৮ জানুয়ারী ২০২৪, ৩:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বোয়িংয়ের ১৭১টি বিমান গ্রাউন্ডেড করার নির্দেশ

আলাস্কা এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণে বাধ্য হবার পর যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা দ্য ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ মডেলের বোয়িং কোম্পানির উড়োজাহাজকে গ্রাউন্ডেড করার নির্দেশ দিয়েছে।

সংস্থাটি বলছে, এ নির্দেশ ১৭১ টি বোয়িং উড়োজাহাজের ওপর কার্যকর হবে।

শুক্রবার আলাস্কা এয়ারলাইন্সের বিমানটি যুক্তরাষ্ট্রের অরেগন উড্ডয়নের পরপরই জরুরি অবতরণে বাধ্য হয়।

ইউনাইটেড এয়ারলাইন্স বলছে এফএএ’র নির্দেশনা অনুযায়ী তারা এ ধরণের ৭৯টি বিমানের পরিদর্শন সম্পন্ন করেছে।

পরে সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার ৬০টির মতো ফ্লাইট বাতিলের পর কিছু উড়োজাহাজকে সার্ভিস অর্থাৎ সেবাদান থেকে সরিয়ে নেয়া হতে পারে।

এর আগে এফএএ বলেছে, যুক্তরাষ্ট্রে কোন এয়ারলাইন কোম্পানি পরিচালনা করে বা যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে ব্যবহৃত হয় বোয়িং কোম্পানির এমন কিছু নির্দিষ্ট ধরণের উড়োজাহাজ সাময়িকভাবে গ্রাউন্ডেড করার নির্দেশ দেয়া হয়েছে।

তারা তখন জানিয়েছিলো যে প্রতিটি বিমান পরিদর্শনের জন্য চার থেকে আট ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।

ওদিকে যুক্তরাজ্যের সিভিল এভিয়েশন অথরিটি (সিএএ) নিশ্চিত করেছে যে ৭৩৭ ম্যাক্স ৯ মডেলের কোন উড়োজাহাজ দেশটিতে নিবন্ধিত নেই।

“আমরা যুক্তরাজ্যের নয় কিংবা বিদেশী অনুমোদিত বিমানগুলোকে যুক্তরাজ্যের আকাশসীমায় আসার আগে প্রয়োজনীয় পরিদর্শন করার জন্য লিখিতভাবে জানিয়েছি,” সামাজিক মাধ্যম ‘এক্স’ এ জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার অরেগন রাজ্যের পোর্টল্যান্ড থেকে আলাস্কা এয়ারলাইন্সের ফ্লাইট ক্যালিফোর্নিয়ার অনটারিওতে যাচ্ছিলো। ১৬ হাজার ফুট উচ্চতায় ওঠার পর এটি জরুরি অবতরণে যেতে হয়।

বিমানটিতে তখন ১৭৭ জন যাত্রী ও ক্রু ছিলো। তবে এটি নিরাপদে পোর্টল্যান্ডে ফিরে এসে অবতরণ করতে সক্ষম হয়।

বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে বিমানের ভেতর থেকে রাতের আকাশ দেখা যাচ্ছে এবং আরও কিছু জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে।

তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। যদিও কাঠামোগত ক্ষতির তাৎক্ষনিক কোন কারণও শনাক্ত করা যায়নি।

ইভান স্মিথ নামক একজন যাত্রী বলেছেন, “বিমানটির বাম দিকে পেছনে আঘাত করার মতো শব্দ হয়েছে—তখন সব মাস্ক নেমে আসে।”

একটি অডিও ক্লিপে এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সাথে কথা বলতে শোনা গেছে।

“আমরা জরুরি অবস্থায়। আমাদের ফিরে যেতে হবে”।

ছবি দেখে মনে হচ্ছে বিমানটির পাখা ও ইঞ্জিনের পেছনের দিকে তৃতীয় অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সেখানে একটি অংশ আছে যা অতিরিক্ত জরুরি বহির্গমন পথ হিসেবে ব্যবহৃত হতে পারে। তবে আলাস্কা এ অংশটিকে সেভাবে ব্যবহার করে না।

টেরি টোজার একজন সাবেক পাইলট ও বিমান নিরাপত্তা বিষয়ক লেখক। তার মতে ওই অংশটুকু যদি জরুরি বহির্গমন পথ হিসেবে ব্যবহৃত না হয় তাহলে সেটিকে যথাযথভাবে আটকে রাখতে হবে।

কিন্তু ওই অংশটুকু ছুটে যাওয়ার পর বিমানটি উড়লো কীভাবে এ প্রশ্ন তুলে তিনি বলেন ‘কাছাকাছি কেউ বসলে তাদের জন্য খুবই ঝুঁকির ব্যাপার ছিলো এটি’।

“সৌভাগ্যবশত, কেউ সেখানে জানালার পাশে বসেনি। তারা যদি বেল্ট ছাড়া থাকতো তাহলে উড়ে যেতো,” বলছিলেন তিনি।

প্রাথমিকভাবে ৬৫টি বিমান গ্রাউন্ডিং করে আলাস্কা এয়ারলাইন্সের সিইও বেন মিনিকুচ্চি বলেছেন “নিরাপত্তা পরিদর্শন ও যথাযথ রক্ষণাবেক্ষণ শেষ করার পরেই কেবল প্রতিটি এয়ারক্রাফট সার্ভিসে ফিরে আসবে”।

ওদিকে এক বিবৃতিতে বোয়িং বলেছে তারা এফএএ’র সিদ্ধান্তকে সমর্থন করে এবং তারা আলাস্কা এয়ারলাইন্সের ঘটনাটি তদন্ত কার্যক্রমে সহায়তা করছে।

“নিরাপত্তাই আমাদের কাছে সবচেয়ে বেশি অগ্রাধিকার পায় এবং যা ঘটেছে সেজন্য আমাদের গ্রাহক ও যাত্রীদের কাছে দু:খ প্রকাশ করছি,” বলেছে বোয়িং।

তবে বোয়িং এর সবচেয়ে বেশি বিক্রিত এই মডেলের বিমানটিতে এটা সর্বশেষ সমস্যা। এর আগে ২০১৯ ও ২০১৯ সালেও এ মডেলের বিমান গ্রাউন্ডেড করতে হয়েছিলো। বিবিসি

বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১০

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১১

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১২

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৩

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৪

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৫

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৭

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৮

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৯

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

২০