২০ মে ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আস্থা নেই ইরানের সর্বোচ্চ নেতা খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মঙ্গলবার বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা থেকে কোনো ফলাফল পাওয়া যাবে বলে তিনি মনে করেন না। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম নিয়ে কূটনৈতিক অচলাবস্থার মধ্যেই তিনি এ মন্তব্য করেন। ইউরেনিয়াম সমৃদ্ধ করার ইরানের অধিকার অস্বীকার করাকে ‘বড় ভুল’ আখ্যায়িত করে খামেনি বলেন, ‘আমরা মনে করি না, এই আলোচনা কোনো ফল দেবে। কী ঘটবে, তা জানি না।

’ইরান ও যুক্তরাষ্ট্র ১২ এপ্রিল থেকে ওমানের মধ্যস্থতায় চার দফা পারমাণবিক আলোচনা করেছে, যা ২০১৫ সালের পর পরস্পরের মধ্যে সবচেয়ে উচ্চ পর্যায়ের যোগাযোগ। সর্বশেষ ১১ মে তারা আরেক দফা বৈঠকের পরিকল্পনা নিয়েছিল। ইরান ওই বৈঠককে ‘কঠিন হলেও কার্যকরী’ বলে উল্লেখ করে, আর যুক্তরাষ্ট্র বলেছে তারা ‘উৎসাহিত’ হয়েছে।
বর্তমানে ইরান ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা ২০১৫ সালের চুক্তিতে নির্ধারিত ৩.৬৭ শতাংশ সীমার অনেক ওপরে এবং ৯০ শতাংশের কাছাকাছি, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজন। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে। তবে ইরান জোর দিয়ে বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ উদ্দেশ্যে। ইরান একাধিকবার বলেছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের ‘অপরিবর্তনীয় অধিকার’ এবং এটি নিয়ে কোনো আলোচনা হবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রধান আলোচক স্টিভ উইটকফ একে ‘লাল সীমা’ বলছেন। তিনি রবিবার বলেন, ‘যুক্তরাষ্ট্র এমনকি ১ শতাংশ সমৃদ্ধকরণের সক্ষমতাও মেনে নিতে পারে না।’

 

জবাবে খামেনি বলেন, ‘এই পরোক্ষ আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা যেন অর্থহীন কথা বলা থেকে বিরত থাকেন।’ এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান আলোচক আব্বাস আরাঘচি বলেন, ‘চুক্তি হোক বা না হোক, ইরানে সমৃদ্ধকরণ চলতেই থাকবে।’ তিনি আরো বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র সত্যিই নিশ্চিত করতে চায়, ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করবে না, তাহলে একটি চুক্তি সম্ভব। আমরা একটি কার্যকর সমাধানের জন্য প্রস্তুত।

 

এদিকে জানুয়ারিতে ক্ষমতায় ফেরার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তার ‘সর্বোচ্চ চাপ’ নীতি ফিরিয়ে এনেছেন। যদিও তিনি পারমাণবিক কূটনীতিকে সমর্থন করছেন, তবু তিনি হুঁশিয়ারি দিয়েছেন, আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপও হতে পারে।

 

তবে ইরানি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের বক্তব্যকে ‘বিভ্রান্তিকর’ ও ‘অযৌক্তিক’ বলে সমালোচনা করেছেন। তারা অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র একদিকে আলোচনা চালাচ্ছে, আরেক দিকে নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে, যেমন তেল শিল্প ও পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে।

 

আরাঘচি মঙ্গলবার বলেন, ‘যুক্তরাষ্ট্রের অবস্থান যুক্তি ও বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়। এ কারণেই আলোচনার অগ্রগতি ব্যাহত হচ্ছে। ফলে পরবর্তী দফা বৈঠকের তারিখ এখনো নির্ধারিত হয়নি এবং বিষয়টি পর্যালোচনার পর্যায়ে আছে।’

 

অন্যদিকে ইরান শুক্রবার ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে সমান্তরাল আলোচনা করে, যারা সবাই ২০১৫ সালের চুক্তির পক্ষভুক্ত। তারা ইরানের অননুগত্যের কারণে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের বিষয়টি বিবেচনা করছে। এই নিষেধাজ্ঞা পুনর্বহালের সময়সীমা অক্টোবরেই শেষ হবে। আরাঘচি বলেন, ইউরোপের সঙ্গে ‘নতুন অধ্যায়’ শুরু করতে ইরান প্রস্তুত এবং ইউরোপকে আলোচনায় গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মূল্যস্ফীতির চাপে যুক্তরাষ্ট্র, ফের বাড়তে পারে সুদের হার

১

যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচার, আদালতে দায় স্বীকার বাংলাদেশির

২

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের নতুন কমিটির শপথ গ্রহণ, সভাপতি জাবেদ চৌধুরী, সাধারণ সম্পাদক লুথফুল বারী নিয়ন

৩

মধ্যপ্রাচ্যসহ ছয় দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা

৪

এইচ-১বি ও এল-১ ভিসায় অতিরিক্ত ফি, নতুন ফরমে আবেদন করতে হবে কর্মীদের

৫

হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব তুললেন রিপাবলিকান সদস্য

৬

হ্যামট্রামিকের প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ

৭

ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে মোদির নাম প্রচারে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

৮

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে সম্পর্কের কথা স্বীকার এনভিডিয়া সিইওর, তদন্ত শুরু

৯

মধ্যবর্তী নির্বাচনে হারের কারণ হিসেবে অভিবাসন নীতিকে দায়ী করলেন ট্রাম্প

১০

হোয়াইট হাউসের নেতৃত্বে পরিবর্তন, চিফ অব স্টাফ হলেন স্টিফেন মিলার

১১

যুক্তরাষ্ট্রের নির্বাচনে আইপ্যাকের ব্যয় ৮৪ মিলিয়ন ডলার, ৫৫ মিলিয়নই বিফলে

১২

বৈশ্বিক শেয়ারবাজারে বড় ধস, যুক্তরাষ্ট্রে ক্ষতি ২.৫ ট্রিলিয়ন ডলার

১৩

আটক অভিবাসীদের অবস্থান প্রকাশে বাধা, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার সংস্থার মামলা

১৪

কংগ্রেসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাম্প কি শুল্ক ও অভিবাসন নীতি ধরে রাখতে পারবেন?

১৫

বিজয় ভাষণে জেডি ভ্যান্সকে কেন ‘হাবিবি’ বললেন আবদুল আল-সাঈদ

১৬

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক ১৫ নভেম্বর

১৭

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ইতিহাস গড়লেন ১০ প্রার্থী

১৮

গ্রিনকার্ড ও ওয়ার্ক পারমিটের আবেদনে কঠোর হচ্ছে ইউএসসিআইএস

১৯

স্পিকার পদে কৃষ্ণাঙ্গ নেতৃত্ব, নতুন ইতিহাসের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

২০