মিশিগানের ওয়ারেনে অনুষ্ঠিত হতে যাচ্ছে কুরআন সম্মেলন “Light upon Light”। আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ইসলামিক সেন্টার অব ওয়ারেন (ICW), 24703 Ryan Rd, Warren, MI 48091-এ এই গুরুত্বপূর্ণ কুরআন সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
রহমা ওয়ার্ল্ডওয়াইড এবং ইকরা একাডেমি অব মিশিগান যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করছে। সম্মেলনে অংশগ্রহণ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বেশ কয়েকজন আলেম ও ক্বারী। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, ইমাম আবদুল বাসিত, ইমাম ও খতিব অব ICW; শায়খ মাগদি বাদর, বিশ্বখ্যাত কারী ও শায়খ; শায়খ ইউসুফ আল-আযহারি, বিশ্বখ্যাত কারী ও শায়খ এবং উস্তাদ রিদুয়ান রফিক, পরিচালক (ডিরেক্টর অব ডেভেলপমেন্ট, ইকরা)।
সম্মেলনের মূল প্রতিপাদ্য কুরআনের আলোকে মুসলিম সমাজের উন্নয়ন ও দিকনির্দেশনা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আল-কুরআনের শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করতে পারে এবং এ সম্মেলনের মাধ্যমে সেই আলো সমাজে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা করা হবে।
সম্মেলন সম্পর্কিত তথ্য বা যোগাযোগের জন্য 313-419-1845 নাম্বারে অথবা iqraacademymi@gmail.com ইমেইলে যোগাযোগ করা যাবে।
সূত্র: সোস্যাল মিডিয়ায় পোস্টকৃত ফ্লায়ার
মন্তব্য করুন