বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ব প্রযুক্তি খাতে রেকর্ড: অ্যালফাবেটের আয় ৪০০ বিলিয়ন ডলার ছাড়াল

গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের বার্ষিক আয় প্রথমবারের মতো ৪০০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ক্লাউড সেবা ও বিজ্ঞাপন ব্যবসায় প্রবৃদ্ধির ফলে প্রতিষ্ঠানটির আয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গতকাল বুধবার প্রকাশিত আর্থিক প্রতিবেদনে অ্যালফাবেট জানিয়েছে, ২০২৫ সালের শেষ প্রান্তিকে তাদের আয় আগের বছরের একই সময়ের তুলনায় ১৮ শতাংশ বেড়েছে।

 

 

 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে ঘিরে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে চলমান প্রতিযোগিতায় এগিয়ে থাকতে এআই খাতে বিনিয়োগ আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে অ্যালফাবেট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৬ সালে তাদের ব্যয় হতে পারে ১৭৫ থেকে ১৮৫ বিলিয়ন ডলার, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। গ্রাহকদের বাড়তে থাকা এআই পণ্য ও সেবার চাহিদা পূরণ করতেই এই অতিরিক্ত অর্থ ব্যয় করা হবে। এ বিষয়ে অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই জানান, ‘অবকাঠামো সম্প্রসারণের পরও এআই সক্ষমতার চাহিদা সরবরাহকে ছাড়িয়ে যাচ্ছে। আমরা সক্ষমতা বাড়াচ্ছি, কিন্তু চাহিদা এখনো সরবরাহের তুলনায় বেশি।’

এআই খাতে ওপেনএআইকে ছাড়িয়ে যেতে পারে গুগল

 

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর চ্যাটবট জেমিনি দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বছর শেষে জেমিনির মাসিক ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ কোটিতে, যা আগের প্রান্তিকের তুলনায় ১০ কোটি বেশি। বাজার বিশ্লেষকদের মতে, চলতি বছর এআই খাতে ওপেনএআইকে ছাড়িয়ে যেতে পারে গুগল।

 

 

 

ক্রোম ব্রাউজার নিয়ে স্বস্তি

যুক্তরাষ্ট্রের একটি আদালতের রায়ে গুগলকে ক্রোম ব্রাউজার বিক্রি করতে না হওয়ায় বড় স্বস্তি পেয়েছে অ্যালফাবেট। একচেটিয়া বাজার নিয়ন্ত্রণের অভিযোগে ক্রোম ব্রাউজার বিক্রির যে চাপ তৈরি হয়েছিল, তা আপাতত কমেছে। শুধু তা–ই নয়, অনলাইন সার্চে অবৈধভাবে একচেটিয়া আধিপত্যের অভিযোগে ফেডারেল বিচারকের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করবে গুগল।

 

 

 

ওয়েমোর লোকসান অব্যাহত

অ্যালফাবেটের মালিকানাধীন স্বয়ংক্রিয় প্রযুক্তির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ওয়েমোর লোকসান অব্যাহত রয়েছে। অ্যালফাবেটের তথ্যমতে, ওয়েমোর প্রান্তিক লোকসান হয়েছে ৩ দশমিক ৬ বিলিয়ন ডলার। তবে লোকসানের মধ্যেই ওয়েমো ১৬ বিলিয়ন ডলারের নতুন তহবিল সংগ্রহ করেছে, ফলে প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়িয়েছে ১২৬ বিলিয়ন ডলার।

 

 

 

সূত্র: এএফপি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১০

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১১

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১২

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৩

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৪

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৫

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৬

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১৭

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১৮

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৯

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

২০