২৫ অক্টোবর ২০২৩, ৯:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মার্কিন কংগ্রেসের ৫৬তম স্পিকার নির্বাচিত হয়েছেন জনসন

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের কংগ্রেসম্যান মাইক জনসন দেশটির ৫৬তম স্পিকার নির্বাচিত হয়েছেন। এর মধ্য দিয়ে কংগ্রেসে কয়েক সপ্তাহ ধরে চলা অচলাবস্থার অবসান ঘটল।

স্থানীয় সময় বুধবার মাইক জনসন ২২০-২০৯ ভোটে স্পিকার নির্বাচিত হয়েছেন। কংগ্রেসে বর্তমানে সংখ্যাগরিষ্ঠ দল রিপাবলিকান পার্টির আইনপ্রণেতাদের ভোটেই স্পিকার নির্বাচিত হয়েছেন তিনি। যদিও নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে জনসনের তেমন অভিজ্ঞতা নেই দাবি করছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

বলা হচ্ছে, ৫১ বছর বয়সী জনসন যুক্তরাষ্ট্রে গত কয়েক দশকে সবচেয়ে কম অভিজ্ঞ স্পিকার । ২০১৬ সালে প্রথমবার প্রতিনিধি পরিষদে নির্বাচিত হন। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল বদলাতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে আবেদন করেও ব্যর্থ ১২৬ কংগ্রেসম্যানের একজন তিনি।

উল্লেখ্য, বাইডেন সরকারকে অর্থায়ন করা নিয়ে নিজ দলের বিদ্রোহের মুখে ৩ অক্টোবর স্পিকারের পদ থেকে অপসারিত হন রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি। তিনি অপসারিত হওয়া প্রথম মার্কিন স্পিকার। এরপর তিন সপ্তাহের বেশি স্পিকার না থাকায় কংগ্রেসের নিয়মিত কার্যক্রম প্রায় বন্ধ ছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে

মিশিগানে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগান-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

তিন দিনব্যাপী ‘হ্যামটাউন সামার জ্যাম’ ফেস্টিভ্যাল সম্পন্ন, প্রাণের মিলনমেলায় মুখর ছিল হ্যামট্রামিক

হরমুজ নিয়ে তীব্র হচ্ছে লড়াই

আন্তর্জাতিক অপরাধ আদালত ভেঙে দিতে মার্কো রুবিও কেন উঠেপড়ে লেগেছেন

প্লেয়ার অব দ্য ম্যাচ, গোল্ডেন বুট, গোল্ডেন বল জিতলে কত টাকা পান ফুটবলাররা

সোশ্যাল মিডিয়ার তথ্য লুকালেই ভিসা প্রত্যাখ্যান করতে পারে যুক্তরাষ্ট্র

ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

আধুনিক কাতারের স্থপতি সাবেক আমির শেখ হামাদ মারা গেছেন

শেখ হাসিনার ফেরার ঘোষণা: প্রত্যাশা নাকি বাস্তব পরিকল্পনা?

১০

ইসলামে সময়ের মূল্য: প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার

১১

ফিশিং আক্রমণ থেকে বাঁচতে বিশেষজ্ঞদের নতুন সতর্কবার্তা

১২

হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম সুবিধা, ব্যক্তিগত নম্বর থাকবে সুরক্ষিত

১৩

কিডনি সুস্থ রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?

১৪

মিসর ম্যাচের ‘ডাকাতি’ বিতর্কে মুখ খুললেন নিউইয়র্কের মেয়র

১৫

আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেফারিং বিতর্কে মুখ খুলল ফিফা

১৬

‘গণতন্ত্রের জন্য বড় হুমকি চীন’: তাইপে সম্মেলনে মার্কিন এনজিও প্রধান

১৭

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জানালেন মেলোনি

১৮

বিশ্বকাপ ফাইনালে প্রথমবার ‘হাফটাইম শো’, মঞ্চ মাতাবেন যারা

১৯

মিশিগানে হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের বার্ষিক বনভোজন সম্পন্ন

২০