রফিকুল হাসান চৌধুরী তুহিন
৯ মে ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাতিসংঘ ফোরামে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা,উন্নত-নির্ভূল তথ্য ব্যবস্থা গড়ে তোলা, বৈষম্য-ভ্রান্ত অভিবাসী ব্যবস্থায় আরো কার্যকর ও সমন্বিত দৃঢ় পদক্ষেপের মাধ্যমে বৈদেশিক সহযোগিতা জোরদার করতে হবে। যা এখন সময়ের দাবী।

 

মন্ত্রী আরিফুল হক চৌধুরী গত ৬ মে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সদর দপ্তরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামের মাল্টি স্টেক হোল্ডার রাউন্ড টেবিল-৪ এর সহ-সভাপতির বক্তব্যে এক কথা বলেন।
এসময় তিনি তার বক্তব্যে আরো বলেন,অভিবাসী শ্রমিকদের ব্যবহার যোগ্য শ্রমশক্তি হিসেবে নয় বরং অধিকার সম্পন্ন মানুষ হিসেবে তাদেরকে বিবেচনা করতে হবে।

 

এছাড়াও মন্ত্রী আরিফুল হক নির্ভূল, বিশ্লেষণ ভিত্তিক ও তুলনাযোগ্য অভিবাসন তথ্য সংগ্রহ, জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি, আন্ত:সংস্থা সমন্বয় জোরদার, ব্যক্তিগত গোপনীয়তা ও মানবাধিকার সুরক্ষার ওপরও গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন, বহুমুখী সেবা কেন্দ্র, ডিজিটাল ফ্ল্যাটফর্ম ও কমিউনিটি ভিত্তিক উদ্দোগের মাধ্যমে অভিবাসনের প্রতিটি পর্যায়ে সঠিক ও সময়োপযোগী তথ্য নিশ্চিত করা প্রয়োজন।

 

এমনকি গৃহকর্মী, কৃষি ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের উচ্চ ঝুঁকির কথা উল্লেখ করে মন্ত্রী, শোষণ ও অনিরাপদ কর্ম পরিবেশ প্রতিরোধে অধিকার ভিত্তিক দৃষ্টি ভঙ্গি গ্রহণের আহবান জানান। পাশাপাশি তিনি জনোফোবিয়া ও ভ্রান্ত তথ্য নির্ভর অভিবাসন বিরোধী প্রচারণা মোকাবেলায় জবাবদিহিতা, ডিজিটাল সাক্ষরতা ও অন্তর্ভুক্তিমূলক জন-আলোচনার ওপর গুরুত্বারোপ করেন।

 

দ্বি-পাক্ষিক ও বৈশিক সহযোগিতা জোরদারের আহবান জানিয়ে মন্ত্রী আরিফুল বলেন, মর্যাদা, সুরক্ষা ও সকলের কল্যাণ নিশ্চিত করতে অভিবাসন ব্যবস্থাপনায় সমগ্র সরকার ও সমগ্র সমাজ ভিত্তিক সমন্বিত পদক্ষেপ গ্রহণ অপরিহার্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

মিশিগানে বাংলা প্রেস ক্লাব ইউএস এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে পারিবারিক মিলনমেলা

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১০

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১১

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১২

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৩

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

১৪

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

১৫

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

১৬

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

১৭

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১৮

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১৯

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

২০