বাঁশি খোদাই করার দক্ষতার কারণে এমন দারুণ একটি যন্ত্র আবিষ্কার করেন তিনি। তিনি বুকের বিভিন্ন রোগ নির্ণয়ে স্টেথোস্কোপের ব্যবহারে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি ১৮২২ সালে কলেজ ডি ফ্রান্সে প্রভাষক এবং ১৮২৩ সালে মেডিসিনের অধ্যাপক হন। ১৮২৬ সালে ৪৫ বছর বয়সে যক্ষ্মা রোগে মারা যান।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

আনন্দঘরে বিপুল আনন্দ

১০

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১২

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৩

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৪

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৫

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৬

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৭

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৮

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

১৯

যুক্তরাষ্ট্রকে ছাড়ে বাধ্য করতে কোন কৌশলে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াচ্ছে ইরান

২০