২১ মে ২০২৫, ১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরাইলে অস্ত্র রপ্তানি নিষিদ্ধ করল স্পেন

স্পেনের পার্লামেন্ট ইহুদিবাদী ইসরাইলের কাছে অস্ত্র রপ্তানি নিষিদ্ধ করতে সম্মত হয়েছে। স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগেই মেরামত ও রক্ষণাবেক্ষণ সম্পর্কিত চুক্তি ছাড়া অস্ত্র ক্রয় সংক্রান্ত অন্যান্য চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছিল। ঐ মন্ত্রণালয় আরও জানিয়েছে, স্পেন প্রতিরক্ষা সংক্রান্ত বিমানের যন্ত্রাংশ মেরামতের জন্য সাময়িকভাবে ইসরাইলে পাঠিয়েছিল, এরপর সেগুলো আবার আনা হয়েছে।  

 

পার্সটুডে জানিয়েছে, স্পেনের পার্লামেন্ট অস্ত্র রপ্তানি সংক্রান্ত একটি বিল পাস করেছে। এই বিলে দখলদার ইসরাইলে সামরিক সরঞ্জাম রপ্তানি বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। তবে এ বিলটির ধরণ এমন যে, সরকার তা বাস্তবায়ন করতে বাধ্য নয়।

বিলটি পাসের পক্ষে ১৭৬টি ভোট পড়েছে, বিপক্ষে পড়েছে ১৭১টি ভোট। এই বিলে ইহুদিবাদী ইসরাইলে হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট এবং সামরিক কাজে ব্যবহৃত জ্বালানিসহ সামরিক সরঞ্জাম রপ্তানি নিষিদ্ধের কথা বলা হয়েছে।

এ প্রসঙ্গে পোডেমোস পার্টির নেতা ইয়ন ব্লারা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এই যুগের হিটলার হিসেবে বর্ণনা করা হয়েছে। তিনি চলতি সপ্তাহে জরুরি বৈঠক ডেকে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করার জন্য একটি আনুষ্ঠানিক আদেশ জারি করতে স্পেনের মন্ত্রিসভার প্রতি আহ্বান জানিয়েছেন। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার বলেছেন, ইসরাইল গাজা উপত্যকাকে কবরস্থানে পরিণত করার পরিকল্পনার করেছে। তিনি ইউরোপীয় ইউনিয়নকে নিজস্ব মূল্যবোধ রক্ষার আহ্বান জানিয়েছেন।

সূত্র- পার্সটুডে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মূল্যস্ফীতির চাপে যুক্তরাষ্ট্র, ফের বাড়তে পারে সুদের হার

১

যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচার, আদালতে দায় স্বীকার বাংলাদেশির

২

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের নতুন কমিটির শপথ গ্রহণ, সভাপতি জাবেদ চৌধুরী, সাধারণ সম্পাদক লুথফুল বারী নিয়ন

৩

মধ্যপ্রাচ্যসহ ছয় দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা

৪

এইচ-১বি ও এল-১ ভিসায় অতিরিক্ত ফি, নতুন ফরমে আবেদন করতে হবে কর্মীদের

৫

হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব তুললেন রিপাবলিকান সদস্য

৬

হ্যামট্রামিকের প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ

৭

ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে মোদির নাম প্রচারে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

৮

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে সম্পর্কের কথা স্বীকার এনভিডিয়া সিইওর, তদন্ত শুরু

৯

মধ্যবর্তী নির্বাচনে হারের কারণ হিসেবে অভিবাসন নীতিকে দায়ী করলেন ট্রাম্প

১০

হোয়াইট হাউসের নেতৃত্বে পরিবর্তন, চিফ অব স্টাফ হলেন স্টিফেন মিলার

১১

যুক্তরাষ্ট্রের নির্বাচনে আইপ্যাকের ব্যয় ৮৪ মিলিয়ন ডলার, ৫৫ মিলিয়নই বিফলে

১২

বৈশ্বিক শেয়ারবাজারে বড় ধস, যুক্তরাষ্ট্রে ক্ষতি ২.৫ ট্রিলিয়ন ডলার

১৩

আটক অভিবাসীদের অবস্থান প্রকাশে বাধা, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার সংস্থার মামলা

১৪

কংগ্রেসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাম্প কি শুল্ক ও অভিবাসন নীতি ধরে রাখতে পারবেন?

১৫

বিজয় ভাষণে জেডি ভ্যান্সকে কেন ‘হাবিবি’ বললেন আবদুল আল-সাঈদ

১৬

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক ১৫ নভেম্বর

১৭

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ইতিহাস গড়লেন ১০ প্রার্থী

১৮

গ্রিনকার্ড ও ওয়ার্ক পারমিটের আবেদনে কঠোর হচ্ছে ইউএসসিআইএস

১৯

স্পিকার পদে কৃষ্ণাঙ্গ নেতৃত্ব, নতুন ইতিহাসের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

২০