২০ মে ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্প কেন নেতানিয়াহু থেকে দূরে সরে যাচ্ছেন?

মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য হিল’ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্পর্কে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পরিবর্তিত অবস্থান বিশ্লেষণ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুকে এখন আর মার্কিন মিত্র হিসেবে দেখা হয় না।

 

ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর ও ইসরাইলকে উপেক্ষা

ট্রাম্প সম্প্রতি ইসরাইল সফর এড়িয়ে পশ্চিম এশিয়ার সফরে দেশগুলোর দিকে মনোযোগ দেন। দ্য হিল-এর বিশ্লেষকদের মতে, এটি ইসরাইলের প্রতি ট্রাম্পের ‘বিদ্বেষ’ নয়, বরং একটি পরিষ্কার বার্তা যে, আমেরিকা এখনও একটি পরাশক্তি, যার নিজস্ব স্বার্থ রয়েছে—ইসরাইলের ‘অন্ধ সমর্থক’ নয়।

প্রতিবেদনে বলা হয়, “এই বার্তাটি স্পষ্ট—যুক্তরাষ্ট্র একটি পরাশক্তি, ইসরাইলের মতন কোনো দেশকে নির্ভরতা বা অর্থনৈতিক সাহায্যের মাধ্যমে টেনে নিতে নয়, বরং নিজের কৌশলগত স্বার্থ রক্ষা করাই তার প্রাধান্য।”

নেতানিয়াহু কি সত্যিই আমেরিকার মিত্র?

‘দ্য হিল’-এর বিশ্লেষকের মতে, আমেরিকার রাজনৈতিক মহল দীর্ঘদিন ধরে যে কথা প্রকাশ্যে বলতে ভয় পেত, তা এখন সামনে এসেছে— নেতানিয়াহু প্রকৃতপক্ষে আমেরিকার মিত্র নন।
তিনি নিজেকে মিত্র হিসেবে তুলে ধরেন, কংগ্রেসে ভাষণ দেন, পশ্চিমা মূল্যবোধের কথা বলেন, কিন্তু বাস্তবে তিনি একজন ক্ষমতালিপ্সু রাজনীতিবিদ যিনি নিজের টিকে থাকার জন্য বৈশ্বিক স্থিতিশীলতা ধ্বংস করতেও পিছপা নন।

এই লেখকের মতে, ট্রাম্প অবশেষে এটি বুঝতে পেরেছেন এবং জোর দিয়ে কথা বলছেন বলে মনে হচ্ছে, পূর্ববর্তী প্রেসিডেন্টদের মতো নয় যারা ইসরাইলকে ফাঁকা চেক লেখার সময় নরমভাবে কথা বলতেন। কারণ সে বোঝে যে আমেরিকার হাতেই তুরুপের তাস।

গাজায় আগ্রাসনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য?

প্রতিবেদনে বলা হয়, “নেতানিয়াহু গাজায় যুদ্ধ চালিয়ে যাচ্ছেন রাজনৈতিক বিপর্যয় থেকে নিজেকে বাঁচানোর জন্য—নীতিগত বা নিরাপত্তার কারণে নয়।” প্রতিটি বোমা হামলার মাধ্যমে তিনি যুদ্ধকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিজের অবস্থান মজবুত করছেন, যাতে তার বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির মামলাগুলো পেছনের সারিতে চলে যায়।

নেতানিয়াহু দীর্ঘদিন মার্কিন সমর্থনের অপব্যবহার করেছেন, এমনকী সমালোচকদের বিরুদ্ধে “ইহুদিবিদ্বেষী” তকমাও লাগিয়েছেন। তিনি ইসরাইলের লবি গ্রুপ American Israel Public Affairs Committee বা AIPAC-এর মাধ্যমে মার্কিন কংগ্রেসকে প্রভাবিত করে নিজের স্বার্থ চালিয়েছেন।

দ্য হিল-এর মতে, ট্রাম্পের এই পদক্ষেপ ইসরাইল-মার্কিন সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করেছে—যেখানে যুক্তরাষ্ট্র অন্ধ সমর্থন না দিয়ে নিজের জাতীয় স্বার্থকেই প্রাধান্য দেবে।

-সূত্র: পার্সটুডে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১০

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১১

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১২

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৪

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৫

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৬

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৭

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৮

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৯

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

২০