শফিক রহমান, মিশিগান ব্যুরো
৬ অক্টোবর ২০২৫, ৩:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মাস্টার ওসমান গনি সংবর্ধিত

৫ অক্টোবর, রবিবার হ্যামট্রামিক সিটির আলাদিন রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মিশিগান যুক্তরাষ্ট্রের উদ্যোগে বাংলাদেশ থেকে আগত সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি, শিক্ষাবীদ ও  প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব মাস্টার আলহাজ্ব ওসমান গনির সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মিশিগান, যুক্তরাষ্ট্রের সভাপতি দেওয়ান আকমল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমদের উপস্থাপনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফয়সল আহমদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি মুফতি নেহাল  উদ্দীন। সংবর্ধিত অতিথি ও বিশেষ অতিথি কে ফুল দিয়ে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিশিগান, যুক্তরাষ্ট্রের এর অংগসংগঠনের বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ।

 

 

এতে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি তারেক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ডালিম, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান নসিরুল হক সাহিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিশিগান, যুক্তরাষ্ট্রের সাবেক  উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান রাজু আহমদ তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ বাবুল প্রমুখ।

 

 

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় গেলে দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির নতুন দিগন্ত উন্মোচিত হবে। দলের অভিজ্ঞ নেতৃত্ব, জনবান্ধব নীতি এবং উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গি দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও শিল্প খাতে ইতিবাচক পরিবর্তন আনবে। পাশাপাশি প্রশাসনিক কাঠামোর সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতি দমন এবং গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। বিএনপি বিশ্বাস করে, জনগণের অংশগ্রহণ ও স্বচ্ছ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়েই দেশের উন্নয়নকে টেকসই ও দীর্ঘমেয়াদি করা যাবে।’আগামী দিনে বিএনপির হাতকে শক্তিশালী করতে  দেশে ও বিদেশে সকল নেতৃবৃন্দদের একযোগে কাজ করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার  দৃঢ় সংকল্প ও প্রত্যাশা বক্ত করেন।

 

 

সংবর্ধিত অতিথি তার বক্তব্যে বলেন,  ১৯৭৭ ইং সন থেকে শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমানের হাত ধরেই আমি  বাংলাদেশ  জাতীয়তাবাদী দলে যুক্ত হয়েছিলাম। আজ অবদি দলের বিভিন্ন কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রেখেছি।  তিনি আরও বলেন, বাকি জীবনেও আমি রাজনৈতিক ধারাবাহিকতা বজায় রাখব, ইনশাআল্লাহ।

 

 

তিনি আরও বলেন, আজ আপনারা যে আমাকে সম্মানিত করেছেন তাই  আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মিশিগান, যুক্তরাষ্ট্রের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দের কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আগামীতে দলকে সুসংগঠিত করতে সবাই কে একতাবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ জানান।

 

 

শেষাংশে সভাপতি তার বক্তব্যে সংবর্ধিত অতিথিসহ সবাইকে ধন্যবাদ জানান ও সকলের সরব উপস্থিতিতে সংবর্ধনা অনুষ্ঠান সফল ও সুন্দর হয়েছে জেনে তার কমিটির সকল নেতৃবৃন্দদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পরে  নেতৃবৃন্দ সংবর্ধিত অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন।

 

 

এতে  আরও  উপস্থিত ছিলেন, শাহজাহান রহমান, ইফতেখার আহমদ হেলাল, হেলাল আবেদীন, আলিম উদ্দিন, ফয়সল আহমদ, পারভেজ আহমদ, শুয়াইব আহমদ,  খলিলুর রহমানসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিশিগান, যুক্তরাষ্ট্রের অংগসংগঠনের বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ।

 

 

পরে উপস্থিত সবাই কে নৈশভোজে আপ্পায়িত করাহয়।।এতে দলীয় নেতৃবৃন্দসহ  বিভিন্ন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দরাও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানবন্দর নিরাপত্তায় আইস মোতায়েনের ঘোষণা ট্রাম্পের

ট্রান্সফার শিক্ষার্থীদের জন্য দুই বছর ফ্রি টিউশন দিচ্ছে ওয়েন স্টেট ইউনিভার্সিটি

বৈশ্বিক দাসত্ব ও শোষন নির্মূলে জোরালো জোরালো আহবান জানাল বাংলাদেশ

বিএনপি পরিবার মিশিগান এর উদ্যোগে অ্যাডভোকেট এটিএম ফয়েজকে সংবর্ধনা

বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্য জোরদার ও অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধে আন্ত: সংলাপের আহবান জানাল বাংলাদেশ

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান, নিউইয়র্ক সহ বিভিন্ন রাজ্যে আনন্দ-চিত্তে ঈদুল ফিতর উদযাপন করলো প্রবাসী বাংলাদেশীরা

বাংলাদেশিদের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন সতর্কবার্তা

মিশিগানে বাংলাদেশী স্টুডেন্ট কমিউনিটির সংবাদ সম্মেলন অনুষ্টিত

বিশ্বকাপ টিকিটের উচ্চমূল্য, ফিফার বিরুদ্ধে ক্ষোভ ও মামলা

ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপালেন ট্রাম্প

১০

ঈদের চতুর্থ দিনেও মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকদের ঢল

১১

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

১২

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

১৩

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

১৪

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

১৫

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৬

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

১৭

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

১৮

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

১৯

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২০