৪ জানুয়ারী ২০২৪, ১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মসজিদের সামনে ইমামকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মসজিদের সামনে গুলি করে এক ইমামকে হত্যা করার খবর পাওয়া গেছে। বুধবার (৩ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ছয়টায় নিউ জার্সি অঙ্গরাজ্যে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিউ জার্সির অ্যাটর্নি জেনারেল এ তথ্য জানিয়েছেন।

নিহত ইমমের নাম হাসান শরিফ। মসজিদ মুহাম্মদ-নিউআর্ক নামের মসজিদের সামনে তাকে কয়েক দফায় গুলি করা হয়। হাসান ২০১৬ সাল থেকে নিউআর্ক বিমানবন্দরে নিরাপত্তাকর্মী (সিকিউরিটি স্ক্রিনার) হিসেবে কর্মরত ছিলেন। সিএআইআরের দেওয়া এক বিবৃতিতে হাসান শরিফকে ‘নেতৃত্ব ও মাহাত্ম্যের বাতিঘর’ বলে উল্লেখ করা হয়েছে।

অ্যাটর্নি জেনারেল ম্যাট প্ল্যাটকিন বলেন, মসজিদের পাশে গুলিবিদ্ধ হন হাসান শরিফ। এরপর তাঁকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। তিনি বলেন, আমরা এখনো এ হামলার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানি না। তবে এখন পর্যন্ত যেসব আলামত সংগ্রহ করা হয়েছে, তাতে এটিকে বিরোধপূর্ণ কর্মকাণ্ড বলে মনে হচ্ছে না। এটিকে অভ্যন্তরীণ সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বলেও মনে হয়নি।

এ হামলাকে ‘জঘন্য অপরাধ’ উল্লেখ করে এসেক্স কাউন্টির কৌঁসুলি টেড স্টিফেনস বলেন, ‘আমরা ইমামের পরিবারের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করব।’

উল্লেখ্য, প্ল্যাটকিনের তথ্যমতে, নিউ জার্সিতে তিন লাখ মুসলিম আমেরিকানের বসবাস করেন। ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রজুড়ে মুসলিম ও ইহুদিবিদ্বেষী হামলার ঘটনা বাড়তে দেখা গেছে।

সূত্র: বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের অভিবাসন অভিযানে পরিবারছাড়া লক্ষাধিক শিশু

আইসের গণগ্রেপ্তারে লাগাম, স্বস্তিতে নিউইয়র্কের অভিবাসীরা

সংসদ সদস্যকে পাত্তাই দিচ্ছেন না উপজেলা প.প কর্মকর্তা, স্থানীয় মহলে চাপা ক্ষোভ

চুক্তি জটিলতায় মিশিগান মেডিসিন ছাড়তে হতে পারে আড়াই লাখ রোগীকে

ট্রাম্প-নেতানিয়াহুর মাথার দাম ঘোষণা ইরানের, পুরস্কার ৫৮ মিলিয়ন ডলার

ইরানের মানচিত্রে মার্কিন পতাকা, ট্রাম্পের পোস্ট ঘিরে তোলপাড়

টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ ও কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

মিশিগানে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগের আলোচনা সভা

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ ডে প্যারেড’

ভুয়া তথ্য দিয়ে মার্কিন নাগরিকত্ব, ১২ জনের সিটিজেনশিপ বাতিলের উদ্যোগ

১০

মিশিগানে এডভোকেট বৃন্দের পরিচিতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত

১১

মার্কিন ‘কঠোর ৫ দফা’ প্রস্তাবে না বলল ইরান

১২

আগামী ২৫ ও ২৬ জুলাই মিশিগানে বসছে বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল

১৩

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে ইতি টানতে যাচ্ছেন স্টারমার

১৪

হাউজিং ভাউচার তহবিল কমায় নিউইয়র্কে বাড়ছে আবাসন সংকটের শঙ্কা

১৫

কমলগঞ্জে চা শ্রমিকদের মানববন্ধন ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে

১৬

তাইওয়ানের স্বাধীনতা ঘোষণার বিরুদ্ধে ট্রাম্পের সতর্কবার্তা

১৭

যুক্তরাষ্ট্রে শেষকৃত্যের ব্যয় বেড়ে চরম চাপে প্রবাসী মুসলিম পরিবার

১৮

জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান

১৯

গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল ইবে

২০