৫ ফেব্রুয়ারী ২০২৪, ৩:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইরান সমর্থিত হামলাকারিদের বিরুদ্ধে ‘আরও পদক্ষেপ’ নেয়া হবে, বলেছে যুক্তরাষ্ট্র

ওয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সালিভান রবিবার বলেছেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত জঙ্গীদের বিরুদ্ধে “আরও পদক্ষেপ নেবে।” তিনি ইরানের বিরুদ্ধে সরাসরি আঘাতের সম্ভাবনার কথা উড়িয়ে দেননি।

সিএনএন-এর স্টেট অফ দ্য ইউনিয়ন অনুষ্ঠানে সালিভান বলেন, প্রেসিডেন্ট বাইডেন “যা করা প্রয়োজন মনে করেন, তা করবেন।” তিনি বলেন, মধ্যপ্রাচ্যে মোতায়েন আমেরিকান সেনা বা লোহিত সাগরে আমেরিকান নৌযান বা বাণিজ্য জাহাজে যদি আরও হামলা হয়, তাহলে এর জবাব দেয়া হবে।

তবে সালিভান এও জানান যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে “বৃহত্তর সংঘাত এড়ানোর চেষ্টা করবে।”

শুক্রবার যুক্তরাষ্ট্র ইরানের ইসলামিক রেভুলিউশনারি গার্ড কোর এবং ইরাক ও সিরিয়ায় তাদের সহযোগীদের সাথে সম্পর্কিত ৮৫টি অবস্থানে আঘাত করে। জর্ডানে আমেরিকান সেনা ঘাঁটিতে তিনজন সেনা নিহত হবার জবাবে ঐ হামলা চালানো হয়।

শনিবার যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন ইয়েমেনে হুথিদের অন্তত ৩৬টি অবস্থানের ওপর আঘাত করে। রবিবার হুথিদের জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইলের ওপর যুক্তরাষ্ট্রের ভাষায় আত্মরক্ষার্থে আঘাত করার কথা বলা হয়।

সালিভান বলেন ইরাক এবং সিরিয়ায় জঙ্গীদের ওপর হামলায় “ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও খতিয়ে দেখছে” যুক্তরাষ্ট্র।

হামলায় সাফল্য কিভাবে মাপা হবে, এই প্রশ্নের জবাবে সালিভান বলেন, আমাদের প্রতিটি হামলায় তাদের সক্ষমতা কমছে, আমেরিকা তাদের হামলা বাড়াবে কিন্তু একই সাথে মধ্যপ্রাচ্যে কোনো যুদ্ধে যেন জড়িয়ে না পড়ে, সেটা নিশ্চিৎ করবে।

সালিভান বলেন, ইরানের ভেতরে হামলার সম্ভাবনার কথা উড়িয়ে দেয়া যাচ্ছে না।

হুথিরা শনিবার স্পষ্ট জানিয়েছে, তারা পিছু হটবে না।

হুথি কর্মকর্তা মোহামেদ আল-বুখাইতি এক্স-এ লেখেন, “গাজায় যতক্ষণ না গণহত্যা বন্ধ হবে এবং সেখানকার বাসিন্দাদের ওপর থেকে অবরোধ তোলা না হবে, আমাদের যত ত্যাগ স্বীকারই করতে হোক না কেন, ইসরাইলের বিরুদ্ধে সেনা অভিযান চলবে। ইয়েমেনের বিরুদ্ধে আমেরিকান-ব্রিটিশ আগ্রাসনের জবাব দেয়া হবে, হামলার পালটা জবাব দেয়া হবে।”

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গোপন অস্ত্র গুদাম, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার এবং হেলিকপ্টারের ওপর আঘাত করা হয়েছে। ব্রিটিশ সেনা বলছে তারা ইয়েমেনের রাজধানী সানার দক্ষিণে একটি নিয়ন্ত্রণ কেন্দ্রে আঘাত হানে যা থেকে লোহিত সাগরে জাহাজে আঘাতকারী হুথি ড্রোন নিয়ন্ত্রণ করা হোতো।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সর্বসাম্প্রতিক যৌথ অভিযানের কয়েক ঘন্টা আগে জানায়, তারা আঘাত করতে প্রস্তুত ছয়টি জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল ধ্বংস করে দিয়েছে।

হুথিরা বলেছে, মোট ১৪টি হামলা হয়েছে। হুথি পরিচালিত ইয়েমেনি সংবাদ সংস্থা সাবার কাছে একটি নিরাপত্তা সূত্র জানায়, মাকবানাহ জেলা এবং হাইফান জেলায় বিভিন্ন স্থানে ১১টি হামলা হয়েছে। এছাড়া আল লাহিয়া জেলা এবং আল-সালিফ জেলায় বাকি তিনটি হামলা হয়।

এক প্রশাসনিক কর্মকর্তা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার নির্বাচনী প্রচারণা চালানোর উদ্দেশে ওয়েস্ট কোস্ট সফর করার আগে তাকে হামলার বিষয়ে ব্রিফিং দেওয়া হয়।

রাশিয়া সোমবার বিকেলে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের একটি জরুরি বৈঠক আয়োজনের অনুরোধ জানিয়েছে। জাতিসংঘে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী উপপ্রতিনিধি দমিত্রি পলিয়ানস্কি এক্সে এই তথ্য জানিয়েছেন। ভিওএ

বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে শিশুদের নানা প্রতিযোগিতা, উদ্যোগে বাংলা সাহিত্য পরিষদ

স্বাধীনতা দিবস উপলক্ষে মিশিগান সেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ অংশগ্রহণে নিরাপত্তা গ্যারান্টি চাইছে ইরান

হুমকিতে অনড় ইরান, ক্ষতিপূরণ পেলেই খুলবে হরমুজ

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরানকে কতবার আলটিমেটাম

ইরান অভিযান ঘিরে অস্বীকৃতি, ১২ কর্মকর্তা ছাঁটাই মার্কিন বাহিনীতে

এমপির উদ্যোগে পুনরায় চালু হলো ২ বছর বন্ধ থাকা প্যাথলজি বিভাগ

২০২৬ বিশ্বকাপ: ৪৮ দলের তালিকা চূড়ান্ত

এপস্টিন নথি ইস্যুতে পাম বন্ডিকে বরখাস্তের পথে ট্রাম্প

মার্কিন ডলারে থাকবে ট্রাম্পের স্বাক্ষর কোনো প্রেসিডেন্ট আগে কি এমনটা করেছেন?

১০

একাত্তরে বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

১১

জলবায়ু ক্ষতির তিন দশক ১০ ট্রিলিয়ন ডলারের ক্ষতি করেছে যুক্তরাষ্ট্র

১২

ট্রাম্পবিরোধী আন্দোলনে রাজপথে লাখো মানুষ ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

১৩

ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত ট্রাম্প

১৪

ফ্লোরিডায় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত

১৫

মিশিগানে কুলাউড়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিঠা উৎসব ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

১৬

কর্নেল ওসমানী যেভাবে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হয়ে উঠলেন

১৭

ইরান কি আমেরিকার জন্য দ্বিতীয় ভিয়েতনাম

১৮

আস্থা, অগ্রযাত্রা ও সম্ভাবনার নতুন দিগন্তে “বাংলা সংবাদ” আটটি সফল বছর পেরিয়ে নবম বর্ষে পদার্পণ

১৯

ডানকিন ডোনাটসের ফ্র্যাঞ্চাইজিকে দেড় মিলিয়ন ডলার জরিমানা

২০