৩০ নভেম্বর ২০২৩, ৭:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হেনরি কিসিঞ্জার ১০০ বছর বয়সে মারা গেলেন

প্রবীণ কূটনীতিবিদ ও যুক্তরাষ্ট্রর প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিনজার মারা গেছেন, তাঁর কন্সালটেন্সি কোম্পানি জানিয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০।

কিসিনজার ১৯৭০ দশকে দুজন প্রেসিডেনটের অধীনে যুক্তরাষ্ট্রর পররাষ্ট্র নীতির প্রধান পরিচালক ছিলেন, যে সময় আমেরিকা ভিয়েতনাম যুদ্ধ থেকে বেরিয়ে আসে, এবং কম্যুনিস্ট চীন-এর সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।

বিশ্ব কূটনীতিতে কিসিনজারের প্রভাব ছিল সুদূরপ্রসারী, এবং ভিয়েতনামে শান্তি স্থাপনে ভূমিকার জন্য তাঁকে নোবেল পুরষ্কার দেয়া হয়েছিল। একই সময়, তিনি প্রবল সমালোচনার মুখেও পড়েছিলেন।

মধ্যপ্রাচ্যেও কিসিনজার একাধিক সাফল্য অর্জন করেন, যার অন্যতম ছিল ১৯৭৫ সালে মিশর আর ইসরাইলের মধ্যে সিনাই চুক্তিতে মধ্যস্থতা। আরব-ইসরাইলি শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে তাঁর কাজ ‘’শাটল ডিপ্লমেসি’’ নামে পরিচিতি পায়।

বাংলাদেশ নিয়ে সমালোচনা

বিশ্বব্যাপী সাফল্য সত্ত্বেও, কিসিনজার একজন বিতর্কিত ব্যক্তি ছিলেন।

সমালোচকরা অভিযোগ করেছেন, তিনি কম্বোডিয়ায় ব্যাপক বোমা-বর্ষণে সম্মতি দিয়েছিলেন, বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর আক্রমণ সমর্থন করেছিলেন এবং আর্জেন্টিনায় বিরোধীদের উপর নির্যাতন থামাতে কিছু করেন নি।

হাইনয আলফ্রেড কিসিনজার ১৯২৩ সালের ২৭ মে জার্মানির বাভারিয়া অঞ্চলের ফুএর্থ শহরে জন্ম নিয়েছিলেন। তাঁর পরিবার ১৯৩৮ সালে নাতসি জার্মানি থেকে পালিয়ে নিউ ইয়র্ক চলে আসে, এবং তাঁর নাম হাইনয-এর পরিবর্তে হেনরি করা হয়। ভয়েস অফ আমেরিকা

বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক কাতারের স্থপতি সাবেক আমির শেখ হামাদ মারা গেছেন

শেখ হাসিনার ফেরার ঘোষণা: প্রত্যাশা নাকি বাস্তব পরিকল্পনা?

ইসলামে সময়ের মূল্য: প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার

ফিশিং আক্রমণ থেকে বাঁচতে বিশেষজ্ঞদের নতুন সতর্কবার্তা

হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম সুবিধা, ব্যক্তিগত নম্বর থাকবে সুরক্ষিত

কিডনি সুস্থ রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?

মিসর ম্যাচের ‘ডাকাতি’ বিতর্কে মুখ খুললেন নিউইয়র্কের মেয়র

আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেফারিং বিতর্কে মুখ খুলল ফিফা

‘গণতন্ত্রের জন্য বড় হুমকি চীন’: তাইপে সম্মেলনে মার্কিন এনজিও প্রধান

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জানালেন মেলোনি

১০

বিশ্বকাপ ফাইনালে প্রথমবার ‘হাফটাইম শো’, মঞ্চ মাতাবেন যারা

১১

মিশিগানে হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের বার্ষিক বনভোজন সম্পন্ন

১২

বিশ্বের সেরা ১০ বাসযোগ্য শহরের ৩টিই অস্ট্রেলিয়ার, আর কোন শহর আছে তালিকায়

১৩

ইউএন মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৪

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, তদন্তে এফবিআই

১৫

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

১৬

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

১৭

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

১৮

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

১৯

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

২০