১৪ অগাস্ট ২০২৫, ২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুতিন বৈঠক সফল হলে জেলেনস্কিকে কল দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

আগামীকাল রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক সফল হলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দ্বিতীয় বৈঠকের ব্যবস্থা করার জন্য ফোন করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজ রেডিওতে বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে, আলাস্কাসহ বেশ কয়েকটি জায়গায় বৈঠক হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

 

 

পরিস্থিতি ঠিকঠাক থাকলে আরো আলোচনার জন্য জেলেনস্কি প্রস্তুত আছেন কি না, তা জানতে চাওয়া হলে ট্রাম্প জানান, দ্বিতীয় কোনো বৈঠক হবে কি না এখনই এ রকম কোনো ধারণা তৈরি করতে চাচ্ছেন না তিনি। পুতিনের সঙ্গে তার বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলাই ‘ভালো হতে পারে’। তবে যদি পরিস্থিতি পরিকল্পনা অনুযায়ী না হয় তবে তিনি যৌথ সংবাদ সম্মেলন করবেন না, এর পরিবর্তে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে একা কথা বলবেন।

 

 

মার্কিন প্রেসিডেন্ট পুনরায় বলেছেন, ‘ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক দ্বিতীয় আরেকটি বৈঠকের পথ তৈরি করতে পারে—যেখানে তিনি ইঙ্গিত দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও থাকতে পারেন। তবে তিনি এখন স্বীকার করছেন যে, ‘এ বৈঠক সফল না হওয়ার ২৫ শতাংশ সম্ভাবনা রয়েছে।’ ইউক্রেনীয় ও রুশ ভূখণ্ড নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, কিয়েভ ও মস্কোর মধ্যে সীমান্তে ‘দেওয়া-নেওয়া হতে হবে।

 

 

এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানিয়েছেন, পুতিন-ট্রাম্পের আগামীকালের আলাস্কা সম্মেলনের পর রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো ‘দলিল’ প্রকাশ করা হবে না। তবে তিনি বলেন, ‘যেহেতু একটি যৌথ সংবাদ সম্মেলন হবে, প্রেসিডেন্ট অবশ্যই সেই সব চুক্তি ও সমঝোতার বিষয়গুলো তুলে ধরবেন, যা তিনি অর্জন করতে সক্ষম হবেন।’ অন্যদিকে আগামীকাল আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠকের সময় জেলেনস্কি উপস্থিত থাকবেন না। তবে মার্কিন প্রেসিডেন্ট ইঙ্গিত দিয়েছেন, রুশ নেতার সঙ্গে তার নিজের বৈঠকের চেয়ে যুদ্ধরত দুই নেতার মধ্যে বৈঠক ‘আরো ফলপ্রসূ’ হতে পারে।

 

 

তিনি বলেন, জেলেনস্কি ও পুতিনের মধ্যে ‘প্রায় সঙ্গে সঙ্গেই’ একটি বৈঠকের সময়সূচি করতে চান এবং সুযোগ পেলে তিনি নিজেও সেখানে থাকতে চান। তবে জেলেনস্কি এখনো পুতিনের সঙ্গে বৈঠক নিয়ে ট্রাম্পের মন্তব্যের সরাসরি কোনো প্রতিক্রিয়া জানাননি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেট্রয়েটে মা গ্রোসারী এন্ড সুপার মার্কেট–এর গ্র্যান্ড ওপেনিং, রমজান উপলক্ষে বিগ সেল

কারাগারে গণতন্ত্রের অংশগ্রহণ: শুরু হলো কারাবন্দীদের ভোটগ্রহণ

মিশিগানে সিলেট-৪ আসনের মনোনীত প্রার্থী আরিফুল হকের সঙ্গে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

এপস্টেইন ফাইল: কেন হঠাৎ বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে?

শেষ মুহূর্তে অর্থায়ন মিললেও আংশিকভাবে শাটডাউনে যুক্তরাষ্ট্র সরকার

যাত্রা শুরু করল ‘সারা ব্রাইডাল’, জমকালো আয়োজনে উদ্বোধন

যুক্তরাষ্ট্রে ঘরোয়া ফ্লাইটে রিয়েল আইডি বাধ্যতামূলক, ফেব্রুয়ারি থেকে কার্যকর

যুক্তরাজ্যের চীন চুক্তিকে ‘বিপজ্জনক সিদ্ধান্ত’ বললেন ট্রাম্প

পাকিস্তান ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি

জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি প্রেস হিসেবে যোগদান করলেন মেধাবী কর্মকর্তা মো: সালাহ উদ্দিন

১০

মার্কিন ভিসানীতিতে পরিবর্তন: সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারতীয়রা

১১

কমলগঞ্জে খেলাফত মজলিসের প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভা – প্রধান অতিথি মাওলানা মামুনুল হক

১২

মুক্তহাতে দুঃসাহসিক আরোহণ, নতুন রেকর্ড গড়লেন অ্যালেক্স হনল্ড

১৩

কী এই ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম, কেন চালু হচ্ছে?

১৪

খালেদা জিয়া ও শেখ হাসিনার নামে রাস্তার নামকরণ অনুমোদন ও পরবর্তীতে বাতিল এবং আমরা প্রবাসী বাংলাদেশিরা

১৫

সহনশীল পাড়া-মহল্লা: ডিপলি রুটেড গার্ডেনস কৃষ্ণাঙ্গ কৃষকদের জন্য বাধা কমাচ্ছে

১৬

বরফের চাদরে নিউইয়র্ক–মিশিগানসহ বহু অঙ্গরাজ্য, গৃহবন্দি কোটি মানুষ

১৭

নীরবে শরীর ধ্বংস করছে ডায়াবেটিস: লক্ষণ বুঝলেই বিপদ এড়ানো সম্ভব

১৮

শীতে বিপর্যয়: যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ১১ জনের প্রাণহানি

১৯

নিলামে ইতিহাস: ৫ কোটি ৬৩ লাখ টাকায় বিক্রি ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

২০