বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
১৮ জানুয়ারী ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুবাইয়ের ব্লু ভিসা ও গোল্ডেন ভিসা: ১০ বছরের মেয়াদে দুই ভিন্ন সুযোগের তুলনা

বিশ্বজুড়ে মেধা, পুঁজি ও উদ্ভাবনী শক্তি আকর্ষণে দেশগুলোর তীব্র প্রতিযোগিতার প্রেক্ষাপটে দুবাই নিয়েছে এক ভিন্নধর্মী দ্বিমুখী কৌশল। করমুক্ত সুবিধার গণ্ডি পেরিয়ে সংযুক্ত আরব আমিরাত এখন দীর্ঘমেয়াদি আবাসনের জন্য দুটি স্বতন্ত্র ভিসা চালু করেছে- দুবাই ব্লু ভিসা ও দুবাই গোল্ডেন ভিসা। একটি পরিবেশ ও টেকসই উন্নয়নের রূপকারদের জন্য, অন্যটি বিনিয়োগকারী, উদ্যোক্তা ও সৃজনশীল পেশাজীবীদের জন্য। এ খবর দিয়েছে গাল্ফ নিউজ।

 

 

এতে বলা হয়, এ দুটি ভিসাই ১০ বছরের জন্য নবায়নযোগ্য এবং দুবাই রাষ্ট্রের পক্ষ থেকে ভবিষ্যৎ গঠনে দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতীক। একদিকে পরিবেশবান্ধব ভবিষ্যৎ নির্মাতাদের লক্ষ্য নেয়া হয়েছে, অন্যদিকে অর্থনীতি ও উদ্ভাবনের চালিকাশক্তি হিসেবে বিবেচিত মানবসম্পদকে আকৃষ্ট করা হচ্ছে। এর মাধ্যমে দুবাই কেবল ক্ষণস্থায়ী সম্পদ নয়, বরং টেকসই মানবসম্পদ গড়ে তুলতে চায়। গোল্ডেন ভিসা তুলনামূলকভাবে পুরোনো ও বিস্তৃত কর্মসূচি। এটি দুবাইয়ের অর্থনৈতিক বৈচিত্র্যকরণ পরিকল্পনার মূল স্তম্ভ হিসেবে কাজ করছে। রিয়েল এস্টেট বিনিয়োগ, স্টার্টআপ গঠন ও আন্তর্জাতিক করপোরেট সদর দপ্তর স্থানান্তরের মাধ্যমে এর সাফল্য পরিমাপ করা হয়।

 

 

 

অন্যদিকে, সম্প্রতি ঘোষিত ব্লু ভিসা একটি আরও লক্ষ্যভিত্তিক উদ্যোগ। এটি সংযুক্ত আরব আমিরাতের ‘নেট জিরো বাই ২০৫০’ কৌশল এবং সবুজ অর্থনীতিতে বৈশ্বিক নেতৃত্ব অর্জনের লক্ষ্যকে সরাসরি সহায়তা করে। পরিবেশবিজ্ঞানী, সবুজ উদ্যোক্তা ও জলবায়ু কর্মীদের ১০ বছরের স্থিতিশীলতা দিয়ে দুবাই নিজস্ব টেকসই প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে এবং মধ্যপ্রাচ্যে পরিবেশ আলোচনার কেন্দ্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়।

 

ব্লু ভিসা: এখানে মূল মানদণ্ড হলো টেকসই উন্নয়ন ও পরিবেশ সংক্রান্ত অবদান। যোগ্যদের মধ্যে রয়েছেন পরিবেশবান্ধব স্টার্টআপের প্রতিষ্ঠাতা, পরিবেশবিজ্ঞানে পিএইচডিধারী গবেষক, ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের মতো আন্তর্জাতিক এনজিওর কর্মকর্তা, জায়েদ সাসটেইনেবিলিটি পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি এবং বড় প্রতিষ্ঠানে কার্বন নিঃসরণ কমানোর নেতৃত্বদানকারী নির্বাহীরা। নির্দিষ্ট বেতন বা বিনিয়োগের শর্ত নেই, এখানে মূল ‘মুদ্রা’ হলো প্রমাণিত প্রভাব।

 

 

গোল্ডেন ভিসা: এর পরিসর অনেক বিস্তৃত। এর আওতায় রয়েছেন- রিয়েল এস্টেট বিনিয়োগকারী। যারা নূন্যতম ২০ লাখ দিরহাম মূল্যের সম্পত্তির মালিক। সরকারি অনুমোদিত পরিকল্পনা বা অ্যাক্সিলারেটরের সহায়তাপ্রাপ্ত স্টার্টআপ প্রতিষ্ঠাতা। চিকিৎসক, বিজ্ঞানী, প্রকৌশলী ও শীর্ষ নির্বাহী, যাদের মাসিক বেতন কমপক্ষে ৩০ হাজার দিরহাম। শিল্পী, ক্রীড়াবিদ ও গবেষকেরাও এই ভিসা পাবেন। এছাড়া মেধাবী শিক্ষার্থী- যারা উচ্চ একাডেমিক অর্জনকারী।
বিশ্লেষকদের মতে, ব্লু ভিসা বৈশ্বিক অভিবাসন নীতিতে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে, যেখানে জলবায়ু লক্ষ্যকে সরাসরি ভিসা নীতির সঙ্গে যুক্ত করা হয়েছে। গোল্ডেন ও ব্লু- এই দুই ভিসার মাধ্যমে দুবাই স্পষ্ট বার্তা দিচ্ছে, ভবিষ্যৎ গড়তে তারা একই সঙ্গে অর্থনীতি ও পরিবেশ- দুটিকেই সমান গুরুত্ব দিচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১০

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১১

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১২

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৩

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৪

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৫

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৬

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১৭

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১৮

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৯

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

২০