বাংলা সংবাদ, ঢাকা ব্যুরো
২৭ নভেম্বর ২০২৫, ২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আইপিএলে দল পেলেন না কোনো বাংলাদেশি ক্রিকেটার

নারী আইপিএল ২০২৬-এর নিলামে ছিল বাংলাদেশের তিন ক্রিকেটারের নাম। কিন্তু প্রত্যাশার সেই আলো ফিরল না কোনো মুখেই। পেসার মারুফা আক্তার ও অলরাউন্ডার রাবেয়া খান—দু’জনকেই দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। সম্ভাব্য তালিকায় ছিলেন স্বর্ণা আক্তারও, তবে তিনজনের কেউই শেষ পর্যন্ত দলে জায়গা করে নিতে পারলেন না।

 

দিল্লিতে অনুষ্ঠিত এ নিলামে প্রথম থেকেই নজর ছিল মারুফার দিকে। নারী ওয়ানডে বিশ্বকাপে ৬ ম্যাচে ৬ উইকেট নেওয়া এই তরুণ পেসারকে ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যে দলে ভেড়ানোর সুযোগ ছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর। তবে প্রথম রাউন্ডে তার নাম উঠলেও কোনো দল আগ্রহ দেখায়নি। ফলে অবিক্রিত থেকে যেতে হয় তাকে।

 

রাবেয়া খানকে তোলা হয় নিলামের শেষ দিকে। স্পিন-বোলিং অলরাউন্ডার হিসেবে সাম্প্রতিক পারফরম্যান্স ভালো হলেও আইপিএলের কোনো দল বাজি ধরেনি তার ওপর। একই ভাগ্য স্বর্ণারও—নিবন্ধিত ২২৭ ক্রিকেটারের তালিকার প্রায় শেষদিকে থাকায় তার নাম তোলার সম্ভাবনাই ছিল কম, এবং শেষ পর্যন্ত তা হয়নি।

এদিকে নিলামের আলো কেড়ে নেন ভারত এবং নিউজিল্যান্ডের শীর্ষ তারকারা। মার্কি ক্যাটাগরিতে অ্যামেলিয়া কারকে ৩ কোটি রুপিতে দলে নেয় মুম্বাই। আর সবচেয়ে বেশি মূল্য পাওয়া ক্রিকেটার দীপ্তি শর্মা—৩ কোটি ২০ লাখ রুপিতে ‘রাইট টু ম্যাচ’ ব্যবহার করে তাকে ফেরায় ইউপি ওয়ারিয়র্স। একই দলে থাকছেন ম্যাগ ল্যানিং ও সোফি একলেস্টনও।

 

বাংলাদেশি তিন ক্রিকেটারকে এবার সুযোগ না মিললেও অ্যাক্সিলারেটেড রাউন্ডে ফ্র্যাঞ্চাইজিগুলো অতিরিক্ত নাম তোলার সিদ্ধান্ত নিলে পরিস্থিতি বদলাতে পারে। তবে বর্তমান হিসাব বলছে—নারী আইপিএল ২০২৬-এর মূল আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব দেখার সম্ভাবনা ক্ষীণই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১১

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১২

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৩

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৪

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৫

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৬

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৭

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

১৮

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

১৯

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

২০