৩ জুন ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অভিবাসী ফেরত পাঠানোর সিদ্ধান্তে সুপ্রিম কোর্টের সমর্থন

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক জরুরি আদেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে মানবিক প্যারোল কর্মসূচি বাতিলের অনুমতি দিয়েছে। এই কর্মসূচির আওতায় কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলা থেকে আসা প্রায় ৫ লাখ অভিবাসী সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজের সুযোগ পাচ্ছিলেন। এই কর্মসূচিটি বাইডেন প্রশাসনের আমলে চালু হয়েছিল।

 

 

শুক্রবার(৩০ মে) রাতে সিএনএন জানিয়েছে, চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বারের মতো সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিকে সমর্থন জানালেন। আদালত এর আগে ভেনেজুয়েলার নাগরিকদের জন্য চালু আরেকটি সাময়িক কর্মসূচি বাতিলের পথও উন্মুক্ত করে দেয়। আদেশটি সংক্ষিপ্ত ছিল এবং স্বাক্ষরবিহীন। যথারীতি, আদালতের জরুরি ডকেটের মামলার আদেশে কোনো যুক্তি বা ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে দুই উদারপন্থী বিচারপতি সোনিয়া সোতোমেয়র ও কেটানজি ব্রাউন জ্যাকসন এই সিদ্ধান্তের বিরুদ্ধে মত দিয়েছেন।

 

 

সিএনএন আরও জানিয়েছে, এই আদেশই চূড়ান্ত নয়। নিচের আদালতগুলোতে মামলাটি এখনো চলমান। তবে এই আদেশের ফলে প্রায় ৫ লাখ ৩০ হাজার অভিবাসীর দ্রুত বহিষ্কারের পথ প্রশস্ত হলো। প্রতিবাদসূচক মতামত লেখার জন্য পরিচিত বিচারক জ্যাকসন এই রায়ের বিষয়ে বলেছেন, ‘আদালতের অধিকাংশ সদস্য ভুলভাবে এই বিষয়ে রায় দিয়েছেন।’ তাঁর মতে, এই আদেশ প্রায় অর্ধ লক্ষাধিক অভিবাসীর জীবন ও জীবিকাকে হঠাৎ শেষ করে দেওয়ার মারাত্মক পরিণতিকে গুরুত্ব দেয়নি।

 

 

জ্যাকসন বলেন, ‘আদালত এখন ঠিক করেছে, সরকারের পক্ষে ভারসাম্য থাকা উচিত, অর্থাৎ জনস্বার্থে এখন এই অভিবাসীদের জীবন ভেঙে পড়ুক তাদের মামলার নিষ্পত্তির আগেই।’ জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক ও সিএনএন বিশ্লেষক স্টিভ ভ্লাডেক বলছেন—এই রায় ট্রাম্প প্রশাসনকে ওই চারটি দেশের আরও অনেক অভিবাসীকে বহিষ্কারের সুযোগ করে দিয়েছে। তবে অনেকেই নিজ দেশে ফিরতে রাজি হবেন না। ইতিহাসে মার্কিন এই প্যারোল কর্মসূচির দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আইজেনহাওয়ার প্রশাসনের সময় থেকেই চালু ছিল। সে সময় হাঙ্গেরি থেকে পালিয়ে আসা হাজার হাজার মানুষকে যুক্তরাষ্ট্রে সাময়িক আশ্রয় দেওয়া হয়েছিল। সাধারণত প্যারোলে আসা অভিবাসীরা দুই বছরের জন্য কাজ ও বসবাসের অনুমতি পান, তবে এই অবস্থান অস্থায়ী।

 

 

২০২৩ সালে বাইডেন প্রশাসন এই কর্মসূচির আওতায় নির্দিষ্ট শর্তসাপেক্ষে কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলার নাগরিকদের আবেদন করার সুযোগ দেয়। আবেদনকারীদের একজন মার্কিন স্পনসর থাকতে হতো এবং নিরাপত্তা যাচাই পাস করতে হতো। ট্রাম্প ক্ষমতায় এসেই একক সিদ্ধান্তে এই কর্মসূচি বাতিলের নির্দেশ দেন। যদিও আইনের অধীনে হোমল্যান্ড সিকিউরিটি সচিবের এই কর্মসূচি চালু বা বাতিল করার ব্যাপক ক্ষমতা রয়েছে। তবে এই সিদ্ধান্ত দলগতভাবে নেওয়া যাবে কি না, নাকি পৃথকভাবে পর্যালোচনা করে নিতে হবে, তা নিয়ে বিতর্ক রয়েছে।

 

 

শুরুর দিকে এই মামলাটির প্রেক্ষিতে বিচারক ইন্দিরা তালওয়ানি এই কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, প্রশাসন পৃথকভাবে কেস দেখে সিদ্ধান্ত নিতে পারবে। বোস্টনের একটি ফেডারেল আপিল আদালত তালওয়ানির এই আদেশ বহাল রাখলেও এখন সুপ্রিম কোর্টের আদেশে তা পুরোপুরিভাবে উল্টে গেছে। বিশ্লেষকেরা মনে করছেন, এই রায় অভিবাসন বিষয়ে ট্রাম্প প্রশাসনের আরেকটি চরমপন্থী পদক্ষেপকে সমর্থন করল, যা যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বড় প্রভাব ফেলতে পারে।

সূত্র: https://www.prothomalony.com/

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযানে নতুন ইতিহাস গড়ে দেশে ফিরছে মার্কিন রণতরি ‘ইউএসএস ফোর্ড

ডেমোক্রেটিক পার্টি লিডার ড. নাজ হাসান শাহীনের আমন্ত্রণে সভা ও ডিনারপার্টি অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

বাংলাদেশের মিডিয়া জগতের কিংবদন্তী কলম সৈনিক সৈয়দ আবদাল আহমেদ প্রধান তথ্য কর্মকতা হলেন প্রবাসী সাংবাদিক তুহিনের অভিনন্দন

নিউইয়র্কের আকাশে এয়ার ট্যাক্সি, ভবিষ্যৎ পরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান খাতে আলোড়ন, বোর্ডের সব সদস্য বরখাস্ত

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

ট্যাক্স রিফান্ড বৃদ্ধি ও বাজারে উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচার

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

বর্নিল আয়োজনে মিশিগানে বৈশাখী উৎসব উদযাপন

১০

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

১১

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

১২

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৩

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

১৪

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

১৫

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

১৬

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৭

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

১৮

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

১৯

ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু, লিমনের রুমমেটের বিরুদ্ধে খুনের অভিযোগ

২০