বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
৭ অক্টোবর ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গত ২২ মাসে ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছেন ২৭৮ সংবাদকর্মী

ইসরায়েলের হামলা ও বোমাবর্ষণের কারণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ২২ মাসে ২৭৮ সাংবাদিক নিহত হয়েছেন। ২০২৩ সাল থেকে প্রতি মাসে গড়ে ১৩ জন গণমাধ্যমকর্মী কাজে থাকাকালীন প্রাণ হারিয়েছেন। তথ্যটি গত রোববার ইউরোপীয়ান পার্লামেন্টের সোশ্যালিস্ট অ্যান্ড ডেমোক্র্যাট গ্রুপের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

 

 

বিবৃতিতে এক পরিসংখ্যানে দেখানো হয়, গাজার আগে ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত ইরাকে সর্বোচ্চ ১৮৫ জন সাংবাদিক নিহত হয়েছিলেন। এর আগে ১৯৯১ থেকে ২০০১ পর্যন্ত যুগোস্লাভিয়ায় ১৪০, আফগানিস্তানে ২০০১ থেকে ২০২১ পর্যন্ত ৭৬ জন, ২০১১ থেকে এ পর্যন্ত সিরিয়ায় ১৪১ জন, ২০২২ থেকে এ পর্যন্ত ইউক্রেনে ২৯ সাংবাদিক মারা যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালেও এত সাংবাদিক মারা যাননি। ১৯৩৯ থেকে ১৯৪৫ পর্যন্ত বিশ্বযুদ্ধে ৬৯ সাংবাদিক প্রাণ হারিয়েছিলেন।

 

 

বিবৃতিতে বলা হয়, গাজায় ব্যাপক হারে সাংবাদিক নিহতের ঘটনা কাকতালীয় নয়। ইজরায়েল সরকার আসলে গাজায় সাংবাদিকদের উপস্থিতি চায় না। কারণ তারা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে নৃশংসতা চলছে, তা বিশ্বের সামনে তুলে ধরবে– এমন প্রমাণ লুকাতে চায়।

 

 

ইসরায়েল এরই মধ্যে গাজায় আন্তর্জাতিক সাংবাদিকদের প্রবেশে বাধা দিয়েছে। গাজার নিজস্ব প্রেস কমিউনিটিও ধ্বংস করে দেওয়া হয়েছে। অথচ আন্তর্জাতিক আইন অনুসারে, যুদ্ধকালীন বেসামরিকদের পাশাপাশি সাংবাদিকদেরও সুরক্ষা নিশ্চতের বিধান আছে। গাজায় সাংবাদিকদের হত্যার ব্যাপারে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, ইসরায়েল সাংবাদিকদের হত্যা ও নীরব করার জন্য সবচেয়ে মারাত্মক এবং সবচেয়ে উদ্দেশ্যপ্রণোদিত প্রচেষ্টা চালাচ্ছে।

 

 

গাজায় সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর সবচেয়ে বড় হামলার ঘটনা ঘটে গত আগস্টে। খান ইউনিসের নাসের হাসপাতালে ওই ইসরায়েলি হামলায় মোট ২১ জন নিহত হন। নিহতদের মধ্যে আলজাজিরার সাংবাদিক মোহাম্মদ সালামা, রয়টার্সের হুসসাম আল মাসরি, এপির মরিয়ম আবু দাকা এবং আলোকচিত্রী আহমেদ আবু আজিজ, মুয়াজ আবু ত্বাহা ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘লাইফ সাপোর্টে’ চলছে ইরান যুদ্ধবিরতি, দাবি ট্রাম্পের

জর্জিয়ায় শেখ রহমানের পুনর্নির্বাচনী প্রচারণায় বাংলাদেশি কমিউনিটির ব্যাপক সাড়া

স্বস্তি পেতে পারেন লাখো চালক, নিউইয়র্কে অটো বিমা খাতে বড় পরিবর্তন

বাংলা সাহিত‍্য পরিষদের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান স্বাধিনতা দিবস উদযাপন

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ বাড়ছে

এবার ‘নীরব কৌশলে’ চলছে ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিরোধী অভিযান

মিশিগানের বাঙালি কমিউনিটির গর্ব, ১.৫ মিলিয়ন ডলারের বৃত্তি নিয়ে হার্ভার্ডে অনন্যা

মহামারির প্রভাব এখনো ভিসা ব্যবস্থায়, বিপাকে যুক্তরাষ্ট্রগামী লাখ লাখ অভিবাসীরা

নিউইয়র্কে ভাড়া ফ্রিজের দাবিতে বিক্ষোভ, দুই বছরের লিজেও স্থগিতের সম্ভাবনা

বিশ্বকাপ বয়কট করলে বড় কূটনৈতিক সুযোগ হারাবে ইরান

১০

বড়লেখায় পৌর প্রশাসকের সাথে নবগঠিত ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় 

১১

শান্তিচুক্তি নিয়ে ওয়াশিংটনের প্রস্তাবের উত্তর দিয়েছে তেহরান

১২

মিশিগানে শিশুদের চিত্রাঙ্কন, কুইজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন

১৩

চাইল্ড সাপোর্ট বকেয়া, হাজারো অভিভাবকের পাসপোর্ট বাতিল শুরু করবে যুক্তরাষ্ট্র: এপি

১৪

হান্টাভাইরাস নিয়ে সতর্কতা, কতটা ভয় আছে মহামারির

১৫

জাতিসংঘ ফোরামে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী

১৬

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক, সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

১৭

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমানবহরে আসছে কাতারের উপহারের বিমান

১৮

অ্যাসাইলাম প্রার্থীদের জন্য নতুন শর্ত, বার্ষিক ফি না দিলে আবেদন বাতিল

১৯

কেবল নিউজের জনক ও সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের মৃত্যু

২০