বাংলা সংবাদ ডেস্ক
২৭ এপ্রিল ২০২৫, ৫:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বে এই প্রথম, জটিল অস্ত্রোপচারে বীর্যে শুক্রাণু মার্কিন নাগরিকের

বিজ্ঞানের ছোঁয়ায় অসম্ভবও সম্ভব হতে পারে। অন্তত এমনটাই আশা করছেন জইওয়েন সু। সু-র দেহে সম্প্রতি এমন এক অস্ত্রোপচার করা হয়, যা গোটা পৃথিবীতে আগে কোনওদিন হয়নি। সু অ্যান্ড্রুস্পার্মিয়া নামের এক বিরল রোগে আক্রান্ত। এই রোগে বীর্যে শুক্রাণু থাকে না। প্রতি ৫০ হাজার পুরুষের মধ্যে মাত্র ৫০ জনের দেহে এই সমস্যা দেখা যায়।

 

সু-এর ক্ষেত্রে তাঁর এই সমস্যার কারণ ক্যানসার। ঠিক কী হয়েছিল? জানা যাচ্ছে, শৈশবে হাড়ের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তিনি। তখন রোগ নিরাময়ের জন্য তাঁকে কেমোথেরাপি নিতে  হয়। যার ফলে তাঁর যৌনাঙ্গ সঠিকভাবে গঠিত হতে পারেনি। অণ্ডকোষের যেখান থেকে শুক্রাণু তৈরি হয় সেই অংশটি তৈরি হয়নি। আমেরিকার ইউনিভার্সিটি অফ পিটসবার্গ মেডিক্যাল সেন্টারের চিকিৎসকরা সু-এর চিকিৎসা করার জন্য এক যুগান্তকারী সিদ্ধান্ত নেন।

 

সু যখন শিশু তখন ভবিষ্যতে ফের ক্যানসারের আক্রমণ আটকানোর জন্য তাঁর স্টেম সেল সংরক্ষণ করা হয়েছিল। চিকিৎসকরা সিদ্ধান্ত নেন সেই স্টেম সেল ব্যবহার করেই তাঁকে ‘যৌবন’ দান করা হবে। এই লক্ষ্যে অণ্ডকোষের উপরের দিকে একটি মাইক্রোনিডল দিয়ে স্টেম সেল ঢুকিয়ে দেওয়া হবে, যা রেটি টেস্টিস নামের একটি অঙ্গ গঠন করবে। চিকিৎসকদের আশা, এর ফলে সু-র দেহে বয়ঃসন্ধিকালের মতো প্রতিক্রিয়া সৃষ্টি হবে এবং শুক্রাণু উৎপাদনও শুরু হবে। মানুষের দেহে এই পদ্ধতি প্রথমবার প্রয়োগ করা হল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্যামট্রামিকের প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ

১

ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে মোদির নাম প্রচারে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

২

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে সম্পর্কের কথা স্বীকার এনভিডিয়া সিইওর, তদন্ত শুরু

৩

মধ্যবর্তী নির্বাচনে হারের কারণ হিসেবে অভিবাসন নীতিকে দায়ী করলেন ট্রাম্প

৪

হোয়াইট হাউসের নেতৃত্বে পরিবর্তন, চিফ অব স্টাফ হলেন স্টিফেন মিলার

৫

যুক্তরাষ্ট্রের নির্বাচনে আইপ্যাকের ব্যয় ৮৪ মিলিয়ন ডলার, ৫৫ মিলিয়নই বিফলে

৬

বৈশ্বিক শেয়ারবাজারে বড় ধস, যুক্তরাষ্ট্রে ক্ষতি ২.৫ ট্রিলিয়ন ডলার

৭

আটক অভিবাসীদের অবস্থান প্রকাশে বাধা, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার সংস্থার মামলা

৮

কংগ্রেসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাম্প কি শুল্ক ও অভিবাসন নীতি ধরে রাখতে পারবেন?

৯

বিজয় ভাষণে জেডি ভ্যান্সকে কেন ‘হাবিবি’ বললেন আবদুল আল-সাঈদ

১০

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক ১৫ নভেম্বর

১১

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ইতিহাস গড়লেন ১০ প্রার্থী

১২

গ্রিনকার্ড ও ওয়ার্ক পারমিটের আবেদনে কঠোর হচ্ছে ইউএসসিআইএস

১৩

স্পিকার পদে কৃষ্ণাঙ্গ নেতৃত্ব, নতুন ইতিহাসের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

১৪

‘ট্রাম্পই এখনো প্রেসিডেন্ট’, সোশ্যাল মিডিয়ায় হোয়াইট হাউস

১৫

মার্কিন কংগ্রেসে নিয়ন্ত্রণ পেয়ে ডেমোক্র্যাটদের সামনে যেসব সুযোগ

১৬

কমলগঞ্জে প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য, ক্ষতি ৩ লাখ টাকা

১৭

সহজে পালনীয় নবীজির ২০টি সুন্নত

১৮

নিত্যজীবনের ১০টি অবহেলিত সুন্নত

১৯

মার্কিনকর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

২০