২৬ অক্টোবর ২০২৩, ২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে গুলি করে ২২ জনকে হত্যা, হামলাকারী শনাক্ত

যুক্তরাষ্ট্রের মেইনে অন্তত ২২ জনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত রবার্ট কার্ড নামের একজনের পরিচয় শনাক্ত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা শুরু করেছে। এতে পুলিশের পক্ষ থেকে মেইনের লুইস্টন শহরের বাসিন্দাদের নিজ ঘরে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সামাজিক প্ল্যাটফর্ম এক্স-এর এক বার্তায় মেইন স্টেট পুলিশ বলেছে, ‘লুইস্টনে একজন বিপজ্জনক বন্দুকধারী আছে। আমরা সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানাচ্ছি। দয়া করে আপনারা ঘরে থাকুন। দরজা বন্ধ রাখুন। এ মুহূর্তে বেশ কয়েকটি অবস্থানে অনুসন্ধান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।’

মেইন স্টেট পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীর নাম রবার্ট আর.কার্ড। তার জন্ম ১৯৮৩ সালের ৪ এপ্রিল। তিনি মেরিন সেনা কর্মকর্তা ছিলেন; সম্প্রতি অবসর নিয়েছেন। পারিবারিক নির্যাতনের অভিযোগে রবার্ট কার্ড এর আগেও একবার গ্রেপ্তার হন বলে জানিয়েছে পুলিশ। রবার্ট কার্ড সম্পর্কে কারো কোনো তথ্য জানা থাকলে বা পেয়ে থাকলে, অবশ্যই জানাতে অনুরোধ করা হয়েছে।

পুলিশ জানায়, রবার্ট আর.কার্ড মানসিক সমস্যায় ভুগছেন। মানসিক রোগের চিকিৎসার জন্য এর আগে দুই সপ্তাহ হাসপাতালে ভর্তিও ছিলেন তিনি। শ্রবণজনিত সমস্যাও আছে রবার্ট কার্ডের।

বন্দুকধারী রবার্ট কার্ডের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছে পুলিশ। সেখানে কার্ডের হাতে একটি সেমি-অটোমেটিক রাইফেল ছিল। সেই পোস্টে পুলিশ বলেছে, হাতে রাইফেল থাকায় তাকে বিপজ্জনক হিসেবে বিবেচনা করতে হবে। রবার্ট কার্ডকে খুঁজে বের করতে সর্বত্র চষে বেড়াচ্ছে শত শত পুলিশ এমনটাই জানালেন মেইনের জননিরাপত্তা কমিশনার মাইক সাউসুক।

উল্লেখ্য, স্থানীয় সময় গত বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যার পর মেইনের লুইস্টন শহরের স্কিমেঞ্জিজ বার ও গ্রিল এবং স্পেয়ারটাইম রিক্রিয়েশন নামে বিনোদনকেন্দ্রে বন্দুক হাতে ঢুকে এলোপাতাড়ি গুলি শুরু করে এক ব্যক্তি। এতে নিহত হন ২২ জন এবং আহত হয়েছেন অন্তত ৫০ থেকে ৬০ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

 


Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফায়ারিং স্কোয়াডে মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি দেখাবে না যুক্তরাষ্ট্র

১

৩ নভেম্বর নিউইয়র্কে সাধারণ নির্বাচন, নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা ২৪ অক্টোবর

২

২০২৭ গ্রিন কার্ড লটারি চালুর নির্দেশ, বাংলাদেশিদের আবেদন নিয়ে ধোঁয়াশা

৩

ইলহান ওমরের বাসায় তল্লাশির পর মোবাইল জব্দ, পরিবারের সদস্যদেরও তলব

৪

যুক্তরাষ্ট্রে ঠিকানা পরিবর্তনের ১০ দিনের সময়সীমা, না জানালে বাড়তে পারে জটিলতা

৫

বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের দশম বার্ষিকী উদ্‌যাপন

৬

অর্থপাচার ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘন: ১২০ কোটি ডলার জরিমানা ব্যাংক অব আমেরিকাকে

৭

প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চায় নিউইয়র্কে নাট্য ও মিডিয়া কর্মীদের মিলনমেলা

৮

নির্বাচন ঘিরে ট্রাম্পের প্রচারে ‘ভয়ের রাজনীতি’, সিএনএনের বিশ্লেষণ

৯

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতি নবায়নের সুবিধা বাতিল

১০

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পেছনে ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার

১১

মার্কিন নির্বাচনে বাজির বিরুদ্ধে অধিকাংশ নাগরিক, জরিপে উদ্বেগ প্রকাশ

১২

বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের পাসপোর্ট নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা

১৩

মিশিগানে নতুন মেডিকেইড নিয়ম, স্বাস্থ্যবিমা হারাতে পারেন ২ লাখ মানুষ

১৪

দ্বৈত নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে মার্কিন পাসপোর্ট ব্যবহার বাধ্যতামূলক

১৫

যুক্তরাষ্ট্রে অবসরভাতা বাড়ার সম্ভাবনা, ২০২৭ সালের COLA নিয়ে অপেক্ষা

১৬

আড়াইশ বছর পূর্তির পাসপোর্টে ট্রাম্পের ছবি, প্রশ্ন রাষ্ট্রীয় নিরপেক্ষতা নিয়ে

১৭

নিউইয়র্কে ৫ বছরের শিশুর সামনে আইসিইর গুলিতে আহত ১, ক্ষোভ মেয়র মামদানির

১৮

জে-১ ভিসা জালিয়াতি নিয়ে যুক্তরাষ্ট্রের ৯ বিশ্ববিদ্যালয়ে তদন্ত

১৯

অভিবাসন নথি নিয়ে তদন্ত, ইলহান ওমরের বাসভবনে ফেডারেল অভিযান

২০