বাংলা সংবাদ ডেস্ক
১৫ জুলাই ২০২৫, ৩:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিউজিক ইন্ডাস্ট্রিতে হইচই: গায়িকা বিয়ন্সের গোপন অ্যালবাম চুরি

মার্কিন পপ তারকা বিয়ন্সের অপ্রকাশিত গানের অ্যালবামসহ গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিগত সামগ্রী চুরি হয়েছে। গত ৮ জুলাই যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে এ ঘটনা ঘটে।

 

পুলিশ জানিয়েছে, বিয়ন্সের কোরিওগ্রাফার ক্রিস্টোফার গ্রান্ট এবং নৃত্যশিল্পী দিয়ান্দ্রে ব্লু ওইদিন একটি কালো রঙের জিপ ওয়াগোনিয়ার গাড়ি ভাড়া করে আটলান্টার একটি ফুড হলের সামনে পার্ক করে ভেতরে যান। কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে তারা দেখতে পান, গাড়ির পেছনের কাচ ভাঙা এবং ভেতরে থাকা দুটি স্যুটকেস চুরি গেছে। চুরি হওয়া স্যুটকেসে ছিল বিয়ন্সের ওয়াটার মার্কযুক্ত পাঁচটি জাম্প ড্রাইভ, যাতে তার অপ্রকাশিত গানের অ্যালবাম, শোর পরিকল্পনার ভিডিও ফুটেজ, পুরনো ও ভবিষ্যৎ শোর সেটলিস্ট সংরক্ষিত ছিল।

 

পাশাপাশি চুরি হয়েছে একটি ল্যাপটপ, ডিজাইনার ব্র্যান্ডের পোশাক এবং অ্যাপল এয়ারপডস। পুলিশ জানিয়েছে, চুরি যাওয়া প্রযুক্তিপণ্যের ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করে চোরের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাস্থলে তদন্তকারীরা গাড়িটি ঘিরে তল্লাশি চালান এবং গাড়ির গায়ে দুটি আঙুলের ছাপ সংগ্রহ করেন। ইতোমধ্যেই একজন সন্দেহভাজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তবে তদন্তের স্বার্থে তার পরিচয় প্রকাশ করা হয়নি। চুরি হওয়া আইটেমগুলোর কোনো কিছু উদ্ধার হয়েছে কি না, সে বিষয়েও এখনো কিছু জানায়নি পুলিশ।

 

এ ঘটনায় বিয়ন্সের পক্ষ থেকেও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য আসেনি। চুরির মাত্র দুই দিন পরই আটলান্টা শহরে শুরু হয় বিয়ন্সের চারদিনব্যাপী ‘কাউবয় কার্টার’ ট্যুর। তবে এই চুরির ঘটনায় ট্যুর কিংবা পারফরম্যান্সে কোনো প্রভাব পড়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। সংগীত অঙ্গনের অনেকেই ঘটনাটিকে গুরুতর নিরাপত্তা ভঙ্গ হিসেবে দেখছেন। বিশেষ করে অপ্রকাশিত গানের অ্যালবাম চুরি হওয়াকে কেন্দ্র করে ভবিষ্যতে গান ফাঁস হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযানে নতুন ইতিহাস গড়ে দেশে ফিরছে মার্কিন রণতরি ‘ইউএসএস ফোর্ড

ডেমোক্রেটিক পার্টি লিডার ড. নাজ হাসান শাহীনের আমন্ত্রণে সভা ও ডিনারপার্টি অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

বাংলাদেশের মিডিয়া জগতের কিংবদন্তী কলম সৈনিক সৈয়দ আবদাল আহমেদ প্রধান তথ্য কর্মকতা হলেন প্রবাসী সাংবাদিক তুহিনের অভিনন্দন

নিউইয়র্কের আকাশে এয়ার ট্যাক্সি, ভবিষ্যৎ পরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান খাতে আলোড়ন, বোর্ডের সব সদস্য বরখাস্ত

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

ট্যাক্স রিফান্ড বৃদ্ধি ও বাজারে উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচার

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

বর্নিল আয়োজনে মিশিগানে বৈশাখী উৎসব উদযাপন

১০

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

১১

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

১২

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৩

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

১৪

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

১৫

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

১৬

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৭

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

১৮

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

১৯

ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু, লিমনের রুমমেটের বিরুদ্ধে খুনের অভিযোগ

২০