৬ সেপ্টেম্বর ২০২৫, ১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে বাংলা সাহিত্য পরিষদের নতুন কমিটি গঠন

গত ৩০ আগস্ট (শনিবার) সন্ধ্যা ৭টায় মিশিগানে বাংলা সাহিত্য পরিষদের উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

 

 

অনুষ্ঠানের শুরুতে সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় দেব উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানান। সভায় সভাপতিত্ব করেন বাংলা সাহিত্য পরিষদের সভাপতি কবি মুজিবুর রহমান সাহিন, সহ-সভাপতি ও মুখপাত্র হারান কান্তি সেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, লেখিকা ও সাংবাদিক শামসাদ হুসাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গীতিকার ইশতিয়াক রুপু এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব আবদুর রউফ।

 

 

আলোচনায় অংশ নেন উপস্থিত কবি, সাহিত্যিক ও অতিথিবৃন্দ। তারা সাহিত্য পরিষদের মেয়াদোত্তীর্ণ কমিটির পরিবর্তে নতুন কমিটি গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

 

 

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সভায় ২০২৫-২০২৭ অর্থবছরের নতুন কমিটি গঠন করা হয়। এতে কবি মুজিবুর রহমান সাহিন সভাপতি, সঞ্জয় দেব সাধারণ সম্পাদক, হারান কান্তি সেন সহ-সভাপতি ও মুখপাত্র এবং হোসাইন মোহাম্মদ কামরুল অর্থ সম্পাদক হিসেবে মনোনীত হন।

 

 

উপদেষ্টা কমিটিতে স্থান পান কবি ও গীতিকার শামসাদ হুসাম, কবি ও গীতিকার ইশতিয়াক রুপু, কবি হেলাল উদ্দিন রানা এবং সাবেক সচিব আবদুর রউফ।

 

 

এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সুবিমল সেনাপতি, ইকবাল ফেরদৌস, নারায়ণ গুপ্ত, জুয়েল খান, শফিক রহমান, দেবাশীষ দাস, মাহমুদুল হক লিটু, ফনী দে, শাহরিয়ার আহমদ, আবুল ফয়েজ চৌধুরী, আবুল কালাম আজাদ ও শমিলা দেব প্রমুখ।

 

 

নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে মিশিগানের সাহিত্যপ্রেমী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা বার্তা পাঠান। তারা আশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্বে বাংলা সাহিত্য পরিষদ দেশে ও প্রবাসে সাহিত্য অঙ্গনসহ সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 

অনুষ্ঠানে সাহিত্য পরিষদের সদস্য কবি, গীতিকার, লেখকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ মার্চ থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম

ভূমধ্যসাগরে নৌকাডুবি: ২২ অভিবাসীর মৃত্যু, উদ্ধার ২১ বাংলাদেশি

চাঁদে যাওয়ার পথে শেষ ধাপে নাসার আর্টেমিস দল

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবায় অনিয়ম-জালিয়াতির অভিযোগ

ইরান সংঘাতের শেষ কবে, জানালেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

বিমানবন্দর নিরাপত্তায় আইস মোতায়েনের ঘোষণা ট্রাম্পের

ট্রান্সফার শিক্ষার্থীদের জন্য দুই বছর ফ্রি টিউশন দিচ্ছে ওয়েন স্টেট ইউনিভার্সিটি

বৈশ্বিক দাসত্ব ও শোষন নির্মূলে জোরালো জোরালো আহবান জানাল বাংলাদেশ

বিএনপি পরিবার মিশিগান এর উদ্যোগে অ্যাডভোকেট এটিএম ফয়েজকে সংবর্ধনা

বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্য জোরদার ও অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধে আন্ত: সংলাপের আহবান জানাল বাংলাদেশ

১০

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান, নিউইয়র্ক সহ বিভিন্ন রাজ্যে আনন্দ-চিত্তে ঈদুল ফিতর উদযাপন করলো প্রবাসী বাংলাদেশীরা

১১

বাংলাদেশিদের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন সতর্কবার্তা

১২

মিশিগানে বাংলাদেশী স্টুডেন্ট কমিউনিটির সংবাদ সম্মেলন অনুষ্টিত

১৩

বিশ্বকাপ টিকিটের উচ্চমূল্য, ফিফার বিরুদ্ধে ক্ষোভ ও মামলা

১৪

ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপালেন ট্রাম্প

১৫

ঈদের চতুর্থ দিনেও মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকদের ঢল

১৬

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

১৭

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

১৮

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

১৯

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

২০