প্রতি বছরের ন্যায় এবারও প্রবাসী বাংলাদেশিদের মাঝে এনআরবি অ্যাওয়ার্ড প্রদান করেছে শো টাইম মিউজিক। এ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স প্যালেসের মিলনায়তনে বসেছিলো এনআরবি অ্যাওয়ার্ড-এর ১৩তম আসর।
শিল্প, সাহিত্যে এবং ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্যাটাগরিতে সর্বাধিক জনপ্রিয় প্রবাসী বাংলাদেশিদের মাঝে এই অ্যাওয়ার্ড বিতরণ করে আসছে বিনোদন সংস্থা শো টাইম মিউজিক। রোববার (৩ ডিসেম্বর) আয়োজিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানকে বর্ণিল হয়ে উঠে চিত্রনায়িকা মৌসুমীর উপস্থিতিতে।

রাত ৮টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, শো টাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম। তিনি তার বক্তব্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান এবং সকলের উপস্থিতিতে অনুষ্ঠান সার্থক হয়েছে বলেও মন্তব্য করেন। তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে প্রতি বছর আমরা এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করে থাকি। মানুষকে সম্মাননা জানানোর এই প্রক্রিয়া আগামীতেও অব্যাহত থাকবে।

সোনিয়া ও বাবু জামান’র প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা আরিফা পারভিন জামান মৌসুমী । আমেরিকায় জন্ম নেওয়া শিল্পীদের পরিবেশনায় মুগ্ধতা প্রকাশ করে নায়িকা মৌসুমী বলেন, প্রবাসে থেকেও যে সকল বাবা মা তাদের সন্তানদের মাঝে দেশীয় সংস্কৃতি তথা বাংলা সংস্কৃতি ধরে রাখতে এত পরিশ্রম করছেন, তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশি এটর্নী মঈন চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, এনআরবি অ্যাওয়ার্ড একটি প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডে পরিণত হয়েছে। এই আয়োজনের মাধ্যমে যোগ্য ব্যক্তিদের সম্মান দেখিয়ে নিজেকেই সমমানিত করে চলেছেন আলমগীর খান আলম। মঈন চৌধুরী বলেন, আমি এর সঙ্গে আছি এবং ভবিষ্যতেও থাকবো।
নিউইয়র্কের সেরা শিল্পীদের নাচ আর গানের ফাঁকে ফাঁকে ব্যবসায়ী, শিল্পী, সাহিত্যিক ও সমাজকর্মীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন চিত্রনায়িকা মৌসুমীসহ অন্যান্য অতিথিরা।
অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নূরুল আজিম, নাসির সবুজ, রহমান মালিক, তারেক হাসান খান, ফারহানা খান, মাশুদ রানা তপন, এএসএম উদ্দিন, সাংবাদিক ইকবাল ফেরদৌস, আবৃত্তিকার গোপন সাহা, গীতিকার ইশতিয়াক রুপু, উপস্থাপক বাবু জামান, সোনিয়া, অভিনেতা তরিকুল ইসলাম মিঠু, পরিচালক ইমন, বিপ্লব, ব্রডকাস্ট জার্নালিস্ট জলি, রেজওয়ানা আলভিস, মোঃ জামিল, কাজী লিটন, মোঃ খালেক, ডক্টর শাহজাদী পারভীন, আহসান হাবীব, রাব্বি সাঈদ, হাসান জিলানী, মোঃ কাসেম, সিপিএ চিশতী, মোহাম্মদ সারোয়ার, নিউইয়র্কের নতুন প্রজন্মের জনপ্রিয় শিল্পী আলবান, ঋত্বিকা ব্যানার্জি, জারিন মাইসা, সাগ্নিক মজুমদার, নীলিমা শশী, কৃষ্ণা তিথি, কামরুল ইসলাম, মিতু মাহমুদ, যন্ত্রশিল্পী শরীফ, প্রিয়া ডায়েস এবং অ্যাটর্নি রুমা জান্নাতুল প্রমুখ।

বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নূরুল আজিম, নাসির সবুজ, রহমান মালিক, তারেক হাসান খান (গ্লোবাল মাল্টি সার্ভিস), নূর টেক্সের সিইও এবং বাংলা সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইকবাল ফেরদৌস, ফারহানা খান (নারী উদ্যোক্তা), মাশুদ রানা তপন (সানমুন মানি ট্রান্সফার), এএসএম উদ্দিন (আঙ্কর ট্রাভেলস), আবৃত্তিকার গোপন সাহা, গীতিকার ইশতিয়াক রুপু, উপস্থাপক বাবু জামান, সোনিয়া, অভিনেতা তরিকুল ইসলাম মিঠু, পরিচালক ইমন, বিপ্লব, ব্রডকাস্ট জার্নালিস্ট জলি, রেজওয়ানা আলভিস, হোম কেয়ার সার্ভিস মোঃ জামিল, কাজী লিটন, মোঃ খালেক, ডক্টর শাহজাদী পারভীন (মা ফাউন্ডেশন), কমিউনিটি এক্টিভিটি আহসান হাবীব, রাব্বি সাঈদ, হাসান জিলানী, মোঃ কাসেম, সিপিএ চিশতী, মোহাম্মদ সারোয়ার (ফ্রেশ ফুড), নিউইয়র্কের নতুন প্রজন্মের জনপ্রিয় শিল্পী আলবান, ঋত্বিকা ব্যানার্জি, জারিন মাইসা, সাগ্নিক মজুমদার, শিল্পী নীলিমা শশী, কৃষ্ণা তিথি, কামরুল ইসলাম, মিতু মাহমুদ, যন্ত্রশিল্পী শরীফ, নৃত্যশিল্পী প্রিয়া ডায়েস ও অ্যাটর্নি রুমা জান্নাতুল।
অনুষ্ঠানে প্রিয়দর্শনী মৌসুমীর হাতে আজীবন সম্মাননা তুলে দেন বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নুরুল আজিম।

এ সময় উপস্থিত ছিলেন ডা. সারওয়ারুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী নূরুল আজিম, আব্দুল আলিম, মোঃ সোহাগ, হেলাল মিয়া, আব্দুর রশিদ বাবু, রেদওয়ান হক, ডিউক খান, রহমান মালিক, তানভীর কায়সার, সাদেক শিবলী, কণ্ঠশিল্পী চন্দন চৌধুরী, শামীম সিদ্দিকী, কমিউনিটি এক্টিভিস্ট আহসান হাবীব, রাব্বি সাঈদ, মনিকা রায়, সাংবাদিক মোহাম্মদ সাঈদ, মিজানুর রহমান, আকবর হায়দার কিরণ, কানু দত্ত, রাশেদ আহমেদ, তোফাজ্জল লিটন, সাকায়েত হোসেন সেলিম, ফটো আলোকচিত্রী নিহার সিদ্দিকী, তুষার পিক, বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি আহসান হাবিব, মোস্তাকিম, রাবু বিল্লাহ, মাকসুদুল এইচ চৌধুরী এবং শাকিল মিয়া প্রমুখ।

বিন্দু কনা, কৃষ্ণ তিথি, নীলিমা শশী, মনিকা দাস, মিতু মাহমুদ, আফতাব জনি, আলভিন, সাগ্নিক মজুমদার, রওশন আরা কাজল ও ড. কামরুল হকের গানের মূর্ছনায় আগত অতিথিদের প্রাণ জুড়িয়ে যায়। প্রিয়া ডায়েস ও তার দলের নৃত্য পরিবেশনায় অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।
মন্তব্য করুন