শফিক রহমান
৭ জানুয়ারী ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট প্রেস ক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচন সম্পন্ন

সিলেট প্রেস ক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিসুন নুর এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সিলেটের ডাক-এর চীফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম।

 

নির্বাচনে সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান। সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক শুভপ্রতিদিনের সম্পাদক ফয়ছল আলম। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ফয়সাল আলম। সহসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশ টেলিভিশন সিলেট প্রতিনিধি খালেদ আহমদ। ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন ডেইলি স্টারের সিনিয়র ফটোজার্নালিস্ট শেখ আশরাফুল আলম নাসির। পাঠাগার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক নওরোজের সিলেট প্রতিনিধি মো. মুজিবুর রহমান।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বেতার সিলেট-এর আমজাদ হোসেন, দৈনিক সিলেটের ডাক-এর সিনিয়র রিপোর্টার আনাস হাবিব কলিন্স এবং মোহনা টেলিভিশন সিলেট প্রতিনিধি আবদুল আউয়াল শিপার। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন এডভোকেট এমাদ উল্লাহ, এডভোকেট শহিদুল ইসলাম, এডভোকেট ইরফানুজজামান চৌধুরী ও এডভোকেট সন্তুস দাস। নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়

নবনির্বাচিত নেতৃবৃন্দ সিলেটের সাংবাদিক সমাজের পেশাগত মর্যাদা, ঐক্য এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১০

আনন্দঘরে বিপুল আনন্দ

১১

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৪

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৫

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৬

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৭

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৮

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৯

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

২০