১৪ জুন ২০২২, ১২:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গর্ভবতী নারীদের জন্য কোভিড-১৯ আরও মারাত্মক: আফ্রিকার এক গবেষণা

সাব-সাহারান আফ্রিকার ১,৩০০-র বেশি নারীর ওপর করা একটি নতুন সমীক্ষা অনুসারে, গর্ভবতী নারীরা গুরুতর স্বাস্থ্য জটিলতা বা কোভিড-১৯ এর কারণে মৃত্যুর উচ্চ ঝুঁকিতে থাকেন। গবেষকরা যুক্তি দেন যে, গর্ভবতী নারীদের কোভিড-১৯ এর বিরুদ্ধে টিকা দেয়ার বিষয়টিকে পুরো আফ্রিকা জুড়ে অগ্রাধিকার দেয়া উচিত। সেখানে বেশিরভাগ দেশে এখনো গর্ভাবস্থায় টিকা দেয়ার পরামর্শ দেয়া হয় না।

ভয়েস অফ আমেরিকা বাংলা। এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ক্লিনিক্যাল ইনফেকশাস ডিজিজেস জার্নালে প্রকাশিত গবেষণায় আফ্রিহেলথ গবেষণা নেটওয়ার্কের নাচেগা এবং তার সহকর্মীরা ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের মার্চ মাসের মধ্যে সাব সাহারান আফ্রিকার ৬টি দেশের হাসপাতালে চিকিৎসা নেয়া ১ হাজার ৩ শ ১৫ জন নারীর স্বাস্থ্যের রেকর্ড বিশ্লেষণ করেছেন।

ফলাফলগুলো গুরুতর ছিল। সাব সাহারান আফ্রিকায় হাসপাতালে ভর্তি হওয়া গর্ভবতী নারীরা কোভিড পজিটিভ হলে হাসপাতালে তাদের মৃত্যুর সম্ভাবনা ছিল ৫ গুণ বেশি। এছাড়া গর্ভবতী হওয়ার ফলে কোভিড-১৯ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া নারীর মৃত্যুর সম্ভাবনা দ্বিগুণ হয়ে যায়।

কোভিড-১৯ এ আক্রান্ত গর্ভবতী নারী যাদের নিবিড় পরিচর্যার প্রয়োজন- এমন নারীরা গুরুতর জটিলতার ঝুঁকিতে ছিলেন। গর্ভাবস্থা কোভিড-১৯ এবং টিবি বা এইচআইভির সমন্বয়কে আরও ঝুঁকিপূর্ণ করেছে কিনা তা বলা সম্ভব নয়। তবে এইচআইভি, টিবি, ম্যালেরিয়া বা সিকেল সেলে আক্রান্ত নারীদের মধ্যে যাদের কোভিড পজিটিভ ছিল তাদের অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি ছিল।

নাচেগা আশা করেন, তার গবেষণার ফলাফল সাব সাহারান আফ্রিকার নীতিনির্ধারকদের গর্ভবতী নারীদের এবং গর্ভবতী হতে পারে এমন নারীদেরকে টিকা দেয়ার সুপারিশ করতে রাজি করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০