বাংলা সংবাদ ডেস্ক
১৪ জানুয়ারী ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডেটা সেন্টারের বাড়তি চাহিদায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বারস্থ মেটা

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সেবা সম্প্রসারণের ফলে মেটার ডেটা সেন্টারে বিদ্যুতের চাহিদা দ্রুত বাড়ছে। আর তাই দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠানের পাশাপাশি ছোট আকারের মডিউলার রিঅ্যাক্টর (এসএমআর) নির্মাতা দুটি স্টার্টআপের সঙ্গে বিদ্যুৎ সরবরাহের চুক্তি করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। দীর্ঘমেয়াদি এসব চুক্তির মাধ্যমে ছয় গিগাওয়াটের বেশি পারমাণবিক বিদ্যুৎ ব্যবহার করতে পারবে মেটা।

 

 

মেটার সঙ্গে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিসট্রা এবং ছোট আকারের মডিউলার রিঅ্যাক্টর (এসএমআর) প্রযুক্তি নির্মাতা দুটি স্টার্টআপ ওকলো ও টেরাপাওয়ার। ওকলোর ‘অরোরা পাওয়ারহাউস’ নামে প্রতিটি রিঅ্যাক্টর ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে। মেটার চাহিদা পূরণে প্রতিষ্ঠানটি এক ডজনের বেশি রিঅ্যাক্টর স্থাপন করবে। অপর দিকে টেরাপাওয়ার ২০৩২ সালের মধ্যে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে। টেরাপাওয়ার এমন একটি উন্নত রিঅ্যাক্টর নকশা করেছে, যেখানে গলিত সোডিয়াম ব্যবহার করে রিঅ্যাক্টর থেকে জেনারেটরে শক্তি স্থানান্তর করা হয়।

ভিসট্রা বিদ্যুৎ সরবরাহ করবে যুক্তরাষ্ট্রে নিজেদের চালু থাকা তিনটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে। অন্যদিকে ওকলো ও টেরাপাওয়ার নতুন রিঅ্যাক্টর নির্মাণ করে ভবিষ্যতে বিদ্যুৎ সরবরাহ করবে। ভিসট্রার সঙ্গে ২০ বছর মেয়াদি চুক্তির আওতায় মেটা ওহাইও অঙ্গরাজ্যের পেরি ও ডেভিস বেস নামের দুটি চালু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে মোট ২ দশমিক ১ গিগাওয়াট বিদ্যুৎ কিনবে মেটা। একই সঙ্গে ভিসট্রা নিজেদের পেনসিলভানিয়ার বিউভার ভ্যালি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনক্ষমতা বাড়িয়ে অতিরিক্ত ৪৩৩ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে।

 

 

 

 

চুক্তিগুলোর আর্থিক শর্ত প্রকাশ করেনি মেটা। তবে সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, বিদ্যমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে কেনা বিদ্যুতের দাম তুলনামূলকভাবে কম হবে। অন্যদিকে ছোট আকারের মডিউলার রিঅ্যাক্টর থেকে উৎপাদিত বিদ্যুতের দাম কত হতে পারে, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। টেরাপাওয়ারের তথ্যমতে, ভবিষ্যতে প্রতি মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুতের দাম হতে পারে ৫০ থেকে ৬০ ডলার। তবে ওকলোর মতে, এ খরচ ৮০ থেকে ১৩০ ডলারের মধ্যে হতে পারে।

 

 

 

সূত্র: টেক ক্রাঞ্চ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

আনন্দঘরে বিপুল আনন্দ

১০

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১২

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৩

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৪

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৫

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৬

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৭

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৮

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

১৯

যুক্তরাষ্ট্রকে ছাড়ে বাধ্য করতে কোন কৌশলে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াচ্ছে ইরান

২০