বাংলা সংবাদ ডেস্ক
২ মে ২০২৬, ৫:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় আশা জাগাচ্ছে যে নতুন ভ্যাকসিন

ভিটা সারা ব্লেখনারের জীবন বদলে যায় এক শনিবার বিকালে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ওশেনসাইডে নিজের বাসায় থাকা অবস্থায় হঠাৎ তীব্র পিঠব্যথা অনুভব করেন এই মিডল স্কুলের গ্রন্থাগারিক। অ্যাসিড রিফ্লাক্সের ওষুধে কাজ না হওয়ায় স্বামীর পরামর্শে হাসপাতালে যান তিনি।

 

তারিখটি ছিল ৭ মার্চ, ২০২০—ঠিক কয়েকদিন পরই কোভিড-১৯ মহামারিতে নিউইয়র্কের হাসপাতালগুলো কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তার অগ্ন্যাশয়ে (প্যানক্রিয়াসে) একটি টিউমার রয়েছে।

 

 

‘তারা বলল, আমার প্যানক্রিয়াসে টিউমার আছে। আমি বললাম, না, এটা হতে পারে না। আমি মদ খাই না, ধূমপান করি না, সুস্থ জীবনযাপন করি’—স্মৃতিচারণ করেন ব্লেখনার।অগ্ন্যাশয়ের ক্যানসার অত্যন্ত মারাত্মক। রোগ নির্ণয়ের এক বছরের মধ্যে মাত্র ২৫ শতাংশ রোগী বেঁচে থাকেন, আর দুই বছর টিকে থাকেন মাত্র ১০ শতাংশ।এই কঠিন বাস্তবতার মধ্যেই ব্লেখনার ও তার পরিবার চিকিৎসার পথ খুঁজতে থাকেন। শেষ পর্যন্ত তারা বেছে নেন নতুন এক পদ্ধতি—এমআরএনএ ভিত্তিক ক্যানসার ভ্যাকসিন।

 

 

এমআরএনএ প্রযুক্তি: নতুন দিগন্ত

 

 

এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ হলো এমন একটি অণু, যা ডিএনএ থেকে তথ্য বহন করে শরীরে প্রোটিন তৈরিতে সহায়তা করে। কোভিড-১৯ ভ্যাকসিনে ব্যবহারের কারণে এই প্রযুক্তি পরিচিত হলেও, এর আগে থেকেই ক্যানসার চিকিৎসায় এর সম্ভাবনা নিয়ে গবেষণা চলছিল।

 

 

জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেক, যারা ফাইজারের সঙ্গে কোভিড ভ্যাকসিন তৈরি করে, তারা প্রায় এক দশক ধরে ক্যানসার ভ্যাকসিন উন্নয়নে কাজ করে আসছে। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক গবেষণায় ইতিবাচক ফল মিলছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট ইতোমধ্যে নতুন ক্যানসার ভ্যাকসিন উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে।

 

 

ব্যক্তিভিত্তিক ভ্যাকসিন

 

 

ব্লেখনার চিকিৎসার দায়িত্ব নেয় মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যানসার সেন্টার। সেখানে ডা. ভিনোদ বালাচন্দ্রনের নেতৃত্বে শুরু হয় একটি পরীক্ষামূলক চিকিৎসা। ক্যানসারের বিরুদ্ধে ভ্যাকসিন তৈরি করা কঠিন, কারণ এটি শরীরের নিজস্ব কোষ থেকেই তৈরি হয়। তাই প্রতিটি রোগীর জন্য আলাদা ভ্যাকসিন তৈরি করতে হয়।

 

 

ব্লেখনারের শরীর থেকে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়। পরে সেটি গবেষণাগারে বিশ্লেষণ করে জার্মানিতে পাঠানো হয়, যেখানে তার জন্য বিশেষভাবে তৈরি করা হয় ব্যক্তিগত এমআরএনএ ভ্যাকসিন।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১০

আনন্দঘরে বিপুল আনন্দ

১১

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৪

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৫

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৬

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৭

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৮

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৯

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

২০