রফিকুল হাসান চৌধুরী তুহিন, বিশেষ প্রতিনিধি
৮ অক্টোবর ২০২৫, ১:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে শারদীয় দুর্গাপূজা পরবর্তী সনাতন ধর্মালম্বীদের সেলিব্রেশন পার্টিতে শতশত নারী-পুরুষের ঢল

শারদীয় দূর্গাপূজা উদযাপন পরবর্তী এক মহামিলনে প্রবাস জীবনে পারস্পারিক সম্পর্কের বন্ধনকে প্রাণের ছোঁয়ায় আরো সুদৃঢ় করতে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে জমকালো সেলিব্রেশন পার্টি করলো সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা। ডেট্রয়েট সিটির  দূর্গা টেম্পলে এই সেলিব্রেশন পার্টি সম্পন্ন হয়েছে।

 

 

গত শনিবার (৪ অক্টোবর) রাতে ওই টেম্পল ভবনে অনুষ্ঠিত স্থান সংকুলান না হওয়ায় দু’ভাগে দুটি রুমে বিভক্ত করে পার্টিতে অংশ নেন, মিশিগানে বসবাসরত শত শত সনাতনী হিন্দু নারী-পুরুষ। রং-বেরঙের বাতির আলোক সজ্জায় সজ্জিত টেম্পল ভবন, চতুর্পাশ ও স্টেইজ ডেকোরেশন যেন এক অপরূপ দৃশ্য চমকিয়ে তুলছিল।

 

বৃদ্ধ-বৃদ্ধাদের পাশাপাশি উঠতি বয়সের তরুণ-তরুণীরা নানান দেশি আর পাশ্চাত্য কালচারাল পোষাক পড়ে মহানন্দে সেলিব্রেশন পার্টিতে যোগ দেয়। অনেকেই ছিল একা বা গ্রুপ বেঁধে চমৎকার সেলফি তোলা ও খোশ গল্পে ব্যস্ত। সেই সাথে চলছিল বেশ কয়েক ঘন্টা যাবত মঞ্চে সেরা কন্ঠ ও নৃত্য শিল্পীদের ধর্মীয় পরিবেশনা। এতে উপস্থিত দর্শক শ্রোতাগণ উল্লাসে ফেটে পড়েন।

 

আয়োকজদের পক্ষ থেকে বিশেষ প্রসাদ ও খানা-পিনার আয়োজন করা হয়। ছিল টেম্পল ভবনের বাইরে বেশ কয়েকটি স্টল। রাতের সিন্গ্ধ হাওয়ার পরশ আর আলো ঝলকানো নানা রংঙের বাতির খেলায় যেন এহেন সেলিব্রেশন এক সফল সার্থকতায় রূপ নেয়। এছাড়াও একই অনুষ্ঠানে বাংলাদেশি বংশোভূত হ্যামট্রামিক সিটি কাউন্সিলের মেয়র পদপ্রার্থী মুহিত মাহমুদ শুভেচ্ছা জানাতে উপস্থিত হলে সনাতন ধর্মাবলম্বীরা তাকে স্বাগত জানান এবং তিনি তার বক্তব্যে তাদের পাশে থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

 

এসময় সকলের পক্ষ থেকে সংশ্লিষ্ট আয়োজক কমিটির সভাপতি পংকজ দাশ, সাধারণ সম্পাদক উজ্জ্বল সূত্রধর ও সহ-সভাপতি নিপেশ সূত্রধর মেয়র প্রার্থী মুহিত মাহমুদসহ সেলিব্রশনে অংশ নেয়া শত শত নারী-পুরুষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১১

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১২

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৩

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৪

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৫

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৬

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৭

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৮

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৯

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

২০