২৪ মে ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বন্দি বিনিময়ের মধ্যেই ইউক্রেনে ব্যাপক হামলা, নিহত ১৩

তুর্কি শহর ইস্তাম্বুলে শান্তি আলোচনার মাধ্যমে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে রেকর্ড সংখ্যক বন্দি বিনিময়ের দ্বিতীয় পর্বও সম্পন্ন হয়েছে। শুক্র ও শনিবারের এ ঘটনার রেশ না কাটতেই ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। যাতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন এবং ইউক্রেনজুড়ে বহু মানুষ আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া শুক্রবার রাতে ১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২৫০টি আক্রমণাত্মক ড্রোন নিক্ষেপ করে হামলা চালিয়েছে, যার মূল লক্ষ্য ছিল কিয়েভ। এর মধ্যে ৬টি ক্ষেপণাস্ত্র এবং ২৪৫টি ড্রোন প্রতিহত করা সম্ভব হলেও রাজধানীসহ দেনেপ্রো, ওডেসা, খারকিভ, দোনেৎস্ক ও জাপোরিঝিয়া অঞ্চলে বিস্ফোরণ ঘটে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, বিস্ফোরণে বহু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শহরজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। সংসদ সদস্য কিরা রুডিক সিএনএন-কে বলেন, ‘পুরো রাত আমরা সিঁড়ির নিচে আশ্রয়ে ছিলাম। চারপাশে শুধু বিস্ফোরণ আর আগুন, যেন সাক্ষাৎ প্রলয়’। সিএনএন-এর দাবি অনুযায়ী, দোনেৎস্কে ৪ জন, খেরসন ও ওডেসায় ৫ জন এবং খারকিভে ৪ জন নিহত হয়েছেন। তবে এ হামলায় এখন পর্যন্ত ১৫ জন আহতের খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম গার্ডিয়ান।

 

রাশিয়ার পাল্টা দাবি:

এদিকে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা ইউক্রেনের ৯৪টি ড্রোন ধ্বংস করেছে, যা মূলত বেলগোরোদ ও ব্রিয়ানস্ক অঞ্চলের ওপর দিয়ে আসছিল। আরও কিছু ড্রোন ধরা পড়ে কুরস্ক, লিপেটস্ক, ভোরোনেজ এবং তুলা অঞ্চলে।

তুলা অঞ্চলের গভর্নর দিমিত্রি মিলিয়ায়েভ জানান, সেখানে তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজন হাসপাতালে ভর্তি।

 

বন্দি বিনিময়ের ঐতিহাসিক মুহূর্ত

এদিকে নৃশংস এই হামলার মধ্যেই ইউক্রেন ও রাশিয়া দুই ধাপে মোট ১,৪০০’র বেশি বন্দি বিনিময় করেছে। ২০২২ সালে যুদ্ধ শুরুর পর এটাই সবচেয়ে বড় বন্দি বিনিময়।

শনিবার দ্বিতীয় ধাপে মুক্তি পায় আরও ৬০০ সৈন্য। এর আগে শুক্রবার প্রথম ধাপে মুক্তি পেয়েছিল প্রায় ৮০০ জন।

ভিডিও ফুটেজে দেখা যায়, মুক্তিপ্রাপ্ত ইউক্রেনীয় সৈন্যরা মাথা কামানো অবস্থায় ইউক্রেনের পতাকায় জড়ানো, কেউ কেউ ফোনে বাড়িতে কথা বলছে, কেউ কেউ কান্নায় ভেঙে পড়ছে।

 

পটভূমিতে ইস্তাম্বুল বৈঠক

গত সপ্তাহে ইস্তাম্বুলে অনুষ্ঠিত এক বৈঠকে এই বন্দি বিনিময় চুক্তির সিদ্ধান্ত হয়। মূলত এই বৈঠকটি ছিল রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি যোগাযোগের এক বিরল মুহূর্ত। যদিও সেখানে যুদ্ধবিরতির কোনো অগ্রগতি হয়নি। ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা রাশিয়াকে ‘তাৎক্ষণিক ও নিঃশর্ত যুদ্ধবিরতি’র আহ্বান জানালেও মস্কো তা মেনে নেয়নি এবং কোনো শান্তি প্রস্তাবও পাঠায়নি।

মূলত একদিকে যুদ্ধের তাণ্ডব, অন্যদিকে মানবিক বন্দি বিনিময়ের স্বস্তি—ইউক্রেন যুদ্ধের বাস্তবতা যেন আরও দ্বান্দ্বিক হয়ে উঠছে। তবে রাশিয়ার সাম্প্রতিক হামলা আবারও স্মরণ করিয়ে দিল, শান্তির পথে এখনো বহু বন্ধুর পথ বাকি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১০

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১১

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১২

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৩

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৪

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৫

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৬

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৭

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৮

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৯

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

২০