বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
২৫ জানুয়ারী ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাজা সংকট নিয়ে আলোচনা: ইসরায়েলে ট্রাম্পের বিশেষ প্রতিনিধি

গাজার ভবিষ্যৎ ও চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার শনিবার ইসরায়েলে পৌঁছান। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, তারা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। আলোচনার মূল বিষয় ছিল গাজা উপত্যকার পরিস্থিতি।

 

 

এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ‘নিউ গাজা’ নামে একটি নতুন পরিকল্পনার ঘোষণা দেয়। এতে গাজাকে সম্পূর্ণ নতুনভাবে পুনর্গঠনের কথা বলা হয়েছে। পরিকল্পনায় আবাসিক টাওয়ার, ডেটা সেন্টার এবং সমুদ্রতীরবর্তী পর্যটনকেন্দ্র নির্মাণের প্রস্তাব রয়েছে। এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গত অক্টোবরে ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতি টিকিয়ে রাখার প্রচেষ্টার অংশ। তবে একাধিকবার লঙ্ঘনের ঘটনায় এই যুদ্ধবিরতি নড়বড়ে হয়ে পড়েছে।

 

 

এদিকে গাজায় সহিংসতা পুরোপুরি থামেনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, উত্তর গাজায় পৃথক দুটি ঘটনায় ইসরায়েলি গোলাবর্ষণে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুটি শিশু রয়েছে বলে দাবি করেছে তারা। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, উত্তর গাজায় তাদের অভিযানের সময় কয়েকজন যোদ্ধাকে শনাক্ত করা হয়। সেনাদের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তিরা ‘ইয়েলো লাইন’ অতিক্রম করে এলাকায় বিস্ফোরক পুঁতে সেনাদের দিকে এগিয়ে আসছিল, যা তাৎক্ষণিক হুমকি তৈরি করে।

যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, ইসরায়েলি সেনাদের গাজার প্রায় পুরো দৈর্ঘ্যজুড়ে সামরিক মানচিত্রে চিহ্নিত ‘ইয়েলো লাইন’-এ অবস্থান নেওয়ার কথা ছিল। ইসরায়েলি সেনাবাহিনীর একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, শনিবার তারা কেবল একটি ঘটনার কথা জানে এবং সেখানে শিশু জড়িত ছিল না।

 

 

গাজা পুনর্গঠন পরিকল্পনা ও যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে যখন কূটনৈতিক তৎপরতা চলছে, তখন মাঠপর্যায়ের এই সহিংসতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানের বাঙালি কমিউনিটির গর্ব, ১.৫ মিলিয়ন ডলারের বৃত্তি নিয়ে হার্ভার্ডে অনন্যা

মহামারির প্রভাব এখনো ভিসা ব্যবস্থায়, বিপাকে যুক্তরাষ্ট্রগামী লাখ লাখ অভিবাসীরা

নিউইয়র্কে ভাড়া ফ্রিজের দাবিতে বিক্ষোভ, দুই বছরের লিজেও স্থগিতের সম্ভাবনা

বিশ্বকাপ বয়কট করলে বড় কূটনৈতিক সুযোগ হারাবে ইরান

বড়লেখায় পৌর প্রশাসকের সাথে নবগঠিত ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় 

শান্তিচুক্তি নিয়ে ওয়াশিংটনের প্রস্তাবের উত্তর দিয়েছে তেহরান

মিশিগানে শিশুদের চিত্রাঙ্কন, কুইজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন

চাইল্ড সাপোর্ট বকেয়া, হাজারো অভিভাবকের পাসপোর্ট বাতিল শুরু করবে যুক্তরাষ্ট্র: এপি

হান্টাভাইরাস নিয়ে সতর্কতা, কতটা ভয় আছে মহামারির

জাতিসংঘ ফোরামে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী

১০

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক, সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

১১

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমানবহরে আসছে কাতারের উপহারের বিমান

১২

অ্যাসাইলাম প্রার্থীদের জন্য নতুন শর্ত, বার্ষিক ফি না দিলে আবেদন বাতিল

১৩

কেবল নিউজের জনক ও সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের মৃত্যু

১৪

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

১৫

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী থেকে ওহাইও গভর্নর দৌড়ে রিপাবলিকান প্রার্থী

১৬

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

১৭

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

১৮

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

১৯

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

২০