বাংলা সংবাদ ডেস্ক
৩ সেপ্টেম্বর ২০২৪, ৩:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের বিপদে কানাডার শঙ্কা

যুক্তরাষ্ট্রের বিপদ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে প্রতিবেশী রাষ্ট্র কানাডা। দেশটির সরকারের একটি থিংক ট্যাংকের ধারণা, বড় বিপদ ঘনিয়ে আসছে যুক্তরাষ্ট্রের সামনে। প্রতিবেশী রাষ্ট্রের সম্ভাব্য এই বিপদ দেখে জাস্টিন ট্রুডোর সরকারকে প্রস্তুতি নেওয়ার পরামর্শও দিয়েছে ওই থিংক ট্যাংক।

 

বিপদ যখন আসে তখন চারদিক থেকে আসে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও একই ঘটনা ঘটেছে। এক মামলায় ছেলে দোষী সাব্যস্ত হয়েছে। আবার সামনে নির্বাচনেও নিজের অবস্থান অনেকটা নড়বড়ে।এবার প্রতিবেশী দেশের একটি থিংক ট্যাংক জানায়,  যুক্তরাষ্ট্রের আকাশের ঝড়ের মেঘ জমেছে। সংবাদমাধ্যম পলিটিকোর এক মতামত প্রতিবেদন থেকে এ তথ্য জানা সম্ভব হয়।  থিংক ট্যাংক পলিসি হরাইজন কানাডা ‘ডিসরাপশন অন দ্য হরাইজন’ শিরোনামে একটি প্রতিবেদনে উঠে আসে যে, যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ বাঁধতে পারে। আর এ জন্য অটোয়ার সম্ভাব্য প্রস্তুতি নেওয়া উচিত। তারা জানান, আগামী কয়েক বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ হতে পারে। ৩৭ পৃষ্ঠার ওই নথি বলছে, যুক্তরাষ্ট্রের মতাদর্শগত বিভাজন, গণতন্ত্রের ক্ষয় এবং অভ্যন্তরীণ অস্থিরতা বেড়ে যাওয়ায় গৃহযুদ্ধে পতিত হতে পারে দেশটি।

 

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময় যুক্তরাষ্ট্র নিয়ে কম ভবিষ্যতবাণী করা হয়নি। তবে শেষ পর্যন্ত মার্কিনিরাই নিজ দেশের গণতন্ত্রকে রক্ষা করেছে। কিন্তু পলিসি হরাইজনের প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের যে ধরনের বর্ণনা দেওয়া হয়েছে, তা দেশটির রাজনীতি নিয়ে কানাডার গভীর উদ্বেগের বিষয়টি ফুটে উঠেছে। তবে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ হবে এটার সম্ভাবনা নেই বললেই চলে। যদি এমনটা ঘটে, তাহলে তা হবে খুবই প্রভাব বিস্তারকারী একটি ঘটনা। আসলে ট্রাম্পের সময়কালে যুক্তরাষ্ট্র নিজেকে গুটিয়ে নিয়েছিল। তখন কানাডার সঙ্গে কয়েক দশকের পুরোনো সম্পর্কে ছেদ পড়েছিল।

 

আবার কানাডার প্রতি ট্রাম্পের নীতি এবং ব্যক্তিগত আচরণ যুক্তরাষ্ট্রের ব্যাপারে অটোয়া মনোভাব বদলে দিয়েছে। বিশেষ করে কিউবেকে জি-সেভেনের বিগত সম্মেলনে ট্রুডোকে রীতিমতো ধুঁয়ে দেন ট্রাম্প, যা অটোয়ার কর্মকর্তাদের গভীর ক্ষত সৃষ্টি করেছে। নিকট অতীতে নিজ দেশেই গৃহযুদ্ধের যে অভিজ্ঞতা হয়েছে কানাডার, সেটিও সুখকর নয়। কিন্তু যুক্তরাষ্ট্রে যদি এমন কিছু সত্যিই ঘটে তাহলে কানাডার চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার নেই। কেননা, কানাডার পক্ষে যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ সামাল দেওয়া সম্ভব হবে না। অটোয়ার কাজও এটা নয়। তবে প্রতিবেশী দেশে ঝড় হলে তার প্রভাব কিছু হলেও কানাডার ওপর পড়বে। আর সেই শঙ্কাতেই আছে অটোয়া।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ মার্চ থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম

ভূমধ্যসাগরে নৌকাডুবি: ২২ অভিবাসীর মৃত্যু, উদ্ধার ২১ বাংলাদেশি

চাঁদে যাওয়ার পথে শেষ ধাপে নাসার আর্টেমিস দল

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবায় অনিয়ম-জালিয়াতির অভিযোগ

ইরান সংঘাতের শেষ কবে, জানালেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

বিমানবন্দর নিরাপত্তায় আইস মোতায়েনের ঘোষণা ট্রাম্পের

ট্রান্সফার শিক্ষার্থীদের জন্য দুই বছর ফ্রি টিউশন দিচ্ছে ওয়েন স্টেট ইউনিভার্সিটি

বৈশ্বিক দাসত্ব ও শোষন নির্মূলে জোরালো জোরালো আহবান জানাল বাংলাদেশ

বিএনপি পরিবার মিশিগান এর উদ্যোগে অ্যাডভোকেট এটিএম ফয়েজকে সংবর্ধনা

বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্য জোরদার ও অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধে আন্ত: সংলাপের আহবান জানাল বাংলাদেশ

১০

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান, নিউইয়র্ক সহ বিভিন্ন রাজ্যে আনন্দ-চিত্তে ঈদুল ফিতর উদযাপন করলো প্রবাসী বাংলাদেশীরা

১১

বাংলাদেশিদের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন সতর্কবার্তা

১২

মিশিগানে বাংলাদেশী স্টুডেন্ট কমিউনিটির সংবাদ সম্মেলন অনুষ্টিত

১৩

বিশ্বকাপ টিকিটের উচ্চমূল্য, ফিফার বিরুদ্ধে ক্ষোভ ও মামলা

১৪

ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপালেন ট্রাম্প

১৫

ঈদের চতুর্থ দিনেও মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকদের ঢল

১৬

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

১৭

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

১৮

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

১৯

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

২০