২৩ ডিসেম্বর ২০২৩, ৬:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ‘অলৌকিক শিশুরা জন্ম নিয়েছে’

যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যে পৃথক জরায়ুতে ধারণ করা দুই শিশুর জন্ম দিয়েছেন এক নারী। তার নাম কেলসি হ্যাচার। জন্মগতভাবেই তিনি বিরল দুটি জরায়ুর অধিকারী। আরও বিরল ঘটনা হলো আলাদা দুই দিনে দুই কন্যাসন্তানের জন্মও দিয়েছেন কেলসি।

২৩ ডিসেম্বর (শুক্রবার) কেলসি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজেই এ সুখবর জানিয়েছেন। ৩২ বছর বয়সী এই মা ঐ পোস্টে লিখেছেন, ‘আমাদের অলৌকিক শিশুরা জন্ম নিয়েছে।’

প্রথম জন্ম নেওয়া কন্যা শিশুটির নাম রাখা হয়েছে রক্সি লায়লা। গত মঙ্গলবার রাত আটটার কিছু আগে তার জন্ম হয়। পরদিন বুধবার সকাল ৬টা ৯ মিনিটে জন্ম নেয় কেলসির ২য় কন্যা সন্তান রেবেল লাকেন। তবে চিকিৎসকেরা অনুমান করেছিলেন বড়দিনের সময়ে জন্ম নিতে পারে এই যমজ।

মেয়েদের নিয়ে হাসপাতাল থেকে ফিরেছেন কেলসি। কেলসি বলেছেন, ভবিষ্যতে তিনি তাঁর প্রসবকালীন অভিজ্ঞতার কথা মানুষকে জানাবেন। ১৭ বছর বয়সে তিনি জানতে পারেন, তাঁর শরীরে দুটি জরায়ু আছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটাকে বলে ‘ইউটেরাস ডিডেলফিস’। এটি একটি বিরল ঘটনা। গত মে মাসে আট সপ্তাহের অন্তঃসত্ত্বা অবস্থায় নিয়মিত আলট্রাসাউন্ড করাতে গিয়ে তিন সন্তানের মা কেলসি জানতে পারেন, তাঁর দুই জরায়ুতে দুটি ভ্রূণ আছে।

কেলসির চিকিৎসার দায়িত্বে ছিলেন ইউনিভার্সিটি অব অ্যালাবামা অ্যাট বার্মিংহাম’স উইমেন অ্যান্ড ইনফ্যান্টস সেন্টারের প্রসূতি ও স্ত্রীরোগবিশেষজ্ঞ শ্বেতা প্যাটেল। তাঁর মতে, একই সময়ে দুই জরায়ুতে আলাদা করে সন্তানধারণের ঘটনা অত্যন্ত বিরল।

কেলসি বলেন, বিশেষজ্ঞরা তাঁকে বলেছেন, প্রতি পাঁচ কোটিতে একজন নারীর মধ্যে এ ধরনের ব্যতিক্রম দেখা যায়। ২০১৯ সালে বাংলাদেশে আরিফা সুলতানা নামের ২০ বছর বয়সী এক নারীর শরীরে দুটি জরায়ু পাওয়া যায়। তিনি ২৬ দিনের ব্যবধানে দুটি সুস্থ সন্তানের জন্ম দিয়েছিলেন।

সূত্র : প্রথম আলো

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক কাতারের স্থপতি সাবেক আমির শেখ হামাদ মারা গেছেন

শেখ হাসিনার ফেরার ঘোষণা: প্রত্যাশা নাকি বাস্তব পরিকল্পনা?

ইসলামে সময়ের মূল্য: প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার

ফিশিং আক্রমণ থেকে বাঁচতে বিশেষজ্ঞদের নতুন সতর্কবার্তা

হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম সুবিধা, ব্যক্তিগত নম্বর থাকবে সুরক্ষিত

কিডনি সুস্থ রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?

মিসর ম্যাচের ‘ডাকাতি’ বিতর্কে মুখ খুললেন নিউইয়র্কের মেয়র

আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেফারিং বিতর্কে মুখ খুলল ফিফা

‘গণতন্ত্রের জন্য বড় হুমকি চীন’: তাইপে সম্মেলনে মার্কিন এনজিও প্রধান

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জানালেন মেলোনি

১০

বিশ্বকাপ ফাইনালে প্রথমবার ‘হাফটাইম শো’, মঞ্চ মাতাবেন যারা

১১

মিশিগানে হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের বার্ষিক বনভোজন সম্পন্ন

১২

বিশ্বের সেরা ১০ বাসযোগ্য শহরের ৩টিই অস্ট্রেলিয়ার, আর কোন শহর আছে তালিকায়

১৩

ইউএন মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৪

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, তদন্তে এফবিআই

১৫

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

১৬

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

১৭

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

১৮

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

১৯

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

২০